শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবিতে মিঠুন!

Date:

Share:

টলিউডের প্রায় সব পরিচালকরাই তাঁকে নিয়ে ছবি বানানোর স্বপ্ন দেখেন। চিত্রনাট্য যদি মনে মতো হয় তিনি বাংলা ছবি করতে সবসময় রাজি। বলিউডে নিজের জায়গা পোক্ত করেও তিনি বাংলাকে ভোলেননি। হিন্দি ছবির পাশাপাশি প্রতি বছরই বাংলায় এসে ছবি করেছেন, তিনি মিঠুন চক্রবর্তী। এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।

আগামী বছর উইন্ডোজ়ের পঁচিশ বছর পূর্তিতে আসবে এই নতুন ছবি। মঙ্গলবার সব চূড়ান্ত হওয়ার পর সকলের সঙ্গে এই খবর ভাগ করে নিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরিচালক নিজেই এই খবর জানান সমাজ মাধ্যমে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে উচ্ছ্বসিত হয়ে শিবপ্রসাদ বলেন, ‘‘হ্যাঁ ফাইনালি আমরা একসঙ্গে কাজ করছি। আমি আর নন্দিতা দি সঙ্গে মিঠুন চক্রবর্তী। প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। আমার তেমনই একটা স্বপ্ন ছিল — কোনও একদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করব। কারণ তাঁকে বড় হয়েছি তাঁকে পর্দায় দেখে। ‘অগ্নিপথ’, ‘ডিস্কো ডান্সার’, ‘দো আনজানে’, ‘ডান্স ডান্স’ — আরও কত ছবি! আবার বাংলা সিনেমায় তাঁর অসামান্য সব কাজ আমাদের বার বার মনে করিয়ে দিয়েছে, এক জন অভিনেতার কোনও ভাষা হয় না, কোনও সীমানা হয় না। তাঁর অভিনয়, তাঁর ব্যক্তিত্ব, তাঁর পর্দা জুড়ে থাকা — সব মিলিয়ে ছোটবেলা থেকেই তিনি আমার কাছে শুধু একজন তারকা নন, এক অদ্ভুত বিস্ময়। আমার কাছে উনিই রামকৃষ্ণ, উনিই মৃগয়া, উনিই ডিস্কো ডান্সার।’’

মিঠুন চক্রবর্তীকে নিজে চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন শিবপ্রসাদ। সেই অভিজ্ঞতাও ভাগ করে নিলেন তিনি। তিনি বলেন, ‘‘কিছু কিছু অপেক্ষা বোধহয় ঠিক গল্পটার জন্যই থেকে যায়। যেদিন ওঁর সঙ্গে দেখা করে গল্পটা শোনালাম, বুকের ভিতর কোথাও সেই ছোটবেলার আমিটা বোধহয় তখনও চুপ করে বসেছিল। গল্প বলা শেষ হতেই মিঠুনদা হাত মিলিয়ে বললেন -“ফাটিয়ে দিয়েছিস!

পরিচালক আগেবতাড়িত হয়ে বলেন, ‘‘কয়েকটা শব্দ কখনও কখনও অনেক বছরের স্বপ্নকে ছুঁয়ে যায়। সেই মুহূর্তটা আমার কাছে ঠিক তেমনই। আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপর বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপান্তিরত হবে।’’ উল্লেখ্য সম্প্রতি হাতে অস্ত্রোপচারের পর শনিবারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মিঠুন। আপাতত তিনি সুস্থ আছেন, এই বিষয়টিও জানান শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Subscribe to our magazine

━ more like this

সানরাইজ স্পাইসেসের উদ্যোগে বাংলায় হাতপাখার প্রত্যাবর্তন, উৎসবের আবহে নতুন উদ্যাপন

দুর্গাপুজোর আবহে সানরাইজ স্পাইসেস, ক্রাফ্টস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায়, বাংলার অন্যতম প্রিয় সাংস্কৃতিক প্রতীক হাতপাখা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখা কারিগরদের উদ্যাপন করছে।...

দুর্গাপুজোয় ‘বিঙ্গো!টেড়ে-মেড়ে’-র ‘আবোল তাবোল আড্ডাখানা’ নিয়ে আসছে অদ্ভুত সব চরিত্র, ঢাক, খেলা আর একরাশ ‘ট্যেরাড়াপন’!

সুকুমার রায়ের কল্পনাপ্রবণ ও জাদুময় জগৎ, যেখানে কোনও কিছুই ঠিক যুক্তির ধার ধারে না, তার সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদ্‌যাপনের মেলবন্ধন ঘটলে কী হয়? উত্তর...

মালদা প্রিমিয়ার লিগের লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা

উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা এবং মালদার ক্রীড়া প্রতিভাকে বৃহত্তর ক্রিকেট জগতে তুলে ধরার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল মালদা প্রিমিয়ার লিগ...

FESTIVE ADDAS BECOME FINGER LICKIN’ GOOD WITH KFC’S UTSOB’ER BHURIBHOJ OFFERS AND ALL-NEW KRISPY CHICKEN MOMO

Celebrate with KFC’s Utsob’er Bhuribhoj offer & enjoy savings of up to 45%Available only across West Bengal for a limited time onlyAll-new limited edition...

কলকাতায় নিজের লেখা কবিতা ও গান নিয়ে পুজোর আগে অনুষ্ঠান করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান 'শিকল ভাঙ্গার গল্প' । অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here