এইচ পি ঘোষ হাসপাতালে চালু হল চিকিৎসক ও নার্স সমন্বিত অত্যাধুনিক যন্ত্রপাতিযুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা

Date:

Share:

আজ সল্ট লেকের এইচ পি ঘোষ হাসপাতালে কলকাতায় প্রথম প্রবীণ নাগরিকদের জন্য জরুরী ভিত্তিতে চিকিৎসক ও নার্স সমন্বিত অত্যাধুনিক যন্ত্রপাতিযুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল। হাসপাতালের পাঁচ কিলোমিটার ব্যাসার্দ্ধের মধ্যে বসবাসকারী সব সিনিয়র সিটিজেনরা বিনামূল্যে এই পরিষেবা পাবেন। স্বাস্থ্য এমনই একটা ক্ষেত্র, যেখানে হাজার আধুনিক পরিষেবার মাঝেও সেবা ও মানবিকতার একটা দায় থাকে। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই এইচ পি ঘোষ হাসপাতালের এই প্রকল্প।

উদবোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেট ডা. পিণাকী বন্দোপাধ‍্যায়, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান ডা. হীরক ভট্টাচার্য, এবং হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী সোমনাথ ভট্টাচার্য। এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এঁদের সঙ্গে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ও জরুরী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই প্রকল্পের বিভিন্ন দিক ও সংকটাপন্ন অবস্থায় মুমূর্ষু রোগীর প্রাথমিক ও পরবর্তি পর্যায়ের চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
গত বছরে ১৯২৩এ শুরু হয়ে ধীরে ধীরে এইচ পি ঘোষ হাসপাতাল একটি পূর্ণাঙ্গ অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্রের রূপ নিতে চলেছে। প্রচলিত চিকিৎসার সঙ্গে সঙ্গে তাঁরা কলকাতায় অনন্য কিছু অত্যাধুনিক পরিষেবাও নিয়ে আসছেন। ‘স্মার্ট আইসিইউ’ ও ‘পালমোনারি চেস্ট ট্রি’র পর আজকের এই বিশেষ অ্যাম্বুলেন্স প্রকল্প এ বিষয়ে এক গুরুত্বপুর্ন পদক্ষেপ।
ডা. তৃণাঞ্জন সারেঙ্গী জানান যে দমকলের মতোই জরুরী ভিত্তিতে এই অ্যাম্বুলেন্স সার্ভিস কাজ করবে। ঘটনাস্থলে পৌছেই চিকিৎসক রোগীর জীবনদায়ী প্রাথমিক চিকিৎসা করবেন এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করবেন। ডা. হীরক ভট্টাচার্য তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে এই পরিষেবা সপ্তাহে সাতদিনই চব্বিশ ঘণ্টা পাওয়া যাবে।
হাসপাতালের সিইও শ্রী সোমনাথ ভট্টাচার্য্য বলেন যে আমাদের পূর্বসূরী প্রবীণ নাগরিকদের সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবা প্রদানে এটি একটি গুরুত্বপূর্ন পদক্ষেপ। এই ফ্রি চিকিৎসক ও নার্স সমন্বিত অত্যাধুনিক যন্ত্রপাতিযুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা তাঁদের দ্রুত সুষ্ঠ অত্যাধুনিক চিকিৎসা নিশ্চিত করবে। এই প্রকল্প শুধু মানুষের জীবনদান করবে না মানুষের কাছে আমাদের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষাতেও একটি গুরুত্বপূর্ন ভূমিকা নেবে।

Subscribe to our magazine

━ more like this

JIS University Celebrates Academic Excellence at 6th Convocation; 1,450 Degrees and Diplomas Conferred

JIS University celebrated the academic achievements of its graduating batch at its 6th Convocation Ceremony, with grandeur and solemnity. The occasion was graced by...

Tata Steel World 25K Kolkata Honours Champions of Philanthropy & Social Impact

The Tata Steel World 25K Kolkata, the world’s first World Athletics Gold Label 25K and West Bengal’s largest running festival, celebrated a landmark milestone...

ওয়ার্ড রেডিও ডে-এর অনুষ্ঠানে শ্রাবন্তী মজুমদার বললেন ‘রেডিও মানুষকে কখনো ক্লান্ত করে না”

ওয়ার্ড রেডিও ডে উপলক্ষে হৈমন্তীর কন্ঠে ও দ্যা ড্রিমার্স আয়োজিত "কান পেতে রই" অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হলো রেডিওর কিংবদন্তি কন্ঠ শ্রাবন্তী মজুমদারকে। উপস্থিত ছিলেন...

কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে প্রথম কাঠামোগত ক্রেচ উদ্বোধন

অন্তর্ভুক্তিমূলক শৈশবকালীন যত্ন নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল ক্রেচ, ইএফএস ফ্যাসিলিটিস সার্ভিস-এর সহায়তায়, পশ্চিমবঙ্গের কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে একটি ক্রেচ ও শিশু যত্ন কেন্দ্র...

২০২৬–২৭ সালের জন্য ২৫তম আঞ্চলিক পরিষদ (ইআইআরসি)-এর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত পদাধিকারীগণ ঘোষণা

সিএ ময়ূর আগরওয়াল ২০২৬–২০২৭ সালের জন্য ইআইআরসি-এর সর্বাধিক মর্যাদাপূর্ণ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক পরিষদের নির্বাচনে এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এর আগে তিনি ২৫তম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here