বায়োপিকে জিৎ, নেপথ্যে পথিকৃৎ; কোন চরিত্রে দেখা যাবে সুপারস্টারকে ?

Date:

Share:

বসে নেই পথিকৃৎ বসু। ‘দাবাড়ু’, ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’র পর এবার সুপারস্টার জিৎ-কে নিয়ে নতুন পথচলা শুরু হল তাঁর। মেগাস্টার জিৎ প্রথমবার পরিচালক পথিকৃৎ বসু এবং নন্দী মুভিজের সঙ্গে হাত মিলিয়েছেন। এবার তাঁকে দেখা যাবে অনন্ত সিং-এর চরিত্রে। ছবির নাম ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। ছবির পরিচালক পথিকৃৎ বসু। প্রযোজক প্রদীপ কুমার নন্দী। প্রযোজনা সংস্থা নন্দী মুভিজ।

গল্পটা 1960-এর দশকের কলকাতার পটভূমিতে নির্মিত। অনন্ত একজন রহস্যময় মানুষ। সে আসলে ডাকাত নাকি বিপ্লবী সেটাই এই ছবির মূল প্রশ্ন। অনন্ত গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য ধনীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এমনকী ব্যাঙ্ক ডাকাতি করতেও হাত কাঁপে না তার। ইন্সপেক্টর দেবী রায়ের নেতৃত্বে পুলিশ যখন তাকে খুঁজে বের করার চেষ্টা করে, তখন অনন্তের সূক্ষ্ম পরিকল্পনা এবং সামরিক দক্ষতা তাকে এগিয়ে রাখে ও পুলিশের কাজ কঠিন হয়ে পড়ে। অনন্তের জীবনে আছে এক নির্মম অতীত। কী সেই অতীত? তা কি উন্মোচিত হবে এই ছবিতে? সেটাই দেখার।

পথিকৃৎ বলেন, “দুটি প্রধান কারণ আমাকে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ নির্মাণে অনুপ্রাণিত করেছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল- একজন ভুলে যাওয়া নায়কের গল্প বলা। ভারতের স্বাধীনতা সংগ্রামে আমরা অনেক বিখ্যাত নাম মনে রাখি। কিন্তু অনেক সাহসী মানুষ রয়ে গিয়েছেন সকলের অজানা। অনন্ত সিং এমনই একজন স্বাধীনতা সংগ্রামী। আজকের দিনে খুব কম মানুষই জানে তাঁর সাহস, আদর্শ আর আত্মত্যাগের কথা। এই চলচ্চিত্রের মাধ্যমে আমি চাই তাঁর গল্প সকলের সামনে তুলে ধরতে ৷”

পরিচালক আরও বলেন, “ন্যায়ের জন্য তাঁর লড়াই, একটি উন্নত সমাজের স্বপ্ন, আর কীভাবে বিপ্লবীদের অনেক সময় অপরাধী বলে ভুল বোঝা হয়। অনন্ত সিং এর গল্প আজও প্রাসঙ্গিক। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে ধনী-দরিদ্রের ব্যবধান ভয়াবহ রকমের বড়। কেউ কেউ ভোগ করছে বিপুল সম্পদ, আর কেউ কেউ বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। অতীতের এই গল্প বলার মাধ্যমে আমরা আজকের সামাজিক সমস্যাগুলোর প্রতিফলন ঘটাতে চাই এবং দেখাতে চাই কীভাবে বৈষম্য থেকে জন্ম নিতে পারে হতাশা ও বিদ্রোহ।”

পরিচালকের কথায়, “এই যাত্রা সম্ভব হত না আমার প্রযোজক ও সহ-নির্মাতা, প্রদীপ কুমার নন্দীর সমর্থন ছাড়া। তিনি এই গল্পের গুরুত্ব বুঝেছেন এবং কেন আজ এটি বলা দরকার, তা উপলব্ধি করেছেন। তাঁর আস্থা ও সহায়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দুই লেখক, অরিত্র ও অর্পণের সহায়তায় আমরা এমন একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করছি, যা শুধু একজন বিস্মৃত বীরকে সম্মান জানায় না, বরং জিৎদার তারকাখ্যাতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে তাঁর ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী চরিত্র উপহার দেয়।”

প্রযোজক প্রদীপ কুমার নন্দী বলেন, “অত্যন্ত আবেগের ও আনন্দের সঙ্গে আমরা, নন্দী মুভিজ, আমাদের আগামী ফিচার ফিল্ম ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ঘোষণা করছি ৷ এটি কিংবদন্তি অনন্ত সিং-এর জীবনের উপর ভিত্তি করে তৈরি একটি বায়োপিক। এই প্রকল্প শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, বরং একটি হৃদয়গ্রাহী শ্রদ্ধাঞ্জলি, এক বিপ্লবীকে যাঁর সাহস ও আত্মত্যাগ প্রতিটি প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা গর্বিত যে মেগাস্টার জিৎ অনন্ত সিং এর ভূমিকায় অভিনয় করছেন ৷ আমাদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এটি নন্দী মুভিজের সঙ্গে তাঁর প্রথম কাজ। একইভাবে আমরা অত্যন্ত আনন্দিত যে এই ছবির নির্দেশনার দায়িত্বে রয়েছেন গুণী পরিচালক পথিকৃৎ বসু, যাঁর সংবেদনশীল দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতা এই ঐতিহাসিক গল্পকে পর্দায় জীবন্ত করে তুলতে নিঃসন্দেহে উপযুক্ত।” আশা করা যায়, খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু হবে ৷

Subscribe to our magazine

━ more like this

16-Year-Old Poet SamaAbedin Presents BITTERSWEET, a Raw and Honest Reflection on Growing Up

The literary space witnessed a deeply moving and refreshingly honest moment with the unveiling of BITTERSWEET, a debut poetry collection by 16-year-old poet SamaAbedin,...

JIS Group Hosts JIS SAMMAN 2026

JIS Group organised JIS SAMMAN 2026, its flagship and much-anticipated annual awards ceremony, celebrating excellence, visionary leadership, and transformative contributions across the domains of...

Budget 2026–27 Lays Strong Foundation for Vikshit Bharat, Says Shyam Steel Group’s Shri Lalit Beriwala

Shri Lalit Beriwala, Managing Director of Shyam Steel Group, has welcomed the Union Budget 2026–27 presented by Hon’ble Finance Minister Smt. Nirmala Sitharaman, stating...

আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি

বিধাননগর পুলিশ কমিশনারেট ও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED) দ্বারা আর্থিক ও অন্যান্য প্রতারণার দায়ে অভিযুক্ত ক্যানসারের বিকল্প চিকিৎসার ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক আমেরিকান সোসাইটি অফ...

TVS SCS announces strategic acquisition to strengthen FMCG Supply Chain Leadership in India

TVS Supply Chain Solutions Limited (NSE: TVSSCS, BOM: 543965), one of India’s largest and fastest growing integrated supply chain solutions providers, today announced the...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here