আইসি পিন্টু মুখার্জির বদলীতে ‘মন খারাপ’ মঙ্গলকোটের

Date:

Share:

আগামী লোকসভা নির্বাচন আবহে রাজ্য জুড়ে পুলিশের বদলীপর্ব হয়েছে এবং হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটও তার ব্যতিক্রম নয়।প্রায় ৩ বছর পুলিশ অফিসার পিন্টু মুখার্জি মঙ্গলকোট আইসি পদে আসীন ছিলেন। গত ২৬ শে জানুয়ারি সন্ধের সময় সরকারি নির্দেশিকায় বিভিন্ন থানার পুলিশ আধিকারিক ও অফিসারদের ব্যাপক রদবদল প্রকাশ পায় । সেখানে মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখোপাধ্যায়কে সিআই, বি (দুর্গাপুর), এডিপিসি পদে বদলি করা হয়েছে । এই বদলীর খবরে মঙ্গলকোটের সিংহভাগ বাসিন্দাদের মনে বিষন্নতার ছাপ।আইনশৃঙ্খলা থেকে ক্রীড়া – সংস্কৃতি সবেতেই এলাকার মানুষের আপদে বিপদে থাকতেই তিনি।তাই মঙ্গলকোট যেন ‘বিষন্ন’। টানা তিন বছরের কর্মজীবনে বিভিন্ন সময় সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করেন তিনি । তাঁর হাত দিয়ে একদিকে যেমন উত্তপ্ত মঙ্গলকোট শান্ত হয়, ঠিক তেমনি নতুনভাবে জেগে ওঠে মঙ্গলকোট । কয়েকটি ভোট পর্ব এখানে মিটলেও কোনমতেই সেরকম গন্ডগোলের খবর দেখা যায়নি । বোম বারুদের আওয়াজ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়েছে মঙ্গলকোটে । বিভিন্ন সময় ফুটবল প্রতিযোগিতা, ভলিবল, ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজেও তার অগ্রণী ভূমিকা দেখা যায় । মঙ্গলকোট থানা চত্বর আধুনিকতার পাশাপাশি পুরাতন থানা এলাকাকে নতুনভাবে সাজিয়ে দিয়েছেন । থানা সংলগ্ন লালডাঙ্গা ক্রীড়াঙ্গনের অন্যতম রূপকার হলেন পিন্টু বাবু । তাঁর সদিচ্ছায় নতুন রূপ নেয় লালডাঙ্গা ক্রীড়াঙ্গন । শুধুমাত্র সংস্কার নয় এলাকার যুবরা যাতে মাঠমুখী হয় সেই লক্ষ্যে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন ।ভোট পরবর্তী হিংসার আগুন জ্বলেনি মঙ্গলকোটে।করোনা আবহে ভিক্ষুকদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। আবার কখনো বা পথ কুকুরদের বিভিন্ন সড়কপথের মোড়ে বিশেষজ্ঞ রাধুনিদের রান্না পরিবেশন করেছেন তিনি।স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন -” বদলির বাস্তবতা কে তো মানতেই হবে। উনি মানবিক পুলিশ অফিসার হিসাবে মঙ্গলকোটের হৃদয়ে চিরকাল রয়ে থাকবেন’।

Subscribe to our magazine

━ more like this

সানরাইজ স্পাইসেসের উদ্যোগে বাংলায় হাতপাখার প্রত্যাবর্তন, উৎসবের আবহে নতুন উদ্যাপন

দুর্গাপুজোর আবহে সানরাইজ স্পাইসেস, ক্রাফ্টস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায়, বাংলার অন্যতম প্রিয় সাংস্কৃতিক প্রতীক হাতপাখা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখা কারিগরদের উদ্যাপন করছে।...

দুর্গাপুজোয় ‘বিঙ্গো!টেড়ে-মেড়ে’-র ‘আবোল তাবোল আড্ডাখানা’ নিয়ে আসছে অদ্ভুত সব চরিত্র, ঢাক, খেলা আর একরাশ ‘ট্যেরাড়াপন’!

সুকুমার রায়ের কল্পনাপ্রবণ ও জাদুময় জগৎ, যেখানে কোনও কিছুই ঠিক যুক্তির ধার ধারে না, তার সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদ্‌যাপনের মেলবন্ধন ঘটলে কী হয়? উত্তর...

মালদা প্রিমিয়ার লিগের লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা

উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা এবং মালদার ক্রীড়া প্রতিভাকে বৃহত্তর ক্রিকেট জগতে তুলে ধরার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল মালদা প্রিমিয়ার লিগ...

FESTIVE ADDAS BECOME FINGER LICKIN’ GOOD WITH KFC’S UTSOB’ER BHURIBHOJ OFFERS AND ALL-NEW KRISPY CHICKEN MOMO

Celebrate with KFC’s Utsob’er Bhuribhoj offer & enjoy savings of up to 45%Available only across West Bengal for a limited time onlyAll-new limited edition...

কলকাতায় নিজের লেখা কবিতা ও গান নিয়ে পুজোর আগে অনুষ্ঠান করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান 'শিকল ভাঙ্গার গল্প' । অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here