লন্ডনে শারদোৎসবের অনুষ্ঠানে ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিবেশনা

Date:

Share:

লন্ডনে শারদোৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে জোড় কদমে। দীক্ষা মঞ্জরীর দুর্গোতিনাশিনী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ মঞ্চস্থ হবে লন্ডনে। একটা অনুষ্ঠানের উদ্যোক্তা দক্ষীণায়ন ইউকে এর সঙ্গে দীক্ষা মঞ্জরীর যৌথ পরিবেশনা, হিন্দু সোসাইটি ইউকে এবং ক্যামডেন পুজো এর নিবেদন। ৮ অক্টোবর, লন্ডনের রবিদাস কমিউনিটি সেন্টারে, সন্ধ্যা ৬:৩০-টা থেকে হলো ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিচালনায় মহালয়ার পূণ্য তিথির উপর আধারিত দুর্গা বন্দনা, উদ্যোগে হিন্দু সোসাইটি ইউকে, ৯ অক্টোবর সুইস কটেজ লাইব্রেরী হলে রাত ৮-টা থেকে হলো মহিষাসুরমর্দিনী, নৃত্য পরিচালনায় ডোনা গাঙ্গুলী, সঙ্গীত পরিচালনায় ডা: আনন্দ গুপ্ত, উদ্যোগে ক্যামডেন পুজো ,১০ অক্টোবর, সুইস কটেজ লাইব্রেরী হলে রাত ৮-টা থেকে অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথের তাসের দেশ, নৃত্য পরিচালনায় ডোনা গাঙ্গুলী, সঙ্গীত পরিচালনায় ডা: আনন্দ গুপ্ত, উদ্যোগে দক্ষীণায়ন ইউকে এবং দীক্ষা মঞ্জরী।ডোনা গাঙ্গুলী জানালেন, ” মহিষাসুরমর্দিনী যেমন অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক, অন্যদিকে তাসের দেশ এও কিন্তু আছে কিছু বাঁধাধরা নিয়ম ভাঙার কথা। সুস্থ সমাজের ক্ষেত্রে যা কাম্য নয় এমন কিছু নিয়ম ভাঙার কথা। তাই ওঠে সেই ছক ভাঙার ডাক । দুটো প্রযোজনাই একটা ইতিবাচক বার্তা দেয়। সমাজের কল্যাণে, সুস্থ মানসিকতা গড়ার লক্ষ্যে এই ইতিবাচক ভাবনার প্রচার ও প্রসার ভীষণ প্রয়োজনীয়। আমরা শিল্পীরা তাই আমাদের কাজের মধ্যে দিয়ে এই উদ্যোগ নিয়ে চলেছি।”

Subscribe to our magazine

━ more like this

পুজোয় পেটপুজোর নতুন ঠিকানা ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি ক্যাফে’

পঙ্কজ মল্লিকের বাড়িতে ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি ক্যাফে’এবারের দুর্গাপুজোয় পেটপুজোর আয়োজনে থাকছে এক বিশেষ চমক। কিংবদন্তি সুরকার ও গায়ক পঙ্কজ মল্লিকের বাড়ির একাংশে গড়ে ওঠা...

মহালয়াকে স্বাগত জানাতে এক বিশাল রাতব্যাপী সঙ্গীতানুষ্ঠান

৯ অক্টোবর ২০২৬ ,নজরুল মঞ্চে,সন্ধ্যা ৭:০০টা - ভোর ৫:০০টা (পরদিন) পর্যন্তমহানগর আগের দিন সঙ্গীতের মাধ্যমে এক বিশেষ ভোরের—মহালয়ার শুভারম্ভের প্রস্তুতি নিয়েছেন'কিউরেটেড কালেক্টিভ এক্সপেরিয়েন্সেস' (Curated...

রবীন্দ্র তীর্থে ইউফোরিয়া জেন এক্স-এর কনভোকেশনে শংসাপত্র পেল প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বর্তমান সময়ে পেশাগত ও ব্যবহারিক দক্ষতার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে শুধুমাত্র পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়, বাস্তব প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা,...

THROUGH THE ARCH, INTO NEWER POSSIBILITIES: TANISHQ PRESENTS AAGOMON FOR THE SRIJONIS OF NOTUN BANGALIYANA THIS DURGA PUJO

As Bengal comes alive for the celebration of Durga Pujo, Tanishq, India's largest jewellery retail brand from the House of Tata, unveils Aagomon, its...

NALCO showcases investment Opportunities at Angul Aluminium Park at Investor Roadshow in Kolkata

National Aluminium Company Limited (NALCO), the Navratna CPSE under the Ministry of Mines, Government of India, in association with Odisha Industrial Infrastructure Development Corporation...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here