পুজোয় পেটপুজোর নতুন ঠিকানা ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি ক্যাফে’

Date:

Share:

পঙ্কজ মল্লিকের বাড়িতে ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি ক্যাফে’
এবারের দুর্গাপুজোয় পেটপুজোর আয়োজনে থাকছে এক বিশেষ চমক। কিংবদন্তি সুরকার ও গায়ক পঙ্কজ মল্লিকের বাড়ির একাংশে গড়ে ওঠা সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’-তে পুজোর মরশুমে উন্মোচিত হচ্ছে হেরিটেজ ডাইনিং-এর এক অভিনব অভিজ্ঞতা।
এই বাড়ির সঙ্গে আকাশবাণী কলকাতার মহালয়ার বিশেষ প্রভাতী অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’-র রয়েছে নিবিড় সম্পর্ক। এটি কিংবদন্তি সুরকার ও গায়ক পঙ্কজ মল্লিকের বাসস্থান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আবহ রচনায় আকাশবাণী কলকাতার এই বিশেষ প্রভাতী অনুষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। একসময় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হত; এখন আমরা তা রেকর্ডিংয়ে শুনে থাকি। ‘মহিষাসুরমর্দিনী’ ছাড়া বাঙালির দুর্গাপুজো তথা শারদোৎসব যেন অসম্পূর্ণ।
দক্ষিণ কলকাতার সেবক বৈদ্য স্ট্রিটে, হাজরা রোড সংলগ্ন পঙ্কজ মল্লিকের বালিগঞ্জের বাসভবনের একটি অংশে গত ১১ মে, ২০২৬ থেকে পথচলা শুরু করেছে ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’—এক অনন্য সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে। কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে এটি এক নতুন ও উল্লেখযোগ্য সংযোজন।

পঙ্কজ মল্লিকের জন্মদিন ১০ মে-র ঠিক পরের দিন, অর্থাৎ ১১ মে, ২০২৬, এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন হয়। শিল্প, সঙ্গীত ও ঐতিহ্যের এক মিলনোৎসব হিসেবে আত্মপ্রকাশ করে এই সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে। এর কর্ণধার পঙ্কজ মল্লিকের দৌহিত্র রাজীব গুপ্ত ও দৌহিত্রবধূ ঝিনুক গুপ্ত।
প্রায় শতবর্ষপ্রাচীন আর্ট ডেকো শৈলীর এই ভবনটি কলকাতার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’ নামটির মধ্যেও নিহিত রয়েছে এক বিশেষ তাৎপর্য—‘লেজেন্ড’ পঙ্কজ মল্লিকের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আর ‘লেগ্যাসি’ নির্দেশ করে তাঁর পরিবারের সেই নিরলস প্রয়াসকে, যার মাধ্যমে তাঁরা এই মহান শিল্পীর অমূল্য অবদান সংরক্ষণ ও প্রচার করে চলেছেন।
এই কেন্দ্রের অন্যতম প্রধান আকর্ষণ একটি পূর্ণাঙ্গ ইন-হাউস ক্যাফে। এখানে সাশ্রয়ী মূল্যে পরিবেশিত হয় সুস্বাদু বহু জাতিক খাবার এবং বিভিন্ন ধরনের গরম ও ঠান্ডা পানীয়। মেনুতে বিশেষভাবে চিহ্নিত রয়েছে পঙ্কজ মল্লিকের প্রিয় খাবারগুলিও। শান্ত ও মনোরম পরিবেশে এখানে ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন ঘটেছে। সঙ্গে রয়েছে ফ্রি ওয়াই-ফাই এবং বিনোদনের আধুনিক ব্যবস্থা।
ক্যাফের অন্দরসজ্জাতেও ছড়িয়ে রয়েছে পঙ্কজ মল্লিকের জীবন ও সৃষ্টির নানা স্মারক। এখানে সংরক্ষিত ও প্রদর্শিত হয়েছে শিল্পীর ব্যবহৃত অর্গান ও তানপুরা, বিভিন্ন রেকর্ড কভার, আকাশবাণীর নানা অনুষ্ঠানের রেকর্ডিংয়ের মুহূর্ত, বিভিন্ন চলচ্চিত্রের বুকলেট কভার, বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে তাঁর ছবি, তাঁকে নিয়ে লেখা, ভারতীয় ডাক বিভাগের প্রকাশিত ডাকটিকিট এবং বিভিন্ন পুরস্কারের ব্লো-আপ। পাশাপাশি রয়েছে মহান শিল্পীর গান শোনার ব্যবস্থাও।
প্রথম পুজোয় বিশেষ আয়োজন
সামনে দুর্গাপুজো। আর তাই পেটপুজোর আয়োজনেও পিছিয়ে থাকতে চায় না ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি ক্যাফে’। বাঙালিয়ানার স্বাদ তো থাকছেই, তার পাশাপাশি থাকছে চাইনিজ ও কন্টিনেন্টাল খাবার, নানা ধরনের মকটেল এবং কফির আকর্ষণীয় সম্ভার।
এবারের পুজোয় বিশেষ আকর্ষণ পকেট-ফ্রেন্ডলি মূল্যের বিভিন্ন কম্বো মিল। উল্লেখযোগ্যভাবে, এটিই এই ক্যাফে তথা কালচারাল হাবের প্রথম দুর্গাপুজো। তাই উৎসবের আবহ, ঐতিহ্যের ছোঁয়া এবং রসনাতৃপ্তি—সব মিলিয়ে অতিথিদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা তৈরি করতে প্রস্তুত ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি ক্যাফে’।
২০০৫ সালে রাজীব গুপ্ত ও ঝিনুক গুপ্ত প্রতিষ্ঠিত পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশন-এর সহায়তায় এই কেন্দ্র নিয়মিত কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজনের পাশাপাশি বিশেষ পণ্যও উপস্থাপন করছে।
শুধুমাত্র একটি ক্যাফে নয়, ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’ নিজেকে একটি জীবন্ত সাংস্কৃতিক পরিসর হিসেবে প্রতিষ্ঠা করতে চায়—যেখানে ঐতিহ্য, আড্ডা এবং রসনাবিলাস একত্রিত হয়ে কলকাতার সাংস্কৃতিক জীবনকে আরও সমৃদ্ধ করবে।
কলকাতার হেরিটেজকে যাঁরা কাছ থেকে অনুভব করতে চান, তাঁদের কাছে এই পরিবেশ এবং এখানকার খাবার বিশেষভাবে ভালো লাগবে—এমনটাই প্রত্যাশা ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’-র।

Subscribe to our magazine

━ more like this

India Sets Out Vision for its 2036 Olympic and Paralympic Games Ambition Following IOC Announcement

The Indian Olympic Association welcomes the International Olympic Committee’s announcement, earlier this week, of the cities and countries participating in the process to select...

YES BANK, Satyam Roychowdhury Foundation and Rotary Club of Calcutta Metropolitan East celebrate 4th edition of ‘Sobar Pujo, Durga Pujo’ initiative

Four years ago, YES BANK began an impactful initiative, aiming to ensure that every underserved child in West Bengal can wear new clothes for...

Balaram Mullick and Radharaman Mullick Sweet Pvt Ltd Regains FSSAI License; Announces New Outlet in Kalighat

Following the completion of the required food safety and regulatory compliance measures, Balaram Mullick & Radharaman Mullick Sweet Pvt. Ltd. has received formal approval...

ক্যালকাটা বয়েজ স্কুলে ক্লিফোর্ড হিকস আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার ১০ম আসর অনুষ্ঠিত

ক্যালকাটা বয়েজ স্কুল তাদের ক্লিফোর্ড হিকস আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার ১০ম আসরটির আয়োজন করল। দেশ-বিদেশের ৮৩টিরও বেশি স্কুলের অংশগ্রহণে এই আয়োজন তরুণ শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক...

ডানকুনিতে ওয়্যারহাউস প্রকল্পে ₹১,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা অলকার্গো লজিস্টিক্সের

পশ্চিমবঙ্গের ডানকুনিতে প্রাথম ডিলমার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি বৃহৎ গুদাম পরিকাঠামো বা ওয়্যারহাউস নির্মাণের জন্য ₹১,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা করেছে অলকার্গো লজিস্টিক্স। এই বিনিয়োগ রাজ্যের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here