খড়গপুর প্ল্যান্টে নতুন গুদামের উদ্বোধন করল টাটা হিটাচি আরও শক্তিশালী হল সাপ্লাই চেন, গ্রাহকদের জন্য দ্রুত ও উন্নত আফটার-সেলস সাপোর্ট

Date:

Share:

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় কনস্ট্রাকশন ইকুইপমেন্ট প্রস্তুতকারক সংস্থা টাটা হিটাচি কনস্ট্রাকশন মেশিনারি কোম্পানি প্রাইভেট লিমিটেড পশ্চিমবঙ্গে তাদের খড়গপুর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে একটি নতুন গুদামের উদ্বোধন করেছে। এই নতুন ফ্যাসিলিটির মাধ্যমে সংস্থার সাপ্লাই চেইন এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সক্ষমতা আরও শক্তিশালী হবে। একইসঙ্গে সারা দেশের গ্রাহকদের কাছে আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে স্পেয়ার পার্টস এবং সার্ভিস সাপোর্ট পৌঁছে দেওয়া সম্ভব হবে।

নতুন গুদামের উদ্বোধন করেন টাটা হিটাচির ম্যানেজিং ডিরেক্টর শ্রী সন্দীপ সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেয়ার পার্টস ও সার্ভিস বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ অফিসার শ্রী হিরোশি হোসোকাওয়া, সংস্থার শীর্ষ নেতৃত্ব এবং কর্মীরা।

আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই গুদাম টাটা হিটাচির ওয়্যারহাউস এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট ব্যবস্থাকে আরও দক্ষ করে তুলবে। এর ফলে গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্টস ও কম্পোনেন্টের সংরক্ষণ, পরিচালনা এবং দ্রুত সরবরাহ আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। পাশাপাশি, সাপ্লাই চেনের দক্ষতা বাড়ানো, ইনভেন্টরির চলাচল আরও সুসংগঠিত করা এবং গ্রাহকদের মেশিনের ডাউন টাইম কমানোর ক্ষেত্রে ও এই নতুন ফ্যাসিলিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে শ্রী হিরোশি হোসোকাওয়া, প্রেসিডেন্ট – স্পেয়ার পার্টস ও সার্ভিস বিজনেস ইউনিট এবং এক্সিকিউটিভ অফিসার, মেশিনের সম্পূর্ণ জীবনচক্র জুড়ে গ্রাহকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একটি শক্তিশালী আফটার মার্কেট ইকোসিস্টেমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নতুন এই ফ্যাসিলিটি দ্রুত সাড়া দিতে সক্ষম এবং দক্ষ পার্টস ও সার্ভিস নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে টাটা হিটাচির উদ্যোগকে আরও শক্তিশালী করবে। এর ফলে মেশিনের আপটাইম বজায় রাখা এবং গ্রাহকদের উৎপাদনশীলতা বাড়াতে আরও কার্যকর সহায়তা দেওয়া সম্ভব হবে।

এই উপলক্ষে টাটা হিটাচির ম্যানেজিং ডিরেক্টর শ্রী সন্দীপ সিং বলেন, “টাটা হিটাচি তে গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতা শুধুমাত্র একটি মেশিন বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়। সঠিক সময়ে সঠিক পার্টস এবং সার্ভিস সাপোর্ট নিশ্চিত করা আমাদের গ্রাহকদের ব্যবসা সচল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খড়গপুরে নতুন গুদামটি আমাদের সাপ্লাই চেন সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি আরও দ্রুত, দক্ষ এবং নির্ভরযোগ্যভাবে গ্রাহকদের পরিষেবা দেওয়ার ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

নতুন এই গুদামের মাধ্যমে টাটা হিটাচি আরও শক্তিশালী এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সাপ্লাই চেন গড়ে তোলার প্রতি তাদের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে। একইসঙ্গে, এই ফ্যাসিলিটি দীর্ঘমেয়াদি গ্রাহক পরিষেবা আরও উন্নত করার পাশাপাশি ব্যবসার ধারাবাহিক বৃদ্ধির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।

Subscribe to our magazine

━ more like this

ISCL Season2 Kicks Off with 32 Teams, 127 Matches, and a Bigger Vision for Indian Softball Cricket

The Indian Softball Cricket League (ISCL) opened its second season, unveiling a national competition nearly triple the size of its debut edition: 32 teams...

Pioneering Breakthrough in Eastern India: Led by renowned Structural Heart Expert Dr. Sumanto Mukhopadhyay, Apollo Multispeciality Hospitals, Kolkata Successfully Performs Landmark Transcatheter Tricuspid Valve...

Marking a monumental milestone in Structural Heart Interventions, Dr. Sumanto Mukhopadhyay, Senior Consultant Interventional Cardiologist and leading Structural Heart Specialist, has successfully performed two...

Piramal Consumer Healthcare Launches Little’s AirSense Ultra-Premium Baby Diapers

Piramal Consumer Healthcare has announced the launch of Little's AirSense Ultra-Premium Baby Diapers, the latest innovation under its flagship baby care brand, Little's. Designed...

Manipal Hospital Comprehensive Cancer Care Centre celebrates courage, resilience and the spirit of life at ‘Zindagi Zindabad’ Cancer Warrior Sports Summit

Cancer may change the course of life, but it does not have to define it. The journey through cancer is marked not only by...

West Bengal Steps Up Fight Against Child Marriage as UN Recognises November 27 Global Day

India’s fight against child marriage has received a major global endorsement, with the United Nations (UN) declaring November 27 the International Day for the...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here