কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার’ আয়োজিত ‘এডুকেশন ইন্টারফেস ২০২৪’ শুরু হলো নেতাজি ইনডোর স্টেডিয়ামে

Date:

Share:

কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার আয়োজিত এডুকেশন ইন্টারফেস ২০২৪ নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হলো শনিবার থেকে উদ্বোধনে ছিলেন শ্রী ব্রাত্য বসু, মাননীয় মন্ত্রী-ইন-চার্জ, উচ্চ শিক্ষা ও স্কুল শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার; শ্রী ফিরহাদ হাকিম, মাননীয় মেয়র এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী; শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মাননীয় সংসদ বিষয়ক মন্ত্রী ও কৃষি মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার; শ্রীমতি মালা রায়, মাননীয় চেয়ারপার্সন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি)। অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সরদার তরণজিৎ সিং, ম্যানেজিং ডিরেক্টর, জেআইএস গ্রুপ; মনশী রায়চৌধুরী, কো-চেয়ারম্যান, টেকনো ইন্ডিয়া গ্রুপ, ইত্যাদি।

কর্মজীবনের উন্নয়ন এবং শিক্ষার সুযোগ প্রদানের জন্য আয়োজিত দেশের এই প্রথমসারির কেরিয়ার শিক্ষা মেলাতে বহু প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরাও উপস্থিত হয়েছেন। এডুকেশন ইন্টারফেস ২০২৪-এর লক্ষ্য শিক্ষা এবং শিল্পের মধ্যে ব্যবধান দূর করা, অংশগ্রহণকারীদেরকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা যাতে তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে সফল হতে পারে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ারের প্রতিষ্ঠাতা দীপক সিনহা রায় বলেন, “আমরা এডুকেশন ইন্টারফেস ২০২৪-এর আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এখানে শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলাপ-আলোচনার সুযোগ পেয়ে থাকেন। এর মাধ্যমে তারা তাদের শিক্ষাগত ভবিষ্যৎ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে সক্ষম হন।”

Subscribe to our magazine

━ more like this

পশ্চিমবঙ্গ সরকার ও সিকে বিড়লা হাসপাতাল-সিএমআরআই-এর যৌথ উদ্যোগে স্কুল পড়ুয়াদের জন্য স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ‘আরোগ্য চেতনা’-র সূচনা

স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার ও সি কে...

Sunrise Celebrates the Hands behind Bengal’s Pujo Bhog

Every Durga Puja, thousands across Bengal come together over Pujo Bhog. Behind these community feasts are Bhog Thakurs, cooks and caterers who begin their...

টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব, কৃতী পড়ুয়াদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। সেই উপলক্ষে রবিবার কলকাতার টালিগঞ্জের মুর অ্যাভিনিউতে টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হল ১৮ তম...

MaxPetZ Kolkata LLP Launches on 14 November 2026, Bringing Advanced 24×7 Multi-Speciality Veterinary Healthcare to the City for the first time

MaxPetZ, one of India's established veterinary healthcare networks, officially launches its Kolkata facility on 14 November 2026, marking an important milestone in its expansion...

দ্বিতীয় ইনিংস: ডাঃ রঞ্জন কামিলিয়ার উদ্যোগে হ্যাপি পেশেন্ট গেট-টুগেদার উদযাপন, আংশিক ও সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের আধুনিক চিকিৎসা পদ্ধতির অগ্রগতি তুলে ধরা

নতুন করে চলাফেরার স্বাধীনতা, আত্মনির্ভরতা এবং উন্নত জীবনযাপনের আনন্দকে উদযাপন করতে দ্য সেকেন্ড ইনিংস – প্রতিটি পদক্ষেপে নতুন সূচনা অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন ডাঃ রঞ্জন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here