খুব শীঘ্রই শুরু হতে চলেছে বৈশাখী বসুর ‘অন্তর্ভেদী’র শুটিং

Date:

Share:

স্বল্প দৈর্ঘ্যের কাহিনী চিত্রের পর এবার পূর্ণ দৈর্ঘ্যের কাহিনী চিত্র তৈরি করতে চলেছেন পরিচালক ও অভিনেত্রী বৈশাখী বসু। নিজের লেখা কাহিনী নিয়ে নির্মাণ করতে চলেছেন ‘অন্তর্ভেদী’। ২০২৪ এর গোড়ায় এই ছবির শুটিং শুরু হবে। তবে ছবির কলাকুশলী সম্পর্কে এই মুহূর্তে গোপনীয়তা বজায় রাখতে চান পরিচালক।

চিত্রকথা প্রোডাকশন হাউজের ব্যানারে ইতিমধ্যেই তিনটে স্বল্প দৈর্ঘ্যের কাহিনী চিত্র নির্মাণ করেছেন বৈশাখী বসু। তাঁর তৃতীয় ছবি ‘অপ্রত্যাশিত’ মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। ১৯ মিনিটের এই ছবিতে বৈশাখী ছাড়াও অভিনয় করেছেন রজত চক্রবর্তী , তৃষা গাঙ্গুলি , শর্মিষ্ঠা গাঙ্গুলি ও গৌতম দাস। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন বৈশাখী বসু নিজেই।
এর আগের দুটো স্বল্প দৈর্ঘ্যের কাহিনী চিত্র ‘সম্পর্ক’ ও ‘ক্যানভাস’ দর্শকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। ক্যানভাস , সুতানুটি ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ পেয়েছে। এছাড়া অষ্টম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সার্টিফিকেট অব এক্সেলেন্স’ পুরস্কার পেয়েছে এই কাহিনী চিত্র। ক্যানভাস ছবির গান লিখেছেন , সুর দিয়েছেন ও গেয়েছেন বৈশাখী বসুর স্বামী , পেশায় সিভিল ইঞ্জিনিয়ার অর্ণব বসু।

গতানুগতিকতার বাইরে গিয়ে আলাদা ধরনের কাহিনী চিত্র নির্মাণ করতে চান বৈশাখী। তাই মনস্তত্ত্বকে কেন্দ্র করে তৈরি হতে চলা ‘অন্তর্ভেদী’ যে দর্শকদের মন জয় করে নেবে , সে ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।

Subscribe to our magazine

━ more like this

Bougainvillea Café & Bistro Opens in Kolkata, Bringing Fine-Dining Sensibility to a Casual Setting

Bougainvillea Café & Bistro, the much-anticipated new café near South City Mall, officially opened its doors today, welcoming guests in a celebratory launch attended...

Zydus launches Aerolife Mini™, to simplify inhaler use for asthma and COPD patients

Zydus Lifesciences Limited (“Zydus”), an innovation-led life-sciences company with an international presence, has launched Aerolife Mini™, a next-generation pMDI enhancer marking a significant step...

ডিভিসি মোড়ে নতুন টেক ডেস্টিনেশন—বর্ধমানে উপস্থিতি আরও মজবুত করল রিলায়েন্স ডিজিটাল

দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স রিটেলার রিলায়েন্স ডিজিটাল পশ্চিমবঙ্গে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করল বর্ধমানের ডিভিসি মোড়ে অবস্থিত নতুন স্টোরের মাধ্যমে। এই স্টোরটি বর্ধমানের DVC...

সুপারস্টার রণবীর সিং এবং রশ্মিকা মান্দানা-কে সঙ্গে নিয়ে ‘লোগ তো পুছেঙ্গে হি’ ক্যাম্পেইনের মাধ্যমে প্রিমিয়াম হোম লিডারশিপে নিজেদের অবস্থান আরও মজবুত করছে কাজারিয়া

ভারতের শীর্ষস্থানীয় টাইলস এবং বাথওয়্যার প্রস্তুতকারক সংস্থা কাজারিয়া তাদের নতুন টেলিভিশন বিজ্ঞাপন লঞ্চ করেছে। ‘লোগ তো পুছেঙ্গে হি’ ট্যাগলাইনের এই বিজ্ঞাপনে অভিনয় করেছেন ভারতীয়...

Understanding Eye Health: Why Regular Ophthalmic Care Matters

Vision is one of the most vital senses, playing a central role in how individuals interact with the world around them. From reading and...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here