শহরে হয়ে গেল নতুন ছবি “ভূতের পাল্লায় ভূতনাথ” এর গ্রান্ড প্রিমিয়ার। প্রিমিয়ারে উপস্থিত সমস্ত কলাকূশলী থেকে মন্ত্রী

Date:

Share:

শহরে হয়ে গেল তারকাখচিত নতুন বাংলা ছবি “ভূতের পাল্লায় ভূতনাথ” ছবির গ্রান্ড প্রিমিয়ার। উপস্থিত ছিলেন ছবির সমস্ত অভিনেতা, অভিনেত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ মহাশয়, উঃ ২৪ পরগনা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি ও অশোকনগর বিধানসভার মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামী মহাশয়, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি মহাশয়, মধ্যমগ্রাম পৌরসভার মাননীয় পৌর প্রধান নিমাই ঘোষ মহাশয়, বারাসাত পৌরসভার মাননীয় পৌর প্রধান অশনি মুখোপাধ্যায় মহাশয়, অভিনেতা আরিয়ান ভৌমিক, অন্বেষা চ্যাটার্জি, সন্দীপ চট্টোপাধ্যায়, সুমন্ত রায়, মধুমিতা ভট্টাচার্য, সৈকত তালুকদার ও আরো অনেকে।

ছবির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ করেছেন রুমকি চট্টোপাধ্যায়, প্রোডাকশন কন্ট্রোলার স্নেহাশীষ চ্যাটার্জী। ছবিতে অভিনয় করেছেন এক ঝাঁক চেনা তারকা, রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, আরিয়ান ভৌমিক, মানসী সিনহা , রাজু মজুমদার, তরঙ্গ সরকার, এছাড়াও রয়েছেন বাংলা থিয়েটারের চেনা মুখ সন্দীপ চট্টোপাধ্যায়, সুমন্ত রায়, নবাগতা অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অন্বেষা চ্যাটার্জী, ছবিতে রয়েছে দুটি ভিন্ন স্বাদের গান যার গীতিকার পরিচালিকা বিদিশা চ্যাটার্জী নিজেই, যে মাত্র ২৩ বছর বয়সি আইনজীবি, পরিচালিকা জানিয়েছেন এই ছবিটি সপরিবারে দেখার মত একটি ভিন্ন স্বাদের মজার হাসির ভুতের ছবি,” বাংলা থিয়েটার এর সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতের মেলবন্ধন হলো এই ছবির মূল স্লোগান”, এই ছবিতে আরিয়ান ভৌমিককে দেখা যাবে সম্পূর্ণ এক ভিন্ন ধারার চরিত্রে চরিত্রে, কাঞ্চন মল্লিক রয়েছেন একটি ভূতের চরিত্রে এবং খরাজ মুখোপাধ্যায় কে দেখা যাবে এক সুদখোর মহাজনের ভূমিকায় এবং মানসী সিনহা কে এক ঝগড়ুটে বউয়ের চরিত্রে, সন্দীপ চট্টোপাধ্যায় কে আমরা দেখতে পাবো এক মজার ব্যবসায়ীর ভূমিকায়। গত ২২শে নভেম্বর বড়োপর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। মুক্তির পরে বেশ জনপ্রিয়তা পেয়েছে পরিচালক বিদিশা চ্যাটার্জির এই নতুন ছবি “ভূতের পাল্লায় ভূতনাথ”। বলাইবাহুল্য বাংলা ছবির জগতে আরো এক প্রতিভাবান নতুন পরিচালকের সংযোজন হল।

Subscribe to our magazine

━ more like this

JIS University Celebrates Academic Excellence at 6th Convocation; 1,450 Degrees and Diplomas Conferred

JIS University celebrated the academic achievements of its graduating batch at its 6th Convocation Ceremony, with grandeur and solemnity. The occasion was graced by...

Tata Steel World 25K Kolkata Honours Champions of Philanthropy & Social Impact

The Tata Steel World 25K Kolkata, the world’s first World Athletics Gold Label 25K and West Bengal’s largest running festival, celebrated a landmark milestone...

ওয়ার্ড রেডিও ডে-এর অনুষ্ঠানে শ্রাবন্তী মজুমদার বললেন ‘রেডিও মানুষকে কখনো ক্লান্ত করে না”

ওয়ার্ড রেডিও ডে উপলক্ষে হৈমন্তীর কন্ঠে ও দ্যা ড্রিমার্স আয়োজিত "কান পেতে রই" অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হলো রেডিওর কিংবদন্তি কন্ঠ শ্রাবন্তী মজুমদারকে। উপস্থিত ছিলেন...

কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে প্রথম কাঠামোগত ক্রেচ উদ্বোধন

অন্তর্ভুক্তিমূলক শৈশবকালীন যত্ন নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল ক্রেচ, ইএফএস ফ্যাসিলিটিস সার্ভিস-এর সহায়তায়, পশ্চিমবঙ্গের কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে একটি ক্রেচ ও শিশু যত্ন কেন্দ্র...

২০২৬–২৭ সালের জন্য ২৫তম আঞ্চলিক পরিষদ (ইআইআরসি)-এর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত পদাধিকারীগণ ঘোষণা

সিএ ময়ূর আগরওয়াল ২০২৬–২০২৭ সালের জন্য ইআইআরসি-এর সর্বাধিক মর্যাদাপূর্ণ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক পরিষদের নির্বাচনে এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এর আগে তিনি ২৫তম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here