বন্ধন ব্যাঙ্ক এবং মাহিন্দ্রা & মাহিন্দ্রা মৌ স্বাক্ষর করলো, আকর্ষণীয় হারে কমার্শিয়াল যানবাহন ও যন্ত্রপাতির উপর ফাইন্যান্সিং সল্যুশন দেওয়ার জন্য

Date:

Share:

দেশের দ্রুত বর্ধনশীল ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম- বন্ধন ব্যাঙ্ক, তাদের কমার্শিয়াল যানবাহন এবং কমার্শিয়াল ইকুইপমেন্ট গ্রাহকদের সুবিধাজনক ফাইন্যান্সিং সল্যুশন দিতে দেশের অন্যতম কমার্শিয়াল যানবাহন উৎপাদক মাহিন্দ্রা & মাহিন্দ্রার সাথে মৌ স্বাক্ষর করলো। এই মৌ স্বাক্ষর এর মাধ্যমে, বন্ধন ব্যাঙ্ক সমগ্র কমার্শিয়াল যানবাহন এবং কমার্শিয়াল ইকুইপমেন্ট পোর্টফোলিও জুড়ে ফাইন্যান্সিং- এর সুবিধা প্রদান করবে এবং গ্রাহকরা ব্যাঙ্কের বিস্তৃত নেটওয়ার্ক এবং বিশেষভাবে তৈরি পরিশোধ প্ল্যান থেকে উপকৃত হবেন।

এই বিষয়ে, সন্তোষ নায়ার, হেড, কনসিউমার লেন্ডিং এবং মর্টগেজেস, বন্ধন ব্যাঙ্ক বলেন “বন্ধন ব্যাঙ্ক যানবাহন সংক্রান্ত ফাইন্যান্সিং সল্যুশন অফার করতে M&M-এর সাথে অংশীদার হতে পেরে খুশি | এই অ্যাসোসিয়েশন আসলে কমার্শিয়াল যানবাহন এবং কমার্শিয়াল ইকুইপমেন্ট গ্রাহকদের বিভিন্ন আর্থিক চাহিদা পূরণের জন্য আমাদের নিবেদিত প্রানের প্রতিফলন | আমরা আত্মবিশ্বাসী যে এই সহযোগের মাধ্যমে আমরা নিজেদের সম্প্রসারণ ঘটিয়ে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকমের ফাইন্যান্সিং সল্যুশন প্রদান করে, আমাদের কমার্শিয়াল যানবাহন সংক্রান্ত ব্যবসার বৃদ্ধি ঘটাতে পারবো |”

এই পার্টনারশিপের বিষয়ে জালাল গুপ্তা, বিসনেস হেড কমার্শিয়াল ভেহিকলস, মাহিন্দ্রা & মাহিন্দ্রা বলেন “এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের সর্বোত্তম আর্থিক সমাধান প্রদান করতে এবং প্রয়োজনীয় আত্মবিশ্বাস প্রদান করে তাদের উন্নতির সুযোগ করে দিতে সাহায্য করবে | এই সহযোগিতা MCE এবং বন্ধন ব্যাঙ্ক উভয়কেই একে অপরের বিশাল নেটওয়ার্কের অন্তর্নিহিত শক্তিগুলিকে কাজে লাগাতে সক্ষম করবে।”

মাহিন্দ্রা & মাহিন্দ্রা কমার্শিয়াল যানবাহন এবং কমার্শিয়াল সরঞ্জামের বিস্তৃত পরিসর অফার করে। কমার্শিয়াল যানবাহনের ক্ষেত্রে মাহিন্দ্রা 3.৫টন থেকে ৫৫ টনের প্রোডাক্ট উৎপাদন করে, যার মধ্যে রয়েছে LCV, ICV, এবং HCV | কমার্শিয়াল ইকুইপমেন্ট ক্ষেত্রে, তারা ব্যাক-হো লোডার এবং মোটর গ্রেডার বিক্রি করে। মাহিন্দ্রা 40%-এর বেশি বৃদ্ধির হার সহ দেশের দ্রুততম বর্ধনশীল OEM গুলির মধ্যে একটি এবং 500 টিরও বেশি টাচপয়েন্ট নেটওয়ার্কের সাথে বিক্রয়োত্তর পরিষেবার দ্রুত সম্প্রসারণ করেছে |

বন্ধন ব্যাঙ্ক একটি আধুনিক বেসরকারী ব্যাঙ্ক যা লায়াবিলিটি প্রোডাক্টের পাশাপাশি খুচরা সম্পদ পণ্য যেমন হোম লোন, যাত্রী ও বাণিজ্যিক যানবাহন লোন, ব্যক্তিগত ঋণের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সুদের হার অফার করে। বন্ধন ব্যাঙ্ক ভারতের 36 টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে 35টিতে উপস্থিত রয়েছে এবং 6,250 টিরও বেশি ব্যাঙ্কিং আউটলেট সহ সারা দেশে 3.25 কোটি গ্রাহকদের পরিষেবা দিচ্ছে।

Subscribe to our magazine

━ more like this

সানরাইজ স্পাইসেসের উদ্যোগে বাংলায় হাতপাখার প্রত্যাবর্তন, উৎসবের আবহে নতুন উদ্যাপন

দুর্গাপুজোর আবহে সানরাইজ স্পাইসেস, ক্রাফ্টস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায়, বাংলার অন্যতম প্রিয় সাংস্কৃতিক প্রতীক হাতপাখা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখা কারিগরদের উদ্যাপন করছে।...

দুর্গাপুজোয় ‘বিঙ্গো!টেড়ে-মেড়ে’-র ‘আবোল তাবোল আড্ডাখানা’ নিয়ে আসছে অদ্ভুত সব চরিত্র, ঢাক, খেলা আর একরাশ ‘ট্যেরাড়াপন’!

সুকুমার রায়ের কল্পনাপ্রবণ ও জাদুময় জগৎ, যেখানে কোনও কিছুই ঠিক যুক্তির ধার ধারে না, তার সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদ্‌যাপনের মেলবন্ধন ঘটলে কী হয়? উত্তর...

মালদা প্রিমিয়ার লিগের লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা

উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা এবং মালদার ক্রীড়া প্রতিভাকে বৃহত্তর ক্রিকেট জগতে তুলে ধরার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল মালদা প্রিমিয়ার লিগ...

FESTIVE ADDAS BECOME FINGER LICKIN’ GOOD WITH KFC’S UTSOB’ER BHURIBHOJ OFFERS AND ALL-NEW KRISPY CHICKEN MOMO

Celebrate with KFC’s Utsob’er Bhuribhoj offer & enjoy savings of up to 45%Available only across West Bengal for a limited time onlyAll-new limited edition...

কলকাতায় নিজের লেখা কবিতা ও গান নিয়ে পুজোর আগে অনুষ্ঠান করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান 'শিকল ভাঙ্গার গল্প' । অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here