আদালত অবমাননা মামলায় জমি মালিক পেলেন ক্ষতিপূরণ

Date:

Share:

গত বছরের জুন মাসে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি শুভ্রা ঘোষ এক জমি অধিগ্রহণ মামলায় জমিদাতা কে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ জারি করেছিলেন। তাও দু মাসের সময়সীমা বেঁধে এই নির্দেশ জারি করা হয়েছিল।দুমাসের জায়গায় ছয় মাস অতিক্রান্ত হলেও ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোন উদ্যোগ চোখে পড়ছিলো না।তাই বাধ্য হয়ে আদালত অবমাননা মামলা দাখিল করেন জমিদাতা।চলতি সপ্তাহে বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর আগেকার নির্দেশিকা কার্যকর না হওয়ার জন্য একপ্রকার ক্ষোভ উগরে দেন।এবং দ্রুত নির্দেশ কার্যকর করার নির্দেশ দেন।আদালতের এহেন নির্দেশে জমিদাতা আপাতত প্রায় দশ লক্ষ টাকা পাচ্ছেন বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী বৈদূর্য ঘোষাল। প্রায় দু দশক পর মিললো আইনী জয়। দীর্ঘ ২৩ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে ক্ষতিপূরণ পেতে চলেছেন উত্তর দিনাজপুরের সন্তোষ বিশ্বাস।

উত্তর দিনাজপুর জেলার সন্তোষ বিশ্বাস এর জমি গত ২০০০ সালে তিস্তা ব্যারাজ প্রকল্পে ১৮৯৪ সালের ‘জমি অধিগ্রহণ আইন অনুযায়ী’ অধিগ্রহণ করেছিল তৎকালীন বাম সরকার। জমি অধিগ্রহণ হলেও কোনো রকম আর্থিক ক্ষতিপূরণ পাননি অধিগৃহীত জমির মালিক সন্তোষ বিশ্বাস। ক্রমাগত বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতে থাকেন দিনের পর দিন। সংশ্লিষ্ট দপ্তর কে চিঠি পাঠিয়ে দেন তিনি। অবশেষে গত ২০১৪ সালে জেলাশাসক এর দপ্তরে আবেদন জানান তিনি। ২০১৪ সালে বর্তমান সরকার ২০১৩ সালের নতুন জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জমিটি সরাসরি কিনে নেবার কথা বললেও কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ । অবশেষে মামলাকারী সন্তোষ বিশ্বাস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীর আইনজীবী বৈদুর্য ঘোষাল জানান- ‘মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষ জলসম্পদ দপ্তরের সচিব কে আগামী দুমাসের মধ্যে বিষয়টি দেখতে এবং সন্তোষ বিশ্বাস কে তার প্রাপ্য ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিলেন।,তা কার্যকর না হওয়ার আদালত অবমাননা মামলা হয়।গত সোমবার আগেকার নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেন বিচারপতি ‘। দীর্ঘ ২৩ বছর পর অবশেষে বিচার পেলেন সন্তোষ বিশ্বাস।

সরকারি আইনজীবী জানিয়েছেন -‘ জলসম্পদ দপ্তরের সচিব উপযুক্ত ব্যাক্তি হিসেবে ঐ বিষয়টির তত্ত্বাবধান করবে’। দীর্ঘ ২৩ বছর পর অবশেষে আলোর মুখ দেখতে পেলেন এই মামলাকারী। চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আদালত অবমাননা মামলায় এই নির্দেশ জারি হয়।

Subscribe to our magazine

━ more like this

JIS University Celebrates Academic Excellence at 6th Convocation; 1,450 Degrees and Diplomas Conferred

JIS University celebrated the academic achievements of its graduating batch at its 6th Convocation Ceremony, with grandeur and solemnity. The occasion was graced by...

Tata Steel World 25K Kolkata Honours Champions of Philanthropy & Social Impact

The Tata Steel World 25K Kolkata, the world’s first World Athletics Gold Label 25K and West Bengal’s largest running festival, celebrated a landmark milestone...

ওয়ার্ড রেডিও ডে-এর অনুষ্ঠানে শ্রাবন্তী মজুমদার বললেন ‘রেডিও মানুষকে কখনো ক্লান্ত করে না”

ওয়ার্ড রেডিও ডে উপলক্ষে হৈমন্তীর কন্ঠে ও দ্যা ড্রিমার্স আয়োজিত "কান পেতে রই" অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হলো রেডিওর কিংবদন্তি কন্ঠ শ্রাবন্তী মজুমদারকে। উপস্থিত ছিলেন...

কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে প্রথম কাঠামোগত ক্রেচ উদ্বোধন

অন্তর্ভুক্তিমূলক শৈশবকালীন যত্ন নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল ক্রেচ, ইএফএস ফ্যাসিলিটিস সার্ভিস-এর সহায়তায়, পশ্চিমবঙ্গের কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে একটি ক্রেচ ও শিশু যত্ন কেন্দ্র...

২০২৬–২৭ সালের জন্য ২৫তম আঞ্চলিক পরিষদ (ইআইআরসি)-এর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত পদাধিকারীগণ ঘোষণা

সিএ ময়ূর আগরওয়াল ২০২৬–২০২৭ সালের জন্য ইআইআরসি-এর সর্বাধিক মর্যাদাপূর্ণ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক পরিষদের নির্বাচনে এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এর আগে তিনি ২৫তম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here