বিশ্বকাপ ক্রিকেটে উডল্যান্ডসের স্বাস্থ্য পরিষেবা

Date:

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের বিশ্বকাপ ক্রিকেটে (আইসিসি মেন’স ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০২৩) কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত পাঁচটি ম্যাচে ও ম্যাচের আগের প্র্যাক্টিস সেশনগুলিতে সম্পুর্ন স্বাস্থ্য পরিষেবার দায়িত্বে ছিল কলকাতার উডল্যান্ডস সুপার স্পেসালিটি হাসপাতাল। ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামে শুধু খেলোয়াড় ও কর্মকর্তা নয় উপস্থিত দর্শকদেরও আপৎকালীন চিকিৎসা পরিষেবা দিয়েছে ঊডল্যান্ডস।

হাসপাতালের সত্তর বছরের ইতিহাসে বারে বারে খেলার মাঠে ও অন্যত্র বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে এসেছে ঊডল্যান্ডস। সেই ঐতিহ্যের অনুসরনে এবারের বিশ্বকাপ ক্রিকেটেও কলকাতায় সরকারি ভাবে চিকিৎসা পরিষেবা প্রদানকারী ও অন্যতম হেলথকেয়ার পার্টনার হিসাবে নির্বাচিত হয় উডল্যান্ডস। এই দায়িত্বপালনে ইডেনে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচে ও প্র্যাক্টিস সেশনে ছয়জন ডাক্তার, পুরুষ মহিলা নার্স, প্রযুক্তিবিদ ও অন্যান্য চিকিৎসা কর্মীসহ উডল্যান্ডসের ষাট জনের একটি দল মাঠে উপস্থিত থাকতেন। প্রতিক্ষেত্রেই দুই ঘণ্টা আগে থেকে মাঠের বাইরে সদা প্রস্তুত থাকত ছটি অ্যাম্বুলেন্স। এই পরিষেবা শুধু খেলোয়াড়দের মাঠের মধ্যের চোট আঘাত, মাথাধরা বা ডিহাইড্রেশনে আবদ্ধ থাকেনি প্রয়োজনে খেলোয়াড় ও কর্মকর্তাদের সার্বিক স্বাস্থ সুরক্ষার দায়িত্বও পালন করেছে উডল্যান্ডস। বিভিন্ন সময়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সয়েল, ফকির যামান,পাকিস্থানের মহমদ রফিকের মতো বিশ্ব বন্দিত খেলোয়াড় বিভিন্ন সময়ে উডল্যান্ডসে এসে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন ও চিকিৎসা করিয়েছেন। হাসপাতাল সুত্রে জানা গেছে ম্যাচের সময় ইডেনে খেলোয়াড়দের জন্য মেডিকেল রুম ছাড়াও স্টেডিয়ামের দুই প্রান্তে দুটি মিনি হাসপাতাল ও বিভিন্ন অংশে সাতটি প্রাথমিক চিকিৎসা কিয়স্ক খোলা হয়েছিল। খেলোয়াড়, কর্মকর্তা,ও কর্মীরা ছাড়াও এই চিকিৎসা কেন্দ্র গুলিতে তিনশ সাধারন দর্শকের চিকিৎসা করা হয় । এর মধ্যে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে প্র্যাক্টিসে শ্রেয়সের মারা একটি বল থেকে ডান চোখে আঘাতপ্রাপ্ত এক তরুনীও ছিলেন।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড উডল্যান্ডসের পরিষেবায় সন্তুষ্ট হয়ে হাসপাতাল মেডিক্যাল টিম ও মেডিক্যাল কোঅর্ডিনেটর তথা মেডিক্যাল সুপারিন্টেন্ড্যান্ট ডা সপ্তর্ষি বসুকে অভিনন্দন জানিয়েছেন। উডল্যান্ডসের এই কর্ম দক্ষতার কথা দেশের অন্য ক্রিড়া কেন্দ্রগুলিতেও জানান হয়েছে এবং ইডেনের মেডিক্যাল রুমের ছবি প্রদর্শিত হয়েছে। বিশ্ব কাপ ক্রিকেটের মতো এক বিশাল কর্মকান্ডে বিশ্বমানের তারকা ক্রীড়াবিদ ও প্রতিটি ম্যাচের হাজার হাজার দর্শককে সুচারূরূপে ও সুষ্ঠভাবে চিকিৎসা পরিষেবা দিতে পেরে উদল্যান্ডস গর্বিত। ‘আমরা আইপিএল ২০২৩ ও পিংক বল টেস্টের মেডিক্যাল পার্টনার ছিলাম ও ভবিষ্যতে আবার এই ধরণের বড় দায়িত্ব পেলে নিষ্ঠার সঙ্গে পালন করব’ জানালেন উডল্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডা রূপালী বসু।

Subscribe to our magazine

━ more like this

Tata Steel World 25K Kolkata, the World’s First World Athletics Gold Label 25K, Gears Up for its 11th Edition

The Tata Steel World 25K Kolkata has further strengthened Kolkata’s position as a global sporting destination, embarking on a new decade of possibilities while...

এয়ারটেল নিয়ে এল ট্রাভেল উইক: ইন্টারন্যাশনাল রোমিং, ভ্রমণ ও আরও অনেক কিছুতে বিশেষ সুবিধা

উৎসব ও শীতকালীন ভ্রমণের মরসুমের আগে এয়ারটেল শুরু করছে এয়ারটেল ট্রাভেল উইক। এটি চলবে 19 নভেম্বর থেকে 25 নভেম্বর 2026 পর্যন্ত এয়ারটেল অ্যাপে, যেখানে...

New Maxxxing in Town: Where Protein Meets Fibre

Protein has quickly become a mainstream part of India's nutrition conversation, with consumers increasingly paying attention to their daily protein intake and evaluating food...

১৬৮তম বর্ষের জগদ্ধাত্রী পুজো উদযাপন, পাঁচ প্রজন্মের পারিবারিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলা

বিশ্বাস, ভক্তি ও পারিবারিক ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে পরিবারটি উদযাপন করল ১৬৮তম বর্ষের জগদ্ধাত্রী পুজো। পাঁচ প্রজন্ম ধরে চলে আসা এই দীর্ঘদিনের ঐতিহ্য আজও...

আপনার এয়ারটেল কানেকশন আপনাকে দেয় আরও বেশি: ₹30,000-এর বেশি মূল্যের এয়ারটেল ইনসাইডার রিওয়ার্ড জেনে নিন

আপনার এয়ারটেল কানেকশন শুধু কানেক্টিভিটিই দেয় না, এয়ারটেল গ্রাহক হওয়াকে আরও লাভজনক করে তোলে। এয়ারটেল ইনসাইডার-এর মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন ব্র্যান্ড ও অভিজ্ঞতায় ₹30,000-এরও বেশি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here