শুরু হচ্ছে স্বর সম্রাট ফেস্টিভ্যাল, প্রায় ৪০ বছর পর একসঙ্গে মঞ্চে উঠবেন উস্তাদ আমজাদ আলি খান এবং পন্ডিত স্বপ্নন চৌধুরী, সাক্ষী থাকবে কলকাতা

Date:

Share:

দেখতে দেখতে ১২ বছরে পা রাখল স্বর সম্রাট ফেস্টিভ্যাল। দেশের অন্যতম সেরা রাগ-সঙ্গীতের উৎসব বলে সমাদৃত এই ফেস্টিভ্যাল। দেশের প্রাজ্ঞ পন্ডিত-উস্তাদরা এই রাগ-সঙ্গীতের আসরে অংশগ্রহণ করেন। এবারেও তার ব্যতিক্রম হবে না। ১৪ এবং ১৫ ডিসেম্বর এই দুইদিন নজরুল মঞ্চে চলবে স্বর সম্রাট উৎসব। এবারের উৎসবের অন্যতম আকর্ষণ প্রবাদপ্রতিম সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খান। প্রায় ৪০ বছর পর আমজাদ আলি খান এবং বিশিষ্ট তবলাশিল্পী পন্ডিত স্বপ্নন চৌধুরী একসঙ্গে মঞ্চে বাজাবেন। কলকাতার কাছে এ এক বিরল অভিজ্ঞতা হতে চলেছে। দুই দিকপালের সুরের মূর্ছনায় ভাসবে কলকাতা। এবারে স্বরসম্রাট জীবনকৃতি সম্মানও পাচ্ছেন উস্তাদ আমজাদ আলি খান।

প্রতিবছর স্বর সম্রাট ফেস্টিভ্যাল আয়োজন করেন এই সময়ের অন্যতম আরেক সরোদশিল্পী পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং তাঁর পরিবার। দায়িত্বে শ্রী রঞ্জনী ফাউন্ডেশন। তেজেন্দ্র নারায়ণের গুরু স্বরসম্রাট আলি আকবর খানের নামেই এই উৎসবের নাম। পন্ডিত তেজেন্দ্র নারায়ণের কথায়, “আলি আকবর খান কী বিরাট মাপের শিল্পী তা পরিমাপ করার ক্ষমতা আমার নেই! ওঁর নামে এই উৎসব, আমি চাইব রাগ সঙ্গীতের অনুষ্ঠান আরও বেশি বেশি করে প্রচার পাক। স্বর সম্রাট ফেস্টিভ্যাল শুধুমাত্র দিকপাল শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করে না, নবীন প্রতিভাদের সব সময় সুযোগ দিয়ে এসেছে এই উৎসব। আমার ধ্রুব বিশ্বাস এই নবীন শিল্পীরাই একদিন দিকপাল হয়ে উঠবে। এবারেও অনেক নবীন শিল্পী তাঁদের প্রতিভা মেলে ধরার সুযোগ পাবেন”। এবারে স্বর সম্রাট ফেস্টিভ্যালের সাংবাদিক সম্মেলনে প্রতি বছরের মত এবারেও গুণী শিল্পীরা উপস্থিত ছিলেন। বিক্রম ঘোষ, তন্ময় বোস, কুমার বোস, শ্রীকান্ত আচার্য, জয় গোস্বামী, অলকানন্দা রায় এবং আরও বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে জমজমাট ছিল সাংবাদিক সম্মেলন।

এবারে দুই দিনের অনুষ্ঠানে শিল্পীদের চাঁদের হাট।থাকছেন পন্ডিত সাজন মিশ্র-স্বর্নেশ মিশ্র (কন্ঠ সঙ্গীত), পন্ডিত কুমার বোস, পন্ডিত শ্রীনিবাস জোশী এবং ভিরাজ জোশী, মালবিকা সারুক্কাই (ভারতনাট্যম),পন্ডিত দেবাশিস ভট্টাচার্য (সরোদ), শুভেন্দ্র রাও (সেতার) এবং আরো বিশিষ্ট শিল্পীরা। এই শীতের আমেজে রাগ সঙ্গীতের ওমে মজবে গোটা কলকাতা।

Subscribe to our magazine

━ more like this

সানরাইজ স্পাইসেসের উদ্যোগে বাংলায় হাতপাখার প্রত্যাবর্তন, উৎসবের আবহে নতুন উদ্যাপন

দুর্গাপুজোর আবহে সানরাইজ স্পাইসেস, ক্রাফ্টস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায়, বাংলার অন্যতম প্রিয় সাংস্কৃতিক প্রতীক হাতপাখা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখা কারিগরদের উদ্যাপন করছে।...

দুর্গাপুজোয় ‘বিঙ্গো!টেড়ে-মেড়ে’-র ‘আবোল তাবোল আড্ডাখানা’ নিয়ে আসছে অদ্ভুত সব চরিত্র, ঢাক, খেলা আর একরাশ ‘ট্যেরাড়াপন’!

সুকুমার রায়ের কল্পনাপ্রবণ ও জাদুময় জগৎ, যেখানে কোনও কিছুই ঠিক যুক্তির ধার ধারে না, তার সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদ্‌যাপনের মেলবন্ধন ঘটলে কী হয়? উত্তর...

মালদা প্রিমিয়ার লিগের লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা

উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা এবং মালদার ক্রীড়া প্রতিভাকে বৃহত্তর ক্রিকেট জগতে তুলে ধরার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল মালদা প্রিমিয়ার লিগ...

FESTIVE ADDAS BECOME FINGER LICKIN’ GOOD WITH KFC’S UTSOB’ER BHURIBHOJ OFFERS AND ALL-NEW KRISPY CHICKEN MOMO

Celebrate with KFC’s Utsob’er Bhuribhoj offer & enjoy savings of up to 45%Available only across West Bengal for a limited time onlyAll-new limited edition...

কলকাতায় নিজের লেখা কবিতা ও গান নিয়ে পুজোর আগে অনুষ্ঠান করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান 'শিকল ভাঙ্গার গল্প' । অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here