আইসিএআই-এর ইআইআরসি আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করল

Date:

Share:

দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) একটি সংবিধিবদ্ধ সংস্থা, যা ১৯৪৯ সালে সংসদের একটি আইন—চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যাক্ট, ১৯৪৯-এর অধীনে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৪.৫ লক্ষের ও বেশি পেশাদার সদস্য এবং ১০ লক্ষের ও বেশি শিক্ষার্থীর সদস্যপদ নিয়ে আইসিএআই বিশ্বের বৃহত্তম পেশাদার অ্যাকাউন্টিং সংস্থা গুলোর মধ্যে অন্যতম। উল্লেখযোগ্যভাবে, মোট শিক্ষার্থীর মধ্যে ৪৫ শতাংশেরও বেশি ছাত্রী এবং সদস্যদের মধ্যে ৩০ শতাংশেরও বেশি মহিলা।

আন্তর্জাতিক নারী দিবস এমন একটি বিশেষ দিন, যখন নারীদের অবদান, সাফল্য ও কৃতিত্বকে সম্মান জানানো হয়। আইসিএআই সর্বদা বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকার স্বীকৃতি দিয়ে এসেছে। নারী সদস্যদের ক্ষমতায়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে আইসিএআই-এর কেন্দ্রীয় এবং আঞ্চলিক উভয় স্তরেই ‘উইমেন মেম্বারস এক্সিলেন্স কমিটি’ নামে একটি বিশেষ কমিটি কাজ করছে।

এই উপলক্ষে ইনস্টিটিউট মাসব্যাপী উদযাপনের অংশ হিসেবে “উত্থান, নেতৃত্ব, রূপান্তর – সীমানা ছাড়িয়ে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে। তারই অংশ হিসেবে আইসিএআই-এর পূর্ব ভারত আঞ্চলিক পরিষদ (ইআইআরসি) ৭ মার্চ ২০২৬, শনিবার কলকাতার নিউ টাউন, রাজারহাটে অবস্থিত আইসিএআই সেন্টার অফ এক্সিলেন্স আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে। এবারের অনুষ্ঠানের থিম ছিল “এন.ও.ডবলু – নিউ অরবিট ফর ওমেন’”।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং, ভারতের প্রথম মহিলা রাফায়েল পাইলট। তিনি “লিডারশিপ লেসন্স ফ্রম দ্য স্কাই” শীর্ষক এক অনুপ্রেরণামূলক অধিবেশনে তাঁর সাফল্যের যাত্রাপথ ও অভিজ্ঞতা তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে ক্যান্সার সচেতনতা, সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনের উপায়, ব্যক্তিত্ব ও যোগাযোগ দক্ষতার প্রভাব এবং এক-টু-ওয়ান গ্রাফোলজি সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়। আইসিএআই-এর কাউন্সিল সদস্য সিএ সঞ্জীব সাংঘি ‘ওয়ার্ক ফ্রম হোমের জন্য প্রস্তুতি’ বিষয়ে তাঁর মূল্যবান বক্তব্য রাখেন এবং কাউন্সিল সদস্য সিএ রবি কুমার পাটোয়া মহিলা সদস্যদের জন্য আইসিএআই-এর বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ড. শুভশ্রী রাউত, রিভার্স ফ্যাক্টরের সিইও ড. করণ কক্কড়, মিসেস অনুপ্রিয়া চৌধুরী, ড. সুতপা ঘোষ কুণ্ডু এবং সিএ রূপী জৈন, যাঁরা তাঁদের অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন।

অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইআইআরসি-এর নেতৃত্ব দল—সিএ সঞ্জীব সাংঘি ও সিএ রবি কুমার পাটোয়া (কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, আইসিএআই), সিএ ময়ূর আগরওয়াল (চেয়ারম্যান, ইআইআরসি), সিএ হরি রাম আগরওয়াল (ভাইস চেয়ারম্যান, ইআইআরসি), সিএ আদিত্য কুমার মহেশ্বরী (সচিব, ইআইআরসি), সিএ বিশ্বরঞ্জন সুতার (কোষাধ্যক্ষ, ইআইআরসি) এবং সিএ বিষ্ণু কুমার তুলসিয়ান (তাৎক্ষণিক প্রাক্তন চেয়ারম্যান, ইআইআরসি।

Subscribe to our magazine

━ more like this

HDFC Bank Limited FINANCIAL RESULTS (INDIAN GAAP) FOR THE QUARTER ENDED JUNE 30, 2026

The Board of Directors of HDFC Bank Limited approved the Bank’s (Indian GAAP) results for the quarter ended June 30, 2026, at its meeting...

AI Construction Platform developed by NIAT students Wins Heart of Mivi and Sid’s Farm Founders; Wins International Industry Trip to Learn

At TakeOver 2026 - NIAT's cross-campus AI and engineering showcase over 30 student startup teams took the stage for a Shark Tank-style pitch session...

RG Cellulars Expresses Gratitude Following the Grand Opening of Its Baruipur Store Baruipur

RG Cellulars extends its heartfelt gratitude to everyone who visited and supported the grand opening of its new store in Baruipur. The overwhelming response,...

3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks

Allen Kolkata students have once again proven their excellence in the NEET-UG 2026 results declared by the National Testing Agency (NTA). 3 Allen Kolkata...

১৬২ টাকায় চিকেন বিরিয়ানি , সঙ্গে আর একটি ফ্রি বি এন্ড বি টোয়েন্টি ফোর (B&B24) ব্র্যান্ডের ধামাকা অফার

আওধের শেষ নবাব বাঙালিকে বিরিয়ানি খেতে শিখিয়েছিলেন। কোলকাতার মেটিয়াবুরুজে মাসিক মাসোহারায় গৃহবন্দী থেকেও নবাবি মেজাজ হারাননি নবাব ওয়াজেদ আলী শাহ।সঙ্গে আনা বাবুর্চির হাতের ছোঁয়ায়...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here