‘কোলকাতা পুস্তক মেলা’-য় সংবর্ধিত হল ৩ বছর ২ মাসের শিশু ভ্রাজিষ্ণু ভট্টাচার্য

Date:

Share:

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার, গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, অভিনেতা সঞ্জয় বিশ্বাস ও জয় অধিকারী-র উপস্থিতিতে ‘কোলকাতা পুস্তক মেলা’-য় সংবর্ধিত হল ৩ বছর ২ মাসের শিশু ভ্রাজিষ্ণু ভট্টাচার্য। চুঁচুড়ার কাপাসডাঙা শিবতলার শিশু ভ্রাজিষ্ণু এরই মধ্যে তার গুণের কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুলতে সমর্থ হয়েছে।

ভ্রাজিষ্ণু-র বাবা দিলীপ ভট্টাচার্য ও মা কাকলি ভট্টাচার্য আজ জানিয়েছেন, “ওর দেড় বছর বয়সের সময় থেকেই পৃথিবীর হরেক দেশের মানচিত্রগুলো ও দেখিয়ে দিতে পারত। ওই একই সময়ে ও দেড় কিলোমিটার নিজের পায়ে হেঁটে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ভ্রাজিষ্ণু।” আজ ‘কোলকাতা পুস্তক মেলা’-র এস বি আই অডিটোরিয়ামে হাজির থেকে ভ্রাজিষ্ণুর গর্বিত অভিভাবকগণ জানান, “কয়েকদিনের মধ্যেই ভ্রাজিষ্ণুর হাতে এসে পৌঁছবে ‘অলিম্পিয়াড’-এর শংসাপত্র। আজ ‘কোলকাতা পুস্তক মেলা’-য় গীতার বিভিন্ন অধ্যায়ের শ্লোক সহ সরস্বতী স্তোত্র উদ্ধৃত করে রাজ্যের বিদ্বজ্জন মণ্ডলীর নজর কেড়ে নেয় এই বিশিষ্ট শিশু।

আজ ভ্রাজিষ্ণু ভট্টাচার্য-র সাথে সাথে ‘দূরে কোথাও পাবলিকেশন’ সংবর্ধিত করল দৃষ্টিহীন জাতীয় মহিলা ফুটবল দলের সদস্যা সঙ্গীতা মিদ্দা ও ‘দৃষ্টিহীন মহিলা ফুটবল অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক গৌতম দে-কেও।
সঙ্গীতা ভারতকে প্রতিনিধিত্ব করার জন্য আগামীকাল জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। বলে রাখা ভালো, রবিবার বেশ কয়েকজন কৃতবিদ্য ব্যক্তিকে সংবর্ধিত করার পাশাপাশি কয়েকটা নতুন বইয়েরও আবরণ উন্মোচন করেছে ‘দূরে কোথাও পাবলিকেশন’। ‘দূরে কোথাও পাবলিকেশন’-এর তরফ থেকে অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন, “এই বছর বইমেলায় নতুন ১১ টা বই প্রকাশ করেছে ‘দূরে কোথাও পাবলিকেশন’।”

Subscribe to our magazine

━ more like this

Базы работы с сетевыми правилами

Базы работы с сетевыми правилами Коммуникационные стандарты образуют себя совокупность стандартов, они задают, каким образом узлы обмениваются данными в рамках электронной среде. Любая передача информации...

Что такое электронный отпечаток пользователя

Что такое электронный отпечаток пользователя Цифровой отпечаток человека представляет себя набор информации, что появляются в процессе работы с электронными сервисами, компьютерами и подключениями. Любое активность...

Что представляет собой электронный отпечаток пользователя

Что представляет собой электронный отпечаток пользователя Онлайн след пользователя образует собой совокупность информации, которые формируются в процессе ходе обмена со цифровыми сервисами, гаджетами и инфраструктурами....

Что именно представляет собой контроль цифровых систем

Что именно представляет собой контроль цифровых систем Мониторинг цифровых систем образует из себя регулярное отслеживание за состоянием программного обеспечения, узлов, соединений, баз данных а также...

Что такое CTR и как он сказывается на посещаемость сайта

Что такое CTR и как он сказывается на посещаемость сайта CTR является собой показатель кликабельности, который рассчитывает соотношение количества кликов к числу показов. Метрика показывает,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here