প্রকাশ পেল দ্য রেড ফাইলস ছবির ট্রেলর

Date:

Share:

প্রকাশিত হলো কিংশুক দে পরিচালিত, মিনু পারেখ ও নিলেশ পারেখ নিবেদিত ব্লুবেরিজ এন্টারটেনমেন্ট এর ছবি ‘ দ্য রেড ফাইলস’ ছবির অফিসিয়াল ট্রেলর। ১৪ই মার্চ, ২০২৪, সন্ধ্যা ৭ টা থেকে দক্ষিণ কলকাতার এক প্রখ্যাত পাব- এ অনুষ্ঠিত হয় এই ছবির ট্রেলার রিলিজের অনুষ্ঠান। পরিচালক কিংশুক দে, প্রযোজক মিনু পারেখ ও নিলেশ পারেখ ছাড়াও উপস্থিত ছিলেন ছবির অভিনেতা কিঞ্জল নন্দ, জুঁই সরকার, তানিকশা রায়, অভীরুপ চৌধুরী, সঞ্জীব ঘোষ, দেবপ্রসাদ হালদার ছাড়াও অনেকে। ছবির সংগীত পরিচালক সৌম্য ঋত, ও এ দিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
ছবির কাহিনীতে উঠে আসতে চলেছে ১৯৯০ এর বানতলা ধর্ষণ কাণ্ডের সত্য ঘটনা। তবে শুধু বানতলা নয়, ধর্ষণ নামক আদিম নৃশংস ব্যাধির প্রতি এক সোচ্চার প্রতিবাদ এই ছবি।
ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন কিংশুক দে। ক্যামেরায় রয়েছেন শুভদীপ নস্কর। ছবির সৃজণশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনা করেছেন সংযুক্তা দেব রায়। ছবির সম্পাদনা করছেন অমিত নস্কর।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ সরকার, বিদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, তানিকশা রায়, অভিরূপ চৌধুরী, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার, প্রমুখ। ছবিতে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, পাপন, ও লগ্নজিতা চক্রবর্তী।

এদিন পরিচালক কিংশুক দে ছবির বিষয়ে বলেন, “আমাদের ছবির শুভমুক্তি আগামী ২৯ মার্চ, ২০২৪। এখন মুক্তির আগের প্রস্তুতি নিয়ে সবাই খুব ব্যস্ত। আজ ছবির ট্রেলার আত্মপ্রকাশ হলো, খুবই পরিশ্রম করে, এই ছবি তৈরী করেছি আমরা। অনেক রিসার্চ, অনেক অন্বেষণের পর আজ রেড ফাইলস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রায় তৈরী। আশা করি দর্শক সচেতন ভাবে এই ছবি দেখবেন। কেবল বিনোদন নয়, এই ছবি বাঙালীর বোধোদয় করবে, প্রতিবাদের রসদ হয়ে উঠবে। এই ছবি শুধু বানতলা ধর্ষণ কাণ্ড নয়, পরবর্তী সময় ঘটে যাওয়া সমস্ত ধর্ষণ এর প্রতি সোচ্চার প্রতিবাদ এই ছবি। আশা করি দর্শকদের এই ছবির ট্রেলার ভালো লাগবে।”

Subscribe to our magazine

━ more like this

মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা মহাসমারোহে পালিত হলো। এই সাহিত্য মেলায় অতিথি হিসেবে উপস্থিত...

Fans Asked, Mahindra Listened: The BE 6 Batman Edition Returns

Mahindra has announced the return of the BE 6 Batman Edition - the world’s first commercially available Batman-themed SUV, following exceptional interest from fans...

আইসিএআই-এর ইআইআরসি আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করল

দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) একটি সংবিধিবদ্ধ সংস্থা, যা ১৯৪৯ সালে সংসদের একটি আইন—চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যাক্ট, ১৯৪৯-এর অধীনে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে...

Dabur’s Réal Celebrates Women’s Day by Silencing Self-Doubt and Honoring ‘Real’ Love

This International Women’s Day, Dabur India Limited—the leader in the packaged fruit juice market—is proud to announce its latest campaign for Réal, the country’s...

GNIPST Hosts Global Medical & Pharma Innovation Conference

Guru Nanak Institute of Pharmaceutical Science and Technology (GNIPST), a JIS Group Educational initiative organised a two-day international conference titled “Frontiers in Medical, Pharmaceutical...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here