পুরুলিয়ায় নতুন অধ্যায়, গ্র্যান্ড শোরুম নিয়ে আরও বড় পরিসরে এম.পি.জে. জুয়েলার্স

Date:

Share:

বাংলা ও পূর্ব ভারতের অন্যতম বিশ্বস্ত জুয়েলারি ব্র্যান্ড এম.পি.জে. জুয়েলার্স পুরুলিয়ায় তাদের নতুন গ্র্যান্ড শোরুমের উদ্বোধন করেছে। পুরুলিয়ার সঙ্গে ১২ বছরেরও বেশি সময়ের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এবার আরও বড় পরিসরে নিজেদের উপস্থিতি জানান দিল এম.পি.জে. জুয়েলার্স। নতুন এই শোরুমের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও উন্নত ও স্বচ্ছন্দ জুয়েলারি শপিংয়ের অভিজ্ঞতা নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

প্রায় ৫০০০ স্কোয়ার ফিট জায়গাজুড়ে তৈরি এই নতুন শোরুমটি পুরুলিয়ার সবচেয়ে বড় জুয়েলারি শোরুম। বিশাল পরিসর এবং গয়নার বিস্তৃত সম্ভারের পাশাপাশি, এখানে এক ছাদের তলায় মিলছে এম.পি.জে. জুয়েলার্সের ঐতিহ্য, কালেকশন এবং উন্নত কাস্টমার এক্সপেরিয়েন্স।

৮০ বছরেরও বেশি সময় ধরে গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অর্জন করে আসা এম.পি.জে. জুয়েলার্স পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, মেঘালয়, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও নিজেদের উপস্থিতি তৈরি করেছে। পুরুলিয়ার এই নতুন গ্র্যান্ড শোরুমের মাধ্যমে এই অঞ্চলের গ্রাহকদের আরও বড় এবং উন্নত পরিসরে দৈনন্দিন ব্যবহার, উৎসব এবং বিশেষ মুহূর্তের জন্য গয়না কেনার সুযোগ করে দিচ্ছে ব্র্যান্ডটি।

এই শোরুমে এক ছাদের তলায় রয়েছে Gold, Diamond, 14KT ও 9KT Jewellery, Gemstones এবং Silver Collections-এর বিস্তৃত সম্ভার। দৈনন্দিন গয়না থেকে শুরু করে উৎসব ও বিশেষ অনুষ্ঠানের জন্য, বিভিন্ন স্টাইল ও পছন্দের সঙ্গে মানানসই নানা ধরনের ডিজাইন এখানে পাওয়া যাবে।

পুজো আর মাত্র কয়েক সপ্তাহ দূরে। আর সেই কথা মাথায় রেখেই পুরুলিয়ায় এম.পি.জে. জুয়েলার্স নিয়ে এসেছে তাদের নতুন Pujo Collection। উৎসবের কেনাকাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে Gold Jewellery-তে প্রতি গ্রামে ₹৭৫০ পর্যন্ত বিশেষ Pujo Offer-ও থাকছে। পাশাপাশি, থাকছে আরও একাধিক আকর্ষণীয় অফার।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এম.পি.জে. জুয়েলার্সে রয়েছে Old Gold Exchange-এর সুবিধা, যেখানে থাকছে ০% Deduction। অর্থাৎ, গ্রাহকরা তাঁদের পুরনো সোনার গয়না এক্সচেঞ্জ করে নতুন গয়না কেনার সুযোগ পাবেন, কোনও ডিডাকশন ছাড়াই।

এই নতুন গ্র্যান্ড শোরুমের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর উপস্থিতিতে পুরুলিয়ায় এম.পি.জে. জুয়েলার্সের এই নতুন অধ্যায়ের সূচনা আরও বিশেষ হয়ে ওঠে।

এই উপলক্ষে প্রিয়াঙ্কা সরকার বলেন: “এম.পি.জে. জুয়েলার্সের সঙ্গে আমার সম্পর্কটা অনেকদিনের, আর এই সম্পর্কটা সবসময়ই আমার কাছে খুব বিশেষ। পুরুলিয়ায় গত ১২ বছরেরও বেশি সময় ধরে এম.পি.জে. জুয়েলার্সের পথচলা দেখে আসছি। আজ এই নতুন গ্র্যান্ড শোরুমের উদ্বোধনের মতো একটা বিশেষ মুহূর্তের অংশ হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। এই নতুন পথচলার জন্য এম.পি.জে. জুয়েলার্সকে অনেক শুভেচ্ছা। আশা করি, এই শোরুম পুরুলিয়ার মানুষের অনেক আনন্দের ও বিশেষ মুহূর্তের সঙ্গী হয়ে উঠবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৌমিক রায়চৌধুরী, ডিরেক্টর, এম.পি.জে. জুয়েলার্স বলেন: “পুরুলিয়ায় আমাদের উপস্থিতিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গত ১২ বছরেরও বেশি সময় ধরে আমরা পুরুলিয়ার মানুষের সঙ্গে রয়েছি, আর এই নতুন শোরুম সেই সম্পর্ককেই আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি নতুন পদক্ষেপ। আরও বড় পরিসরে আমাদের সম্পূর্ণ জুয়েলারি কালেকশন এক ছাদের তলায় নিয়ে এসে আমরা গ্রাহকদের আরও ভালো শপিং এক্সপেরিয়েন্স দিতে চাই। পুজোও আর মাত্র কয়েক সপ্তাহ দূরে। তাই নতুন শোরুমে সবাইকে স্বাগত জানিয়ে একসঙ্গে উৎসবের আনন্দ উদযাপন করার জন্য আমরা বিশেষভাবে উচ্ছ্বসিত।”

এছাড়াও, কৌশিক রায়চৌধুরী, ডিরেক্টর, এম.পি.জে. জুয়েলার্স বলেন: “পুরুলিয়ায় আমাদের যাত্রাটা সবসময়ই খুব বিশেষ। গত ১২ বছরেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষের সঙ্গে আমরা রয়েছি। এই নতুন গ্র্যান্ড শোরুম সেই যাত্রারই একটি নতুন অধ্যায় এবং গ্রাহকদের আরও বড় ও উন্নত জুয়েলারি শপিংয়ের অভিজ্ঞতা দেওয়ার প্রতি আমাদের commitment-এর প্রতিফলন। Gold, Diamond, 14KT, 9KT, Gemstones এবং Silver-এর আরও বিস্তৃত কালেকশন এক ছাদের তলায় নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নতুন Pujo Collection, আকর্ষণীয় Festive Offers এবং Old Gold Exchange-এ ০% Deduction-এর সুবিধা নিয়ে আমরা সবাইকে আমাদের নতুন শোরুমে স্বাগত জানাতে এবং একসঙ্গে উৎসবের আনন্দ উদযাপন করতে চাই।”

Subscribe to our magazine

━ more like this

টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব, কৃতী পড়ুয়াদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। সেই উপলক্ষে রবিবার কলকাতার টালিগঞ্জের মুর অ্যাভিনিউতে টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হল ১৮ তম...

MaxPetZ Kolkata LLP Launches on 14 November 2026, Bringing Advanced 24×7 Multi-Speciality Veterinary Healthcare to the City for the first time

MaxPetZ, one of India's established veterinary healthcare networks, officially launches its Kolkata facility on 14 November 2026, marking an important milestone in its expansion...

দ্বিতীয় ইনিংস: ডাঃ রঞ্জন কামিলিয়ার উদ্যোগে হ্যাপি পেশেন্ট গেট-টুগেদার উদযাপন, আংশিক ও সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের আধুনিক চিকিৎসা পদ্ধতির অগ্রগতি তুলে ধরা

নতুন করে চলাফেরার স্বাধীনতা, আত্মনির্ভরতা এবং উন্নত জীবনযাপনের আনন্দকে উদযাপন করতে দ্য সেকেন্ড ইনিংস – প্রতিটি পদক্ষেপে নতুন সূচনা অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন ডাঃ রঞ্জন...

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্সের সূচনা, এশিয়ায় এই কর্মসূচির ঐতিহাসিক আত্মপ্রকাশ

ভারতীয় ফুটবলের ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা করে কলকাতায় আমুজি স্পোর্টস এবং AFA Internacional-এর যৌথ উদ্যোগে এশিয়ার প্রথম সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধন করা হল।...

Celebrating Childhood and the Joy of Healthy Growing at Manipal Hospitals Kolkata

Bringing together the joy of childhood and the importance of good health, Manipal Hospitals, Kolkata, celebrated Children’s Day with a lively and engaging programme...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here