প্রিয়াংকনার কন্ঠে জুটিতে ধ্রুব ও অঙ্কিতা। মুক্তি পেল নতুন গান “চল হাতটা ধর”

Date:

Share:

এবারে প্রিয়াংকনা শিলাদিত্য এর কন্ঠে মুক্তি পেল নতুন গান “চল হাতটা ধর”। শহরে হয়ে গেল সেই গানের গ্রান্ড লঞ্চের অনুষ্ঠান। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংকনা শিলাদিত্য ,অভিনেত্রী অঙ্কিতা মজুমদার এবং ধ্রুবজ্যোতি সরকার ! প্রিয়াংকনা শিলাদিত্য এর নিজের লেখা ও সুরে এবং ওনার নিজের কন্ঠে মুক্তি পেয়েছে এই গান, গানের নাম “চল হাতটা ধর”। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সুব্রত শর্মা।

প্রতিটি মানুষ ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায়। ভালোবাসাই হলো প্রতিটি মানুষের জীবনে বেঁচে থাকার রসদ। কিন্তু সব ভালোবাসা কি পূর্নতা পায় ? মানুষের মন সবসময় সেটাই পেতে চায়, যেটা সে জানে কোনদিন পাবেনা ! এমন এক ত্রিকোন প্রেমের গল্প ফুটে উঠেছে এই গানে। পরিচালক সুব্রত শর্মা গানের প্রতিটি লাইনের মানে তুলে ধরেছেন এই গানের ভিডিও টি তে। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে।

অভিনেত্রী, গায়িকা প্রিয়াংকনা শিলাদিত্য জানান ” এই গানে আলাদা একটা গল্প দর্শকরা উপহার পাবেন। গানের প্রতিটি লাইনে মানুষ নিজেকে খুজে পাবেন। আশা করছি গানটা দর্শকদের ভালো লাগবে”।

অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার জানান “প্রিয়াংকনা ও অঙ্কিতার সাথে কাজের অভিজ্ঞতা দারুন। কলকাতা শহরে নানান জায়গায় শ্যুটিং হয়েছে গানটার। আলাদা একটা ফ্রেশনেস আছে গানটাতে। এটা একটা ভালোবাসার গান। বহুদিন পর এমন একটা গানে কাজ করলাম”।

অন্যদিকে অভিনেত্রী অঙ্কিতা মজুমদার জানান ” এই গান তিনজন মানুষের জীবনের গল্প বলবে। পরিচালক সুব্রত শর্মা গানটার গল্প দারুন ভাবে সাজিয়েছে। প্রিয়াংকনার সুরে এই গানটা ভীষণ ভালো লাগছে। খুব তাড়াতাড়ি উপহার দেবো আমরা এই গানটি দর্শকদের”।

পরিচালক সুব্রত শর্মা জানান “এর আগে নানান ভালোবাসার গান তৈরি হয়েছে। কিন্তু এই গানটার মধ্যে আলাদা একটা ভাবনা রয়েছে। মানুষ নিজেদের কে রিলেট করতে পারবেন”। গানটি মুক্তি পেয়েছে প্রযোজক বিশ্বজিৎ পালের প্রযোজনাতে “প্রিয়াংকনা এন্ড বিশ্বজিৎ মোশান পিকচার্স” এর ব্যানারে।

Subscribe to our magazine

━ more like this

JIS University Celebrates Academic Excellence at 6th Convocation; 1,450 Degrees and Diplomas Conferred

JIS University celebrated the academic achievements of its graduating batch at its 6th Convocation Ceremony, with grandeur and solemnity. The occasion was graced by...

Tata Steel World 25K Kolkata Honours Champions of Philanthropy & Social Impact

The Tata Steel World 25K Kolkata, the world’s first World Athletics Gold Label 25K and West Bengal’s largest running festival, celebrated a landmark milestone...

ওয়ার্ড রেডিও ডে-এর অনুষ্ঠানে শ্রাবন্তী মজুমদার বললেন ‘রেডিও মানুষকে কখনো ক্লান্ত করে না”

ওয়ার্ড রেডিও ডে উপলক্ষে হৈমন্তীর কন্ঠে ও দ্যা ড্রিমার্স আয়োজিত "কান পেতে রই" অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হলো রেডিওর কিংবদন্তি কন্ঠ শ্রাবন্তী মজুমদারকে। উপস্থিত ছিলেন...

কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে প্রথম কাঠামোগত ক্রেচ উদ্বোধন

অন্তর্ভুক্তিমূলক শৈশবকালীন যত্ন নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল ক্রেচ, ইএফএস ফ্যাসিলিটিস সার্ভিস-এর সহায়তায়, পশ্চিমবঙ্গের কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে একটি ক্রেচ ও শিশু যত্ন কেন্দ্র...

২০২৬–২৭ সালের জন্য ২৫তম আঞ্চলিক পরিষদ (ইআইআরসি)-এর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত পদাধিকারীগণ ঘোষণা

সিএ ময়ূর আগরওয়াল ২০২৬–২০২৭ সালের জন্য ইআইআরসি-এর সর্বাধিক মর্যাদাপূর্ণ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক পরিষদের নির্বাচনে এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এর আগে তিনি ২৫তম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here