এয়ারটেল কলকাতায় নিজেদের রিটেল স্টোরের উপস্থিতি দ্বিগুণ করল

Date:

Share:

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদাতা, এয়ারটেল আজ ঘোষণা করেছে যে কলকাতায় এই কোম্পানি চৌত্রিশটি নতুন ও অত্যাধুনিক স্টোর খুলেছে। নতুন স্টোরগুলি চন্দননগর, বারাসাত, ব্যারাকপুর, সল্টলেক শহর, রাজারহাট, কসবা, ডানলপ, যাদবপুর, বাগুইহাটি, কল্যাণী, টালিগঞ্জ, বালিগঞ্জ, হাওড়া, পার্কস্ট্রিট, দমদম, বাটানগর, গিরিশ পার্ক, বেহালা, বি টি রোড, ডানকুনি ও আরও বিভিন্ন জায়গায় খোলা হয়েছে যেখানে এয়ারটেলের উপস্থিতি আরও মজবুত হবে এবং গ্রাহকরা তুলনাহীন পরিষেবা লাভ করতে পারবেন। এই স্টোরগুলিতে বিভিন্ন ক্ষেত্রে এয়ারটেলের অত্যাধুনিক প্রযুক্তিগুলিকেও তুলে ধরা হবে।

উৎকর্ষতা প্রদর্শনের মাধ্যমে আজীবনের মত গ্রাহকের বিশ্বাস জয়ের ধারণাকে কেন্দ্রে রেখে গড়ে ওঠা এই পাড়ার দোকানগুলিতে এয়ারটেলের সম্পূর্ণ সম্ভারের অভিজ্ঞতা পাওয়া যাবে, যেমন এক্সট্রিম, এক্সসেফ, 5G প্লাস ইত্যাদি। অতুলনীয় পরিষেবা প্রদানের লক্ষ্য নিয়ে ‘এয়ারটেল ফ্রেন্ড’ নামের স্টোর কর্মীরা মোবাইল, ব্রডব্যান্ড ও ডিটিএইচের মত এয়ারটেলের যেকোন পরিষেবা সম্পর্কে গ্রাহকের সমস্যার উত্তর ও সমাধান দেওয়ার জন্য প্রশিক্ষণ নেন।

এই সম্প্রসারণের বিষয়ে কথা বলতে গিয়ে ভারতী এয়ারটেলের পশ্চিমবঙ্গের সিইও, অয়ন সরকার জানান, “এয়ারটেলে গ্রাহকদের গভীর অনুরক্তিকেই আমরা চলার পথের পাথেয় করেছি। আমাদের এই বৃহৎ পরিসরের বিক্রয় কেন্দ্র সম্প্রসারণের মাধ্যমে পশ্চিমবঙ্গে গ্রাহকদের সকল চাহিদা পূরণের একমাত্র জায়গা হিসাবে তৈরি করা এই পাড়ার দোকানে মোবাইল, ব্রডব্যান্ড, ডিটিএইচের মত সব ধরণের পরিষেবা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বাজার হয়েই থাকবে এবং এই বাজারে আমরা ভবিষ্যতেও বিনিয়োগ করে যাব।”

গত কয়েক বছর ধরেই এয়ারটেল নিজেদের অফলাইন উপস্থিতি ক্রমশ উন্নত করে চলেছে, যার মাধ্যমে দেশে তাদের খুচরো বিক্রয় কেন্দ্রের উপস্থিতি আরও শক্তিশালী হচ্ছে। সারা দেশে এই কোম্পানির 1500টি স্টোর রয়েছে।

Subscribe to our magazine

━ more like this

Young Leaders Forum Hosts Lt. Gen. K.J.S. Dhillon (Retd) at Hyatt Regency Kolkata

The Young Leaders Forum (YLF) brought together an evening of perspective, leadership, and lived experience with Lieutenant General Kanwal Jeet Singh Dhillon (Retd), PVSM,...

Zydus launches Semaglutide Injection in an innovative, reusable multi-dose pen device in India

Zydus Lifesciences Limited (including its subsidiaries, hereafter referred to as “Zydus”), an innovation-led global lifesciences company, has launched Semaglutide Injection under the brand names...

Yamaha Music India Pvt. Ltd. announced the appointment of A.R. Rahman, Academy Award-winning composer and Internationally Acclaimed Music Icon as Brand Ambassador

An Academy Award-winning composer and globally respected musical icon, A.R. Rahman has played a defining role in taking Indian music to international audiences. His...

তিনশো বছরের বাসন্তী পুজো বাংলাদেশের ফরিদপুর থেকে শহর কলকাতায়

বাংলাদেশের ফরিদপুর নিবাসী মৌলিক পরিবারে দুর্গা পূজোর বয়স প্রায় ৩০০ বছরের কাছাকাছি ( পূর্বপুরুষের নাম দেবিঘটের খোদাই করা দেখে ওই আন্দাজ করা যায়)। দেশ ভাগের...

Bougainvillea Café & Bistro Opens in Kolkata, Bringing Fine-Dining Sensibility to a Casual Setting

Bougainvillea Café & Bistro, the much-anticipated new café near South City Mall, officially opened its doors today, welcoming guests in a celebratory launch attended...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here