অর্ক ও মাহি অভিনীত লায়লা মিউজিক ভিডিও মুক্তি

Date:

Share:

শনিবারের বারবেলায় থাউজেন্ডলাইটস এর ব্যানারে সংস্থার নিজস্ব অফিসে সাংবাদিকদের উপস্থিতিতে বাংলা মিউজিক এ্যালবামের একটি গান প্রকাশ করল। উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও কোরিওগ্রাফার রবি কুমার হরি,অভিনেতা সন্দেশ দান্দেকর,, গায়ক, গীতিকার ও সুরকার সুমন মুরারি।

পরিচালক রবি কুমার জানালেন , আজকের প্রজন্মের চাহিদার কথা ভেবেই একটি বাংলা আইটেম গান ও টি টি প্ল্যাটফর্মের জন্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই আমাদের একটি মিউজিক ভিডিও ব্যাপক সারা জাগিয়েছে। কোলকাতার উপকন্ঠে রাজারহাট অঞ্চলে গানটি চিত্রায়িত হয়েছে। পটভূমি একটি সমাজবিরোধীদের ঠেক। গীতিকার ও সংগীত পরিচালক সুমন মুরারি জানান,পরিচালকের দাবি ছিল, জরা হাটকে গানের কথা ও সুর চাই। বিষয়টি চ্যালেঞ্জিং ছিল। গানের সিচুয়েশন জেনে বাংলা হিন্দি ইংরেজি ও ভোজপুরি ভাষার শব্দ ব্যবহার করেছি।পরীক্ষামূলক হলেও ব্যবসায়িক আঙ্গিককে প্রশ্রয় দিতে হয়েছে। রবিবার হোলির আবহে ও টি টি প্ল্যাটফর্মে দর্শকরা এ্যালবামটি উপভোগ করতে পারবেন।

ছবির ক্যামেরার দায়িত্ব সামলেছেন সন্দেশ দান্দেকর। একদিনেই গানটি চিত্রায়িত হয়েছে। ছবির মুখ্য চরিত্র অর্ক বলেন, আজকের প্রজন্মের দর্শকদের মনোরঞ্জনে আমরা সচেষ্ট থেকেছি। আশাকরি নতুন এই এ্যালবাম দর্শকদের বিনোদন শর্ত পূরণ করবে। গানের শীর্ষ লায়লা চরিত্রের অভিনেতা মাহি ইতিমধ্যেই একটি ও টি টি প্ল্যাটফর্মে অভিনয়ের সুবাদে পরিচিতি কিছুটা পেয়েছেন। তাঁর বক্তব্য, এই ছবিতেআমি নাচের সুযোগ পেয়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি আজকের প্রজন্মের ইচ্ছাপূরণের ।মিউজিক ভিডিওটি রবিবার দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে ও টি টি চ্যানেলে।

Subscribe to our magazine

━ more like this

চীন–দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরামের সপ্তম অধিবেশনে স্বাস্থ্যসেবা, গ্রামীণ উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন ডা. চৈতালি দাস

আঞ্চলিক সহযোগিতা ও সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে ভারত–চীন সংলাপের ক্রমবর্ধমান গুরুত্বকে আরও সুদৃঢ় করে চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত চীন–দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরাম ২০২৬-এর সপ্তম অধিবেশন...

Manipal Hospitals Kolkata Brings the Future of Surgery to Life with Advanced Robotic Simulation Workshop, Showcasing Next-Gen Healthcare Innovation

The future of surgery took centre stage as Manipal Hospitals Kolkata unveiled a glimpse of tomorrow’s healthcare through an exclusive Robotic Simulation Workshop today....

Tata Motors and Castrol India collaborate to advance used oil circularity across the lubricant value chain

Tata Motors, India’s leading commercial vehicle manufacturer and Castrol India Limited, a market leader in advanced automotive and industrial lubricant technology, have signed a...

The Kidney Care Society Inaugurates Sampa Bose Memorial Charitable Renal Care & Research Centre in Kolkata

The Kidney Care Society today inaugurated the Sampa Bose Memorial Charitable Renal Care & Research Centre, a dedicated charitable kidney care facility near Science...

রোমানিয়া ঘুরে ভারত সফরে দ্য “উইল অফ শেক্সপিয়ার”, সাঁওতালি ভাষায় শেক্সপিয়ার এর নাটকের মঞ্চায়ণ , মুগ্ধ লিয়েন্ডার পেজ

দ্য উইল অফ শেক্সপিয়ার' (The Will of Shakespeare) হলো একটি অনন্য নাট্য-উদ্যোগ, যাতে ভুবনেশ্বরের কিট (KIIT - কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি) এবং কিস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here