আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের রিজিওনাল স্পনসর হল ITC Ltd-এর Bingo! এবং Sunfeast YiPPee!

Date:

Share:

ভারতের ফুটবল অনুরাগীদের জন্য একটা দুর্দান্ত খবর। অফিশিয়াল রিজিওনাল স্পনসর হিসেবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল ITC Ltd-এর Bingo! এবং Sunfeast YiPPee!

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের ভক্তকূলের একটা বড় অংশ ভারতীয়। তরুণদের মধ্যে এই ফুটবল দলের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে যা, প্রতিদিন বেড়ে চলেছে। YiPPee! and Bingo, এই দু’টো ব্র্যান্ড তরুণ প্রজন্মের কথা ভেবেই তৈরি। মজা, হুল্লোড় এবং প্রাণোচ্ছ্বলতায় মোড়া এই দুই ব্র্যান্ডের দর্শন তাই AFA-এর সঙ্গে সুন্দরভাবে মিলে যায়।

এই কৌশলগত গাঁটছড়ার অঙ্গ হিসেবে YiPPee! এবং Bingo! AFA-র সুনাম ব্যবহার করে উপভোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপনের একগুচ্ছ অনন্য উদ্যোগ নেবে। অংশগ্রহণকারীরা পাবেন ম্যাচের টিকিট জেতা, দলের খেলোয়া়ড়দের সঙ্গে সাক্ষাৎ করা, সই করা মার্চেন্ডাইজ, স্মারক এবং আরও নানা জিনিস জেতার সুযোগ। দু’টি ব্র্যান্ডেরই লক্ষ্য, এই গাঁটছড়ার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং এক অতুলনীয় অভিজ্ঞতা প্রদান করা যা, হয়ে উঠবে ফুটবল খেলার প্রতি উভয়পক্ষের ভালোবাসার উদ্‌যাপন।

এই গাঁটছড়াকে উদ্‌যাপিত করতে আইটিসি সোনার-এ এক অনুষ্ঠানে উভয় ব্র্যান্ডই লিওনেল মেসি, অ্যাঞ্জেল দি মারিয়া, জুলিয়ান আলভারেজ এবং এমিলিয়ানো মার্টিনেজ-এর ছবি সম্বলিত এক্সক্লুসিভ প্যাক, সই করা মার্চেন্ডাইজ ও স্মারকের আবরণ উন্মোচন করে।

এই গাঁটছড়া প্রসঙ্গে ITC Foods এর স্ন্যাক্স, নুডলস এবং পাস্তা শাখার ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব মার্কেটিং সুরেশ চাঁদ বলেন, “ব্র্যান্ড হিসেবে আমরা উপভোক্তাদের সঙ্গে নিবিড় সংযোগ গড়ে তুলতে প্রতি দিন নতুন নতুন উপায়ের খোঁজ করি। তাদের স্মরণীয় অভিজ্ঞতা প্রদানে আমাদের লাগাতার প্রচেষ্টার প্রামাণ্য দলিল হয়ে থাকবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে আমাদের এই গাঁটছড়া। এর মাধ্যমে আমরা ফুটবল ভক্তদের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে চাই, আর চাই উপভোক্তাদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে; যাতে তারা তাদের প্রিয় খেলার সঙ্গে একাত্ম হয়ে ওঠার দুর্দান্ত সব সুযোগ পান।”

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ কমার্সিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার, লিয়ান্দ্রো পিটারসেন-এর গলাতেও ছিল এই উদ্দীপনার সুর। তিনি বলেন, “Bingo! and YiPPee!-কে ভারতের আমাদের অফিশিয়াল রিজিওনাল পার্টনার হিসেবে পেয়ে আমরা রোমাঞ্চিত। ফুটবল এমনই একটা খেলা যা, দেশ ও সংস্কৃতির বেড়াজাল মানে না। আমরা আশাবাদী যে এই গাঁটছড়া ভারতে ফুটবল খেলার প্রতি ভালোবাসা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে এবং অনুরাগীদের কিছু অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেবে। আমরা একযোগে ভারতের ফুটবল ভক্তদের জন্য সুখস্মৃতি তৈরি করতে মুখিয়ে আছি।”

এছাড়াও YiPPee! একটা অনন্য G.O.A.T (গ্রেটেস্ট অব অল টাইম) প্রোমো লঞ্চ করেছে যার মাধ্যমে অংশগ্রহণকারীরা যে কোনও খেলায়াড়ের সঙ্গে তাদের ‘YiPPee! হ্যাপি মোমেন্ট’ শেয়ার করতে পারবেন। এই কনটেস্টে সাইন আপ করার পর তারা একটা পার্সোনালাইজড কার্ড তো পাবেনই, সেই সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের সই করা আসল জার্সি এবং AFA ব্র্যান্ডেড গুডিজ জেতারও সুযোগ পাবেন।
Bingo! YiPPee! এবং AFA-এবার মাঠে নামবে একসঙ্গে। তাই ফুটবল আর মুখোরোচক খাওয়াদাওয়ার এই দুর্দান্ত সমন্বয়ের সাক্ষী হতে প্রস্তুত হয়ে যান।

Subscribe to our magazine

━ more like this

Sony India Introduces the WH-1000XM6 in a Premium Sandstone Finish

Sony India today announced the launch of a new Sandstone colour variant for its wireless noise-cancelling headphones, the WH-1000XM6. The award-winning WH-1000XM6 series continues...

The Rise of A New Kolkata – India’s Most Anticipated Real Estate Turnaround

Every major Indian real estate boom follows the same pattern. First comes disbelief. Then comes infrastructure. Then comes capital. And by the time the...

Hisense Unveils U7SE 144Hz ULED Mini-LED TV Lineup, Redefining Premium Home Entertainment with Next-Gen Gaming and AI-Powered Picture Performance

Hisense, a global leader in consumer electronics and home appliances, today announces the launch of its latest ULED Mini-LED TV lineup – the U7SE...

নারীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালুর উদ্যোগকে স্বাগত জানাল “রেখা মোদীর নেতৃত্বাধীন স্ত্রী শক্তি – দ্য প্যারালাল ফোর্স ও উইমেন লিড

দ্য প্যারালাল ফোর্স’ এবং ‘উইমেন লিড’ যৌথভাবে সোমবার, ১ জুন ২০২৬, বিকেল ৪টায় কলকাতার প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সমগ্র পশ্চিমবঙ্গে নারীদের...

KRITANJ 2026 at NiT Witnesses Innovation, and Technical Excellence

Narula Institute of Technology, a JIS Group Educational Initiative, hosted its flagship Tech-Management Fest, KRITANJ 2026, transforming the campus into a vibrant confluence of...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here