বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা 24% বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 2.73 লক্ষ কোটি টাকা

Date:

Share:

বন্ধন ব্যাঙ্ক 2024-25 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ব্যাঙ্কের মোট ব্যবসা 24% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2.73 লাখ কোটি টাকা। ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ প্রায় 68%। ডিস্ট্রিবিউশনের সম্প্রসারণ, ব্যবসায়িক দক্ষতা এবং অনুকূল পরিচালন পরিবেশ এই ত্রৈমাসিকে ব্যাঙ্কের সুষম ব্যবসায়িক বৃদ্ধি প্রত্যক্ষ করেছে।

ব্যাঙ্কটি বর্তমানে ভারতে 6,300টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে 3.5 কোটিরও বেশি গ্রাহককে সেবা প্রদান করে, এবং বর্তমানে বন্ধন ব্যাঙ্কে প্রায় 80,000 জন কর্মচারী কর্মরত।

2024-25 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে, ব্যাঙ্কের আমানত বই গত বছরের একই সময়ের তুলনায় 27% বৃদ্ধি পেয়েছে। মোট ডিপোজিট বুক এখন দাঁড়িয়েছে 1.43 লক্ষ কোটি টাকা এবং মোট অগ্রিম 1.31 লক্ষ কোটি টাকা ৷ কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট (CASA) অনুপাত দাঁড়িয়েছে সামগ্রিক ডিপোজিট বুকের 33.2%। ব্যাঙ্কের স্থিতিশীলতার সূচক হিসেবে ক্যাপিটাল এডকোয়েসি রেশিও (CAR) দাঁড়িয়েছে 15.6%, যা রেগুলেটরি প্রয়োজনীয়তার চেয়ে বেশি।

ব্যাঙ্কের পারফরম্যান্স সম্পর্কে রতন কুমার কেশ, এমডি এবং সিইও (অন্তর্বর্তীকালীন) বলেন, “দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের অসাধারণ পারফরম্যান্স আমাদের গুণগত উন্নতির ধারাকে স্পষ্টভাবে তুলে ধরেছে, যেখানে ঝুঁকি ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্সের প্রতি আমাদের দৃঢ় মনোযোগ রয়েছে। এই সাফল্যের মূলে রয়েছে আমাদের গ্রাহকদের আস্থা এবং কর্মীদের পরিশ্রম। আমরা প্রযুক্তিতে আধুনিকত্ব আনার মাধ্যমে, প্রক্রিয়াগুলোকে আরও কার্যকর করে এবং পণ্য ও মানবসম্পদ উন্নত করে বন্ধন ব্যাঙ্ক ২.০-এর জন্য মজবুত ভিত তৈরি করছি।”

বন্ধন ব্যাঙ্ক তার রিটেল ব্যবসা বাড়ানোর সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে অ্যাসেট ডাইভার্সিফিকেশন উপর তার ফোকাস অব্যাহত রেখেছে। ব্যাঙ্ক উচ্চ উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য বৃহত্তর ডিজিটাইজেশনের দিকে মনোনিবেশ করতে চায়। এটি গ্রাহকের সামগ্রিক অভিজ্ঞতার উন্নতি ঘটাতে সাহায্য করবে। সাম্প্রতিক মাসগুলিতে, ব্যাঙ্ক বেশ কিছু নতুন প্রোডাক্টস লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে ট্রেড সার্ভিস, পেনশন স্কিম, ‘অবনি সেভিংস অ্যাকাউন্ট’, এবং জিএসটি পেমেন্ট পরিষেবা।

Subscribe to our magazine

━ more like this

সানরাইজ স্পাইসেসের উদ্যোগে বাংলায় হাতপাখার প্রত্যাবর্তন, উৎসবের আবহে নতুন উদ্যাপন

দুর্গাপুজোর আবহে সানরাইজ স্পাইসেস, ক্রাফ্টস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায়, বাংলার অন্যতম প্রিয় সাংস্কৃতিক প্রতীক হাতপাখা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখা কারিগরদের উদ্যাপন করছে।...

দুর্গাপুজোয় ‘বিঙ্গো!টেড়ে-মেড়ে’-র ‘আবোল তাবোল আড্ডাখানা’ নিয়ে আসছে অদ্ভুত সব চরিত্র, ঢাক, খেলা আর একরাশ ‘ট্যেরাড়াপন’!

সুকুমার রায়ের কল্পনাপ্রবণ ও জাদুময় জগৎ, যেখানে কোনও কিছুই ঠিক যুক্তির ধার ধারে না, তার সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদ্‌যাপনের মেলবন্ধন ঘটলে কী হয়? উত্তর...

মালদা প্রিমিয়ার লিগের লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা

উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা এবং মালদার ক্রীড়া প্রতিভাকে বৃহত্তর ক্রিকেট জগতে তুলে ধরার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল মালদা প্রিমিয়ার লিগ...

FESTIVE ADDAS BECOME FINGER LICKIN’ GOOD WITH KFC’S UTSOB’ER BHURIBHOJ OFFERS AND ALL-NEW KRISPY CHICKEN MOMO

Celebrate with KFC’s Utsob’er Bhuribhoj offer & enjoy savings of up to 45%Available only across West Bengal for a limited time onlyAll-new limited edition...

কলকাতায় নিজের লেখা কবিতা ও গান নিয়ে পুজোর আগে অনুষ্ঠান করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান 'শিকল ভাঙ্গার গল্প' । অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here