কলকাতায় হেলিওস এবং টাইটান ওয়ার্ল্ড স্টোর লঞ্চ করে পশ্চিমবঙ্গে নিজের পদচিহ্ন বিস্তৃত করল টাইটান কোম্পানি লিমিটেড

Date:

Share:

ভারতের অগ্রগণ্য ঘড়ি ও পরিধেয় যন্ত্রের খুচরো বিক্রেতা টাইটান কোম্পানি লিমিটেড গর্বের সঙ্গে সিটি অফ জয় কলকাতার খুচরো ব্যবসায় নিজেদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বিস্তৃত করার কথা ঘোষণা করল, কলকাতায় ১১তম হেলিওস স্টোর এবং ২৩তম টাইটান ওয়ার্ল্ড স্টোর চালু করে। এই নতুন সংযোজন পশ্চিমবঙ্গে হেলিওস আর টাইটান ওয়ার্ল্ডের কৌশলগত বিস্তারে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। ১১০০ বর্গফুট জায়গা নিয়ে তৈরি এই স্টোরগুলো শহরের কেন্দ্রে এয়ারপোর্ট থানা এলাকার কালী পার্ক অঞ্চলে অবস্থিত। উদ্বোধন করলেন সোমপ্রভ সিং (আরবিএইচ – ইস্ট), উপল সেনগুপ্ত (আরবিএম ইস্ট – রিটেল) এবং ব্যবসায়িক পার্টনার পলাশ ব্যানার্জি ও পরিবার।

এই দুটো স্টোরের লঞ্চ ক্রেতাদের বদলাতে থাকা প্রয়োজন সম্পর্কে টাইটানের দায়বদ্ধতা দেখিয়ে দেয়। এখানে থাকছে সেইকো, সেরুতি, ফসিল, আর্মানি এক্সচেঞ্জ ও সোয়ারোভস্কির মত বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ড। পাশাপাশি টাইটান ওয়ার্ল্ডে থাকছে টাইটান জাইলিস, এজ, রাগ এবং টাইটান স্মার্টের মত টাইটানের প্রবাদপ্রতিম টাইমপিস। এই কৌশলগত বিস্তার পশ্চিমবঙ্গের বাজারে টাইটানের নেতৃত্বকে আরও জোরদার করবে প্রিমিয়াম ঘড়ি এবং লাইফস্টাইল অ্যাক্সেসরিজের ক্রমবর্ধমান চাহিদায় সাড়া দিয়ে। এর ফলে কলকাতার বাসিন্দারা সম্মানীয় ব্র্যান্ডগুলোর এ বিস্তৃত সম্ভারের জোগান পাবেন।

এই উপলক্ষে উপল সেনগুপ্ত, আরবিএম ইস্ট – রিটেল বললেন “পশ্চিমবঙ্গে আমাদের ৩৭তম হেলিওস এবং ১৬৬তম টাইটান ওয়ার্ল্ড স্টোর লঞ্চ হওয়ার মাধ্যমে আমরা এই রাজ্যে হেলিওস আর টাইটান ওয়ার্ল্ডের অভিজ্ঞতা আরও ছড়িয়ে দেওয়ার কাজ জারি রাখলাম এবং আমাদের উপস্থিতিও আরও জোরদার করলাম। এই বিস্তার ব্যতিক্রমী গুণমান সরবরাহ করার প্রতি এবং আমাদের ক্রেতাদের বদলাতে থাকা পছন্দ অনুযায়ী সম্মানীয় ব্র্যান্ডগুলোর এক কিউরেটেড সম্ভার জোগানোর প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন। আমরা এই প্রাণবন্ত শহরে কেনাকাটার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং ঘড়ি ও লাইফস্টাইলে উৎসাহীদের বেড়ে চলা গোষ্ঠীর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন করার জন্যে উদগ্রীব। আমরা তাঁদের তুলনাহীন পরিষেবা এবং টাইমপিসের বিশ্বমানের সম্ভার দিতে চাই।”

কলকাতার সাম্প্রতিকতম হেলিওস এবং টাইটান ওয়ার্ল্ড স্টোর রুচি ও পছন্দের এক বিস্তৃত সম্ভার নিয়ে এসেছে। এই শহরের ঘড়ির ভক্তদের টাইটান প্রিমিয়াম টাইমপিস ও লাইফস্টাইল অ্যাক্সেসরিজের এক ব্যতিক্রমী সম্ভার ঘেঁটে দেখতে আহ্বান জানাচ্ছে।

Subscribe to our magazine

━ more like this

দীক্ষামন্জরীর “রূপং দেহি, জয়ং দেহি”, ইন্ডিয়ান মিউজিয়ামে, দুর্গার রূপে ডোনা গাঙ্গুলি, সঙ্গীতে ডাঃ আনন্দ গুপ্ত, মিনিস্ট্রি অফ কালচার ও শী কাঁথা উদ্যোগে “দেবী দূর্গা”...

মিনিস্ট্রি অফ কালচার, ইন্ডিয়ান মিউজিয়াম ও শী কাঁথা উদ্যোগে "দেবী দূর্গা" উৎসব আয়োজিত হচ্ছে ১১ অক্টোবর, ২০২৬, ২১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ভারতীয় জাদুঘরের সেন্ট্রাল...

‘Sunfeast Mom’s Magic Shines’ Lights Up the Festivity with ‘Ei Pujo, Shine Koro!’

There is a moment every year when Kolkata seems to transform. Streets light up, neighborhoods come alive, pandals become canvases for imagination, and people...

Celebrate Durga Pujo with the Power of the Sun: Tata Power Solaroof Brings ‘Ghar Ghar Solar’ to Kolkata with Zero Upfront Installation Cost

Tata Power Solaroof, a part of Tata Power Renewable Energy Limited (TPREL) and a subsidiary of Tata Power Company, has brought its widely successful...

Birla Opus Paints Launches ‘Praner Para’ to Bring West Bengal’s Neighbourhood Stories to Life Through the Magic of Colours

In West Bengal, a Para is more than a neighbourhood. It is where friendships are formed, festivals are celebrated, adda comes alive and generations...

This Durga Pujo, JSW Dulux Brings a Fresh Coat of Colour to a 250-Year-Old Kolkata Badi

As the city counts down to Durga Puja, one of its oldest family homes is getting ready to welcome Ma Durga once more. Kundu...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here