সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল লিগ্যাল এইড ফোরাম

Date:

Share:

সোমবার বিকেলে কলকাতার রবীন্দ্র সদন এলাকার এক বিলাসবহুল হোটেলে সভাগৃহে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে. জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম। এই সংবর্ধনা প্রদান সভায় উপস্থিত ছিলেন রেরার চেয়ারম্যান বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, দুই অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক দাস অধিকারী ও দীপক সাহা রায়, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি নপড়াজিত মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মধ্যে ছিলেন সুখরঞ্জন দাশগুপ্ত, সঞ্জয় বর্ধন, চন্দ্রশেখর বাগ, কল্যাণ কুমার চক্রবর্তী প্রমুখ। আয়োজক সংগঠন অর্থাৎ ‘অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম’ এর সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান -” দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মাননীয় কে.জে. বালাকৃষ্ণন জাতীয় মানবাধিকার রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।এই মহান ব্যক্তিত্ব কে আমরা সম্মান জানাতে পেরে গর্বিত “। জানা গেছে, কেরালা রাজ্য নিবাসী হিসাবে সর্বপ্রথম তিনিই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে টানা তিন বছর ছিলেন। গত ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন। পরবর্তীতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন তিনি। এদিন এই সংবর্ধনা প্রদান সভায় কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রয়াত সুধেন্দ্রনাথ মল্লিক স্মরণে ‘সুধেন্দ্রনাথ মল্লিক রত্ন’ সম্মান জানানো হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে।এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে গত ৩ রা মার্চ হয়ে যাওয়া কুমুদ সাহিত্য মেলার কুমুদ সাহিত্য রত্ন সম্মান মানপত্র টি তুলে দেওয়া হয় নেতাজি গবেষক জয়দীপ মুখার্জি কে।

Subscribe to our magazine

━ more like this

সানরাইজ স্পাইসেসের উদ্যোগে বাংলায় হাতপাখার প্রত্যাবর্তন, উৎসবের আবহে নতুন উদ্যাপন

দুর্গাপুজোর আবহে সানরাইজ স্পাইসেস, ক্রাফ্টস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায়, বাংলার অন্যতম প্রিয় সাংস্কৃতিক প্রতীক হাতপাখা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখা কারিগরদের উদ্যাপন করছে।...

দুর্গাপুজোয় ‘বিঙ্গো!টেড়ে-মেড়ে’-র ‘আবোল তাবোল আড্ডাখানা’ নিয়ে আসছে অদ্ভুত সব চরিত্র, ঢাক, খেলা আর একরাশ ‘ট্যেরাড়াপন’!

সুকুমার রায়ের কল্পনাপ্রবণ ও জাদুময় জগৎ, যেখানে কোনও কিছুই ঠিক যুক্তির ধার ধারে না, তার সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদ্‌যাপনের মেলবন্ধন ঘটলে কী হয়? উত্তর...

মালদা প্রিমিয়ার লিগের লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা

উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা এবং মালদার ক্রীড়া প্রতিভাকে বৃহত্তর ক্রিকেট জগতে তুলে ধরার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল মালদা প্রিমিয়ার লিগ...

FESTIVE ADDAS BECOME FINGER LICKIN’ GOOD WITH KFC’S UTSOB’ER BHURIBHOJ OFFERS AND ALL-NEW KRISPY CHICKEN MOMO

Celebrate with KFC’s Utsob’er Bhuribhoj offer & enjoy savings of up to 45%Available only across West Bengal for a limited time onlyAll-new limited edition...

কলকাতায় নিজের লেখা কবিতা ও গান নিয়ে পুজোর আগে অনুষ্ঠান করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান 'শিকল ভাঙ্গার গল্প' । অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here