আইটি সংস্থা টেকনো এক্সপোনেন্ট উদযাপন করল ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী!

Date:

Share:

সম্প্রতি কলকাতায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়ে গেল ভারতের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থা টেকনো এক্সপোনেন্ট এর ১৪ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। ১৪ই এপ্রিল, রাজারহাটের বিলাসবহুল সাততারা হোটেল নোভোটেল আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন দেশ বিদেশের বহু বড় বড় আইটি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সি.ই.ও, প্রতিষ্ঠাতা সব্যসাচী সাহা , সহ-প্রতিষ্ঠাতা অভয় দেবনাথ, ভাইস প্রেসিডেন্ট জয়েন্দ্রিশা ঠাকুর সাহা, সি.টি.ও (গ্লোবাল) মাইকেল কলিন্স, সি.টি.ও (পশ্চিম আফ্রিকা) যোশেফ অ্যাপেলটন এবং অন্যান্যরা।
ডিজিটাল বিজনেস সলিউশন প্রোভাইডার হিসাবে টেকনো এক্সপোনেন্ট এখন ইন্ডাস্ট্রির এক অন্যতম প্রধান সংস্থা হিসেবে উঠে এসেছে। সি.এম.এম.আই ম্যাচ্যুরিটি লেভেল ৫ সার্টিফায়েড এই সংস্থাটি রেড বুল, অ্যামাজন, ডিজনি, ফোর্বস, নাসার ইন্জিনিয়ার ইত্যাদিদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। এই সংস্থা ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভলপমেন্ট, ক্লাউড, ডেডিকেটিং হায়ারিং, প্রোডাক্ট মার্কেটিং ইত্যাদিতে নিজের অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে টাইমস গ্ৰুপ, এশিয়া ওয়ান ও স্টারজ দ্বারা পুরস্কৃত হয়েছে। বর্তমানে এই সংস্থাটি ওয়েব ৩.০, ব্লকচেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ইত্যাদি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে যা সারা পৃথিবী জুড়ে প্রশংসিত হচ্ছে। এখন সংস্থার কর্মী সংখ্যা ৪৫০ জনেরও বেশি। সম্প্রতি সাত হাজার স্কোয়ার ফুটের সুবিশাল অফিস হয়েছে কলকাতার সেক্টর ফাইভের আইটি হাবে। সংস্থা ব্যবসা বিস্তৃত হয়েছে আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সংস্থার গ্লোবাল সি.টি.ও হিসেবে আছেন অভি‍জ্ঞ মাইকেল কলিন্স। আমেরিকার দায়িত্বে আছেন গ্রাহাম গোডার্ড । পশ্চিম আফ্রিকার দায়িত্বে আছেন যোশেফ অ্যাপেলটন (সি.টি.ও), ও রিচমন্ড অ্যাপেলটন (ডিরেক্টর)।
এই ১৪ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিতদের সম্বর্ধনা দেওয়া হয়। বিশিষ্ট অতিথিরা একে একে তাদের বক্তব্য রাখেন এবং সংস্থার ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে কিছু সুস্পষ্ট ধারণা দেন। এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংস্থার কৃতি কর্মীদের পুরষ্কৃত করা হয়। সবশেষে একটি সুন্দর মধ্যাহ্নভোজনের পরে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এই দিনটি কলকাতার আইটি জগতে একটি স্মরণীয় দিন হিসাবে উল্লেখিত থাকলো এবং টিম টেকনো এক্সপোনেন্ট আগামী বছরগুলিতে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল।
সংস্থার সুদৃঢ় নেতৃত্ববর্গ যাদের নিরলস পরিশ্রম সংস্থার এই দীর্ঘমেয়াদি সাফল্যের পথ সুনিশ্চিত করেছে:
সব্যসাচী সাহা (সি.ই.ও, প্রতিষ্ঠাতা)
অভয় দেবনাথ (সহ-প্রতিষ্ঠাতা)
জয়েন্দ্রিশা ঠাকুর সাহা (ভাইস প্রেসিডেন্ট)
মাইকেল কলিন্স (সি.টি.ও, গ্লোবাল)
যোশেফ অ্যাপেলটন (সি.টি.ও, পশ্চিম আফ্রিকা)

Subscribe to our magazine

━ more like this

JIS University Celebrates Academic Excellence at 6th Convocation; 1,450 Degrees and Diplomas Conferred

JIS University celebrated the academic achievements of its graduating batch at its 6th Convocation Ceremony, with grandeur and solemnity. The occasion was graced by...

Tata Steel World 25K Kolkata Honours Champions of Philanthropy & Social Impact

The Tata Steel World 25K Kolkata, the world’s first World Athletics Gold Label 25K and West Bengal’s largest running festival, celebrated a landmark milestone...

ওয়ার্ড রেডিও ডে-এর অনুষ্ঠানে শ্রাবন্তী মজুমদার বললেন ‘রেডিও মানুষকে কখনো ক্লান্ত করে না”

ওয়ার্ড রেডিও ডে উপলক্ষে হৈমন্তীর কন্ঠে ও দ্যা ড্রিমার্স আয়োজিত "কান পেতে রই" অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হলো রেডিওর কিংবদন্তি কন্ঠ শ্রাবন্তী মজুমদারকে। উপস্থিত ছিলেন...

কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে প্রথম কাঠামোগত ক্রেচ উদ্বোধন

অন্তর্ভুক্তিমূলক শৈশবকালীন যত্ন নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল ক্রেচ, ইএফএস ফ্যাসিলিটিস সার্ভিস-এর সহায়তায়, পশ্চিমবঙ্গের কলকাতার টিটাগড়ের চায়মাঠ র‍্যাগপিকার কলোনিতে একটি ক্রেচ ও শিশু যত্ন কেন্দ্র...

২০২৬–২৭ সালের জন্য ২৫তম আঞ্চলিক পরিষদ (ইআইআরসি)-এর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত পদাধিকারীগণ ঘোষণা

সিএ ময়ূর আগরওয়াল ২০২৬–২০২৭ সালের জন্য ইআইআরসি-এর সর্বাধিক মর্যাদাপূর্ণ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক পরিষদের নির্বাচনে এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এর আগে তিনি ২৫তম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here