ভারতের দুঃস্থ শিশুদের জীবনে আশার আলো জ্বালাতে এক যুগান্তকারী উদ্যোগ

Date:

Share:

এই বৈপ্লবিক উদ্যোগের মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় মেরুদণ্ড শল্যচিকিৎসক ও চিকিৎসা বিশেষজ্ঞরা একত্রিত হচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ডাঃ আলায়েলদিন আহমাদ (শিশু অর্থোপেডিক ও শিশু মেরুদণ্ড শল্যচিকিৎসক, প্যালেস্টাইন), প্রফেসর (ডাঃ) ম্যাসিমো বলসানো (স্পাইন সার্জারি বিশেষজ্ঞ, ইতালি), ডাঃ গিরীশ স্বামী (স্পাইন সার্জন, যুক্তরাজ্য), ডাঃ নবীন সি. মুরালি (অ্যানাস্থেশিওলজিস্ট, বার্মিংহাম) এবং তাঁদের সঙ্গে রয়েছেন মিস জ্যাকলিন ক্রিচলি, মিস চেরি, মি. জাজি প্রোমিল্ডা ও মি. সার্জিও চেচেলি (যুক্তরাজ্য থেকে আগত), যাঁরা সকলেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় পা রাখছেন শুধুমাত্র এই মহতী উদ্যোগের জন্য।

JIMSH-এর ছাতার তলায় এই চিকিৎসকরা একত্রিত হচ্ছেন এমন সব শিশুদের জীবন বদলে দেওয়ার জন্য, যাঁরা স্কোলিওসিস এবং অন্যান্য জটিল মেরুদণ্ডজনিত সমস্যায় ভুগছে — যাঁদের সামনে অর্থনৈতিক দুরবস্থার কারণে সুস্থ জীবনের স্বপ্ন দেখা ছিল দুঃসাধ্য।

এই বিশ্বমানের চিকিৎসকগণ একত্রিত হয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে ভারতের বিভিন্ন প্রান্তের দুঃস্থ শিশুদের সেবা প্রদান করতে, যাঁরা শুধুমাত্র অর্থাভাবে এবং বিশেষজ্ঞ চিকিৎসার অভাবে এতদিন চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন।

স্কোলিওসিস সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে, এটি সাধারণত বয়ঃসন্ধির আগে শরীরের বৃদ্ধির সময়কালীন ঘটে, যেখানে মেরুদণ্ডের ৩৩টি হাড় বেঁকে যায় এবং তা শুধুমাত্র দীর্ঘ (৬-১০ ঘণ্টারও বেশি) জটিল ও নিখুঁত শল্যচিকিৎসার মাধ্যমে সংশোধন সম্ভব।

এই মৌসুমে ভারতের বিভিন্ন প্রান্তের ১১ জন শিশু, যারা গুরুতর স্কোলিওসিস ও মেরুদণ্ড বিকৃতিতে ভুগছে, তাঁরা জীবন বদলে দেওয়া অস্ত্রোপচারের সুযোগ পাবে এবং নতুন করে সোজা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা অর্জন করবে।

JIMSH এই মহান উদ্যোগে অংশগ্রহণকারী সকল আন্তর্জাতিক মেরুদণ্ড সার্জন এবং চিকিৎসা বিশেষজ্ঞদের প্রতি চিরঋণী ও কৃতজ্ঞ, যাঁরা স্বেচ্ছায় এবং নিঃস্বার্থভাবে এই মহতী কাজে নিজেদের নিয়োজিত করেছেন।

এই আয়োজন শুধুমাত্র চিকিৎসা দক্ষতার পরিচায়ক নয়; এটি সেই সকল অবহেলিত শিশুদের স্বর তুলে ধরার এক প্রয়াস, যারা মেরুদণ্ডজনিত সমস্যার কারণে বছরের পর বছর দুর্ভোগের শিকার। এই ঐতিহাসিক উদ্যোগের সাক্ষী হয়ে আপনি এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে পারেন এবং সকলের জন্য বিশ্বমানের চিকিৎসা সেবা সহজলভ্য করার বার্তাটি আরও সুদূরপ্রসারী করতে পারেন।

Subscribe to our magazine

━ more like this

JIS University Celebrates Academic Excellence at 6th Convocation; 1,450 Degrees and Diplomas Conferred

JIS University celebrated the academic achievements of its graduating batch at its 6th Convocation Ceremony, with grandeur and solemnity. The occasion was graced by...

Tata Steel World 25K Kolkata Honours Champions of Philanthropy & Social Impact

The Tata Steel World 25K Kolkata, the world’s first World Athletics Gold Label 25K and West Bengal’s largest running festival, celebrated a landmark milestone...

ওয়ার্ড রেডিও ডে-এর অনুষ্ঠানে শ্রাবন্তী মজুমদার বললেন ‘রেডিও মানুষকে কখনো ক্লান্ত করে না”

ওয়ার্ড রেডিও ডে উপলক্ষে হৈমন্তীর কন্ঠে ও দ্যা ড্রিমার্স আয়োজিত "কান পেতে রই" অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হলো রেডিওর কিংবদন্তি কন্ঠ শ্রাবন্তী মজুমদারকে। উপস্থিত ছিলেন...

কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে প্রথম কাঠামোগত ক্রেচ উদ্বোধন

অন্তর্ভুক্তিমূলক শৈশবকালীন যত্ন নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল ক্রেচ, ইএফএস ফ্যাসিলিটিস সার্ভিস-এর সহায়তায়, পশ্চিমবঙ্গের কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে একটি ক্রেচ ও শিশু যত্ন কেন্দ্র...

২০২৬–২৭ সালের জন্য ২৫তম আঞ্চলিক পরিষদ (ইআইআরসি)-এর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত পদাধিকারীগণ ঘোষণা

সিএ ময়ূর আগরওয়াল ২০২৬–২০২৭ সালের জন্য ইআইআরসি-এর সর্বাধিক মর্যাদাপূর্ণ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক পরিষদের নির্বাচনে এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এর আগে তিনি ২৫তম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here