বোলপুরের কোপাই নদীর পাশে সবুজে ঘেরা সবুজ পত্র আবাসন সংকটের মুখে

Date:

Share:

একটু শান্তি খুঁজতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা ছুটে আসে শান্তিকেতনে। কিন্তু ইট বাড়ির পাথরের মধ্যে সেই শান্তি কি এখন সত্যিই শান্তিকেতনে আছে? প্রশ্ন থেকেই যায়। কিন্তু সেই শান্তি পেতে এখন আসতেই হবে বোলপুরের কোপাই নদীর পাশে সবুজে ঘেরা সবুজ পত্র নামের এক আবাসনে। কিন্তু বর্তমানে কিছু স্থানীয় একদল সুবিধাবাদী, স্বার্থান্বেষী মানুষের জন্য আজ সবুজ পত্র প্রোজেক্টটি সংকটের মুখে। সমস্ত নথিপত্র থাকা সত্বেও বর্তমানে সবুজ পত্রের দ্বিতীয় ফেসের কাজ বন্ধ হয়ে গেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত প্রায় হাজারের বেশি খেঁটে খাওয়া অসহায় মানুষরা। এর পাশাপশি প্রায় ৩০০টি পরিবার ভীত সন্ত্রস্ত। কিছু মানুষের প্ররোচনায় এবং ভুল বুঝিয়ে স্থানীয় মানুষদের খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে বর্গাদারদের কাছে থেকে সঠিক টাকা না দিয়েই, নাম মাত্র দামে অধিগ্রহণ করা হয়েছে জমি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করলেন স্বয়ং বর্গাদাররাই। এদিন বর্গাদার নারায়ণ হেমব্রম বলেন, “বর্গাদারদের সরকারি হিসাবে যা ন্যায্য প্রাপ্য সেটাই তিনি পেয়েছেন”।

এদিন সবুজ পত্রের কর্মকর্তা মহাদেব মন্ডল জানান, “আমরা সমস্ত জমি সরকারি নির্দেশ মেনে, এবং সরকারি ওয়েবসাইট বাংলা ভূমি ডট কম-এ ভেরিফাই করার পরেই তারপরই তা প্রাপ্য টাকা দিয়ে জমি গুলি কেনা হয়। এই বেসরকারি আবাসনটি হতে যাদের কাছ থেকে জমি নেওয়া হয়, তারাও পরিস্কার জানিয়ে দেন সবুজ পত্রের মালিক তাঁদের সঠিকভাবেই সমস্ত টাকা পয়সা মিটিয়ে দেওয়া হয়। এখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন, এখানে বাড়ি কেনার আগে সমস্ত কাজপত্র দেখে, যাজাই করেই এখানে বাড়ি কিনেছি এবং এখানকার কর্মকর্তারা সরকারী যা যা বাড়ির কেনার সময় করতে হয় সবই করে দিয়েছেন। সবুজ পত্রের আরেক কর্মকর্তা অভিজিৎ ধারা জানান, “আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো যত তাড়াতাড়ি সম্ভব এই জটিলতা কাটিয়ে আমাদের কাজটা সুষ্ঠভাবে শুরু করা হোক।”
এখন দেখার বিষয় প্রশাসনের হস্তক্ষেপে কতো তাড়াতাড়ি এই জটিলতা কাটিয়ে উঠে আবার কাজ শুরু করা যায়, এবং এই হাজারের বেশি মানুষের মুখে কবেই বা হাঁসি ফোটে…..

Subscribe to our magazine

━ more like this

সানরাইজ স্পাইসেসের উদ্যোগে বাংলায় হাতপাখার প্রত্যাবর্তন, উৎসবের আবহে নতুন উদ্যাপন

দুর্গাপুজোর আবহে সানরাইজ স্পাইসেস, ক্রাফ্টস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায়, বাংলার অন্যতম প্রিয় সাংস্কৃতিক প্রতীক হাতপাখা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখা কারিগরদের উদ্যাপন করছে।...

দুর্গাপুজোয় ‘বিঙ্গো!টেড়ে-মেড়ে’-র ‘আবোল তাবোল আড্ডাখানা’ নিয়ে আসছে অদ্ভুত সব চরিত্র, ঢাক, খেলা আর একরাশ ‘ট্যেরাড়াপন’!

সুকুমার রায়ের কল্পনাপ্রবণ ও জাদুময় জগৎ, যেখানে কোনও কিছুই ঠিক যুক্তির ধার ধারে না, তার সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদ্‌যাপনের মেলবন্ধন ঘটলে কী হয়? উত্তর...

মালদা প্রিমিয়ার লিগের লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা

উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা এবং মালদার ক্রীড়া প্রতিভাকে বৃহত্তর ক্রিকেট জগতে তুলে ধরার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল মালদা প্রিমিয়ার লিগ...

FESTIVE ADDAS BECOME FINGER LICKIN’ GOOD WITH KFC’S UTSOB’ER BHURIBHOJ OFFERS AND ALL-NEW KRISPY CHICKEN MOMO

Celebrate with KFC’s Utsob’er Bhuribhoj offer & enjoy savings of up to 45%Available only across West Bengal for a limited time onlyAll-new limited edition...

কলকাতায় নিজের লেখা কবিতা ও গান নিয়ে পুজোর আগে অনুষ্ঠান করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান 'শিকল ভাঙ্গার গল্প' । অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here