শীতের মরসুমে শান্তিনিকেতনে উদয়শঙ্কর নৃত্য উৎসব শুরু হলো, বাবার থেকেই অভিনয়টা পেয়েছি বললেন মমতা শঙ্কর

Date:

Share:

৮ ডিসেম্বর কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্করের জন্মদিন। সেই উপলক্ষে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের উদয় শঙ্কর নৃত্য উৎসব। আয়োজনে ওয়েস্টবেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন, সহায়তায় ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার। রাজ্যের মোট চব্বিশটা নৃত্য সংগঠন এই উৎসবে অংশগ্রহণ করছেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর, পার্বতী গুপ্ত, চন্দ্রোদয় ঘোষ, জোনাকি সরকার,প্রদীপ্ত নিয়োগী ,অমিত অধিকারী প্রমুখ।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় গত দুই বছরের সাফল্যের পর আবার শান্তিনিকেতনে তাদের এই উদ্যোগ। আগামী দিনে ফেডারেশনের উদ্যোগ আরো জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে জানানো হয়।

শান্তিনিকেতন এর সৃজনী শিল্প গ্রামে আয়োজিত হচ্ছে “আলমোরা”, দুই দিনের উদয়শঙ্কর নৃত্য উৎসব ( ৬ ডিসেম্বর, ৭ ডিসেম্বর,২০২৪, দুই দিন সন্ধ্যা ৬টা)। রাজ্যের নানা প্রান্ত থেকে চব্বিশটি নাচের দল এই বিশেষ উৎসবে অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানের উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন সহযোগিতায় ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার। প্রথম দিনে অংশগ্রহণে মমতা শঙ্কর ডান্স কোম্পানি, , ডান্সার্স গিল্ড , আনন্দধারা, শিল্প বিতান, সূচনা। সহ আরো অনেকে, দ্বিতীয় দিনে ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন, নৃত্য উপাসনা , আনন্দধ্বনি, স্টেপস এন্ড রিদম সহ আরো দল। কলকাতা সহ বিভিন্ন জেলার নৃত্য সংস্থা এই বর্ণাঢ্য উৎসবে অংশগ্রহণ করবেন।

মমতা শঙ্কর উদ্বোধনী অনুষ্ঠানে জানান, ” কলকাতার বাইরেও ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন এর কাজের প্রচার, প্রসার এর অন্যতম প্রধান লক্ষ্য। কলকাতার বাইরেও অনেক গুণি শিল্পী, নৃত্য সংস্থা আছে যাঁরা সবসময় কলকাতায় এসে তাঁদের নৃত্য পরিবেশন করতে পারেন না, আবার অনেক কলকাতার সংস্থা আছে যাঁরা কলকাতার বাইরে গেলে সেখানকার দর্শক তাঁদের কাজ দেখার সুযোগ পান। তাই, কলকাতার বাইরেও এই আয়োজনের গুরত্ব অপরিসীম। ” আরো বলেন, ” ছেলেবেলায় বাবার অনুষ্ঠান সাইড উইঙ্গসে বসে বাবার নাচ দেখতাম। কোনো গ্রাম্য দৃশ্য থাকলে আমায় কোলে নিয়ে মঞ্চে একপাক ঘুরে নিতেন। অভিনয়টা বাবার থেকেই পেয়েছি। ছোটোবেলায় কোনো কিছু ভালো না লেগে কিছু বললে বাবা বলতেন এই কথাটা কতরকম ভাবে বলতে পারো বলো। ওটা ছিল একটা এক্সারসাইজ। আমি খুব পুণ্য করেছিলাম গত জন্মে যে এরকম বাবা-মাকে পেয়েছিলাম। “

Subscribe to our magazine

━ more like this

JIS University Celebrates Academic Excellence at 6th Convocation; 1,450 Degrees and Diplomas Conferred

JIS University celebrated the academic achievements of its graduating batch at its 6th Convocation Ceremony, with grandeur and solemnity. The occasion was graced by...

Tata Steel World 25K Kolkata Honours Champions of Philanthropy & Social Impact

The Tata Steel World 25K Kolkata, the world’s first World Athletics Gold Label 25K and West Bengal’s largest running festival, celebrated a landmark milestone...

ওয়ার্ড রেডিও ডে-এর অনুষ্ঠানে শ্রাবন্তী মজুমদার বললেন ‘রেডিও মানুষকে কখনো ক্লান্ত করে না”

ওয়ার্ড রেডিও ডে উপলক্ষে হৈমন্তীর কন্ঠে ও দ্যা ড্রিমার্স আয়োজিত "কান পেতে রই" অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হলো রেডিওর কিংবদন্তি কন্ঠ শ্রাবন্তী মজুমদারকে। উপস্থিত ছিলেন...

কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে প্রথম কাঠামোগত ক্রেচ উদ্বোধন

অন্তর্ভুক্তিমূলক শৈশবকালীন যত্ন নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল ক্রেচ, ইএফএস ফ্যাসিলিটিস সার্ভিস-এর সহায়তায়, পশ্চিমবঙ্গের কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে একটি ক্রেচ ও শিশু যত্ন কেন্দ্র...

২০২৬–২৭ সালের জন্য ২৫তম আঞ্চলিক পরিষদ (ইআইআরসি)-এর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত পদাধিকারীগণ ঘোষণা

সিএ ময়ূর আগরওয়াল ২০২৬–২০২৭ সালের জন্য ইআইআরসি-এর সর্বাধিক মর্যাদাপূর্ণ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক পরিষদের নির্বাচনে এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এর আগে তিনি ২৫তম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here