বিগ এফএম-এর বিগ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস ২০২৫

Date:

Share:

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রেডিও নেটওয়ার্ক, বিগ এফএম তাদের বিগ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস, কলকাতা`র তৃতীয় সংস্করণ সফলভাবে আয়োজন করে শিল্পক্ষেত্রে ব্যতিক্রমী নেতাদের এবং এই শহরের প্রতি তাদের অসাধারণ অবদানকে সম্মানিত করল। বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষকে উদযাপন করতে গিয়ে, এই অনুষ্ঠানটি এমন ব্যবসাগুলিকে স্বীকৃতি দিয়েছে, যারা বিভিন্ন অবস্থাতে সামাজিক প্রভাবের ক্ষেত্রে নতুন মান স্থাপন করেছে। তাজ ভিভান্তায় আয়োজিত, এদিনের সন্ধ্যাটি আরও উজ্জীবিত হয়েছিল প্রখ্যাত অভিনেতা আবীর চ্যাটার্জির উপস্থিতিতে, যিনি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

এদিনের সন্ধ্যাটি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয়েছিল, যেটি ছিল অগ্রগতি এবং নতুন সূচনার এক প্রতীকী নিদর্শন। এরপরে অসাধারণ কৃতিত্বের প্রদর্শনী ঘটে, যেখানে শিল্প ক্ষেত্রের প্রবীণ এবং বিশিষ্ট ব্যক্তিরা বিগ ইম্প্যাক্ট পুরষ্কার প্রদানের জন্য মঞ্চে আসেন। এই সম্মাননাগুলি সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের প্রদান করা হয় যাদের দূরদর্শী প্রচেষ্টা সমাজে অর্থবহ এবং স্থায়ী প্রভাব ফেলেছে। এই অ্যাওয়ার্ডস দর্শন, অচিরাচরিত উৎকর্ষতার স্বীকৃতি'র প্রতি সত্যনিষ্ঠ থাকার জন্য, প্রত্যেক পুরস্কার বিজয়ীকে মর্যাদাপূর্ণ বিগ ইম্প্যাক্ট ট্রফি প্রদান করা হয়, যা অগ্রগতি, উদ্ভাবন এবং নেতৃত্বের প্রতি তাঁদের প্রতিশ্রুতির প্রতীক। অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়েছিল সুদীপা চ্যাটার্জি, চূর্ণী গাঙ্গুলি, রুকমা রায়, শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, বাসবদত্তা কর, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং প্রখ্যাত শেফ রঙ্গন নিয়োগী-দের মত বিখ্যাত ব্যক্তিত্ব সহ বিভিন্ন জগতের সম্মানিত অতিথিদের উপস্থিতিতে। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশিস কুমার এবং সাংসদ পার্থ ভৌমিক। তাঁরা অনুষ্ঠানে উপস্থিত থেকে কলকাতার উদ্যোগী মনোভাবের প্রতি সাধুবাদ জানিয়েছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, বিগ এফএম-এর সিওও সুনীল কুমারন বলেন, “বিগ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস, কলকাতা`র তৃতীয় সংস্করণটি সমৃদ্ধশালী উদ্যোগের প্রতি এক শক্তিশালী শ্রদ্ধাঞ্জলি। ব্যবসা ক্ষেত্রে বিশিষ্ট নেতাদের সম্মান জানানোর জন্য আমাদের প্রতিশ্রুতির প্রতি অটল থেকে, এই পুরষ্কারগুলি অর্থপূর্ণ পরিবর্তন আনার ক্ষেত্রে তাঁদের দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দিয়েছে। বিগ এফএম-এ, আমরা বিশ্বাস করি যে আজকের স্থিতিস্থাপকতাকে স্বীকৃতি দেওয়া আগামীকালের পথপ্রদর্শকদের জন্য পথ প্রশস্ত করে দেয়। আমি সমস্ত বিজয়ীদের তাঁদের ব্যতিক্রমী সাফল্য এবং কাজের প্রতি অটল নিষ্ঠার জন্য আমার আন্তরিক অভিনন্দন জানাই।

বিগ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস, কলকাতা-কে বিভিন্ন বিশিষ্ট অংশীদার সহযোগিতা করেছে, যার মধ্যে রয়েছে ফ্যাশন পার্টনার হিসেবে এলটিকে ইন্ডাস্ট্রিজ, যেখানে টাটা কার্ভ এবং সাইনি এমজি মোটর কলকাতা যথাক্রমে অটোমোবাইল পার্টনার এবং ড্রাইভেন পার্টনার হিসেবে যোগদান করেছিল। সহযোগী স্পন্সর ছিল কৃষ্ণ চন্দ্র দত্ত (কুকমি) প্রাইভেট লিমিটেড; এই ইভেন্টটিতে রাইড পার্টনার হিসেবে সুজুকি এবং সেলিব্রেশন পার্টনার হিসেবে গ্লেনগ্র্যান্ট-এর সহযোগিতাও ছিল।

Subscribe to our magazine

━ more like this

মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা মহাসমারোহে পালিত হলো। এই সাহিত্য মেলায় অতিথি হিসেবে উপস্থিত...

Fans Asked, Mahindra Listened: The BE 6 Batman Edition Returns

Mahindra has announced the return of the BE 6 Batman Edition - the world’s first commercially available Batman-themed SUV, following exceptional interest from fans...

আইসিএআই-এর ইআইআরসি আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করল

দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) একটি সংবিধিবদ্ধ সংস্থা, যা ১৯৪৯ সালে সংসদের একটি আইন—চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যাক্ট, ১৯৪৯-এর অধীনে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে...

Dabur’s Réal Celebrates Women’s Day by Silencing Self-Doubt and Honoring ‘Real’ Love

This International Women’s Day, Dabur India Limited—the leader in the packaged fruit juice market—is proud to announce its latest campaign for Réal, the country’s...

GNIPST Hosts Global Medical & Pharma Innovation Conference

Guru Nanak Institute of Pharmaceutical Science and Technology (GNIPST), a JIS Group Educational initiative organised a two-day international conference titled “Frontiers in Medical, Pharmaceutical...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here