“আগুন লাগলে কিংবা বন্যা হলে পুলিশকেই পাবেন সর্বদা ” মঙ্গলকোট আইসি মধুসূদন ঘোষ

Date:

Share:

আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনা পরবর্তীতে পুলিশের একাংশ হামলার শিকার হচ্ছেন। যার নেপথ্যে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ। “বাড়িতে আগুন লাগলেও আমরা আছি।আবার এলাকায় বন্যা হলেও আছি আমরা। সর্বদা আপদে বিপদে আমাদেরই পাশে পাবেন।

সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজের ফাঁদে পড়বেন না।সততা যাচাই করুন”।হ্যাঁ, পুলিশ দিবস পালনে জানালেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ। রবিবার সন্ধ্যায় পুলিশ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ। আরজিকর কান্ড পরবর্তীতে যেভাবে রাজনৈতিক লড়াইয়ে পুলিশ কে সরাসরি আঘাত হানছে একদল স্বার্থান্বেষী গোষ্ঠী। তাতে পুলিশের সার্বিক জনহিতকর ভূমিকা বিপন্ন হয়ে উঠছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পুলিশ শুধুমাত্র দুষ্কৃতীদের হাত থেকে সমাজকে বাঁচানোর কাজ করেই থেমে থাকে না । সমাজ গঠন থেকে শুরু করে সমাজের অন্যান্য শ্রেণীর মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর । ঠিক এইরকম পরিস্থিতিতে পুলিশ দিবসের আয়োজনে সন্ধ্যকালীন অনুষ্ঠানে নজর কাড়লো মঙ্গলকোট থানা।

মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষের পরিকল্পনায় দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মাধ্যমে সংস্কৃতিপুর্ণ্য চেতনার মধ্য দিয়ে পুলিশি দিবস অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত পায় । এই অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন কাটোয়া এসডিপিও কাশীনাথ মিস্ত্রি। থানার অন্যান্য কর্মকর্তাদের কাজের সফলতা বিচার করে তাদের হাতে স্মারক তুলে দিলেন কাটোয়া এসডিপিও ও মঙ্গলকোট আইসি ।ক্ষুদেদের কে উৎসাহিত করার জন্য স্মারক তুলে দেওয়া হয় মঙ্গলকোট থানার পুলিশের তরফে। মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ বলেন, -”সামাজিক ব্যাধি, সামাজিক ভাবেই নির্মূল করতে হবে । সামাজিক মাধ্যমের মিথ্যা প্ররোচনা হাত থেকে বাঁচুন, সঠিকটা বেছে নিন । পুলিশের চাকরি আপনাদের জন্য । আপনারা সকলে যাতে সুস্থ থাকতে পারেন, শান্তি-শৃঙ্খলা ভাবে বসবাস করতে পারেন সেই দায়িত্ব পালনে আমরা অঙ্গীকারবদ্ধ । আইন ব্যবস্থা পালনের পাশাপাশি আপনাদের ভালোর জন্য দু’হাত প্রসারিত করে পাশে আছি” । জানা গেছে, সম্প্রতি মঙ্গলকোট থানার পুলিশ এমএসডিপি ব্লক মঙ্গলকোটে পবিত্র ঈদের আগে দুশো পথভিক্ষুকদের নুতন জামাকাপড় বিতরণ কর্মসূচি গ্রহণ করেছিল । এর পাশাপাশি তীব্র দহনের সময় বাসযাত্রী সহ যান চালকদের জলছত্রের আয়োজন করে থাকে ।সর্বপরি থানা এলাকায় সার্বিক ক্রীড়া বিকাশে থানা সংলগ্ন এক স্কুল মাঠে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা চালায় স্থানীয় থানার পুলিশ ।এছাড়া চাণক অঞ্চলে আদিবাসী ক্ষুদেদের জন্য অবৈতনিক স্কুলের পঠনপাঠনের জন্য তদারকি করে মঙ্গলকোট থানার পুলিশ।

Subscribe to our magazine

━ more like this

সানরাইজ স্পাইসেসের উদ্যোগে বাংলায় হাতপাখার প্রত্যাবর্তন, উৎসবের আবহে নতুন উদ্যাপন

দুর্গাপুজোর আবহে সানরাইজ স্পাইসেস, ক্রাফ্টস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায়, বাংলার অন্যতম প্রিয় সাংস্কৃতিক প্রতীক হাতপাখা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখা কারিগরদের উদ্যাপন করছে।...

দুর্গাপুজোয় ‘বিঙ্গো!টেড়ে-মেড়ে’-র ‘আবোল তাবোল আড্ডাখানা’ নিয়ে আসছে অদ্ভুত সব চরিত্র, ঢাক, খেলা আর একরাশ ‘ট্যেরাড়াপন’!

সুকুমার রায়ের কল্পনাপ্রবণ ও জাদুময় জগৎ, যেখানে কোনও কিছুই ঠিক যুক্তির ধার ধারে না, তার সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদ্‌যাপনের মেলবন্ধন ঘটলে কী হয়? উত্তর...

মালদা প্রিমিয়ার লিগের লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা

উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা এবং মালদার ক্রীড়া প্রতিভাকে বৃহত্তর ক্রিকেট জগতে তুলে ধরার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল মালদা প্রিমিয়ার লিগ...

FESTIVE ADDAS BECOME FINGER LICKIN’ GOOD WITH KFC’S UTSOB’ER BHURIBHOJ OFFERS AND ALL-NEW KRISPY CHICKEN MOMO

Celebrate with KFC’s Utsob’er Bhuribhoj offer & enjoy savings of up to 45%Available only across West Bengal for a limited time onlyAll-new limited edition...

কলকাতায় নিজের লেখা কবিতা ও গান নিয়ে পুজোর আগে অনুষ্ঠান করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান 'শিকল ভাঙ্গার গল্প' । অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here