আগামী ২২ ও ২৩ শে মার্চ কলকাতা শহরে অনুষ্ঠিত হতে চলেছে “বোরোলিন তোমাকে দেখব বলে”

Date:

Share:

আগামী ২২ ও ২৩ শে মার্চ কলকাতা শহরের বুকে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব প্রযোজনা “বোরোলিন তোমাকে দেখব বলে”। অনুষ্ঠানটি হবে নজরুল মঞ্চে সন্ধ্যে ৬ টা থেকে। এটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে পাশ্চাত্য অপেরার আদলে – নাচে, গানে, অভিনয়ে ভরপুর করে। ইমন নিজেই নিজের গান গাইছেন আবার অভিনয়ও করছেন। এই অপেরাধর্মী মিউজিক্যালটি সাজানো হয়েছে ইমনকে ঘিরে চারজন বন্ধুর বন্ধুত্বের উদযাপন দিয়ে। ইমন নিজেও এই গল্পের একটি চরিত্র, তিনিই গল্পের ক্যাটালিস্ট। চরিত্ররা কখনও কোরাসের হারমোনি গাইছেন, আবার চোখের পলকে তারাই জীবন্ত চরিত্র হয়ে অভিনয় করছেন। মিউজিক ডিজাইন থেকে সেট ডিজাইন – সবকিছু জুড়ে মঞ্চে একের পর এক ম্যাজিক তৈরি করা হয়েছে। সম্পূর্ণ প্রযোজনাটির পরিচালনায় রয়েছেন শ্রী নীলাঞ্জন ঘোষ। চিত্রনাট্য লিখেছেন আকাশ চক্রবর্তী। ইমন সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীরাই প্রধান কলাকুশলী। বিশিষ্ট নৃত্যশিল্পীদের মাধ্যমে নৃত্যের অপূর্ব প্রয়োগও আছে। মুম্বই থেকে আগত সম্প্রীতি ঘটক অভিনয়নির্মাণ করেছেন। বিশেষ চরিত্রে এসেছেন অরুণাভ খাসনবিস। ইমন-এর ব্যান্ড টিম টুগেদারনেস এর মিউজিশিয়ানরাই সঙ্গী হয়েছেন।

Subscribe to our magazine

━ more like this

দীক্ষামন্জরীর “রূপং দেহি, জয়ং দেহি”, ইন্ডিয়ান মিউজিয়ামে, দুর্গার রূপে ডোনা গাঙ্গুলি, সঙ্গীতে ডাঃ আনন্দ গুপ্ত, মিনিস্ট্রি অফ কালচার ও শী কাঁথা উদ্যোগে “দেবী দূর্গা”...

মিনিস্ট্রি অফ কালচার, ইন্ডিয়ান মিউজিয়াম ও শী কাঁথা উদ্যোগে "দেবী দূর্গা" উৎসব আয়োজিত হচ্ছে ১১ অক্টোবর, ২০২৬, ২১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ভারতীয় জাদুঘরের সেন্ট্রাল...

‘Sunfeast Mom’s Magic Shines’ Lights Up the Festivity with ‘Ei Pujo, Shine Koro!’

There is a moment every year when Kolkata seems to transform. Streets light up, neighborhoods come alive, pandals become canvases for imagination, and people...

Celebrate Durga Pujo with the Power of the Sun: Tata Power Solaroof Brings ‘Ghar Ghar Solar’ to Kolkata with Zero Upfront Installation Cost

Tata Power Solaroof, a part of Tata Power Renewable Energy Limited (TPREL) and a subsidiary of Tata Power Company, has brought its widely successful...

Birla Opus Paints Launches ‘Praner Para’ to Bring West Bengal’s Neighbourhood Stories to Life Through the Magic of Colours

In West Bengal, a Para is more than a neighbourhood. It is where friendships are formed, festivals are celebrated, adda comes alive and generations...

This Durga Pujo, JSW Dulux Brings a Fresh Coat of Colour to a 250-Year-Old Kolkata Badi

As the city counts down to Durga Puja, one of its oldest family homes is getting ready to welcome Ma Durga once more. Kundu...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here