শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে ‘গ্লিটেরিয়া’

Date:

Share:

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে ‘গ্লিটেরিয়া’ হিরের গহনার এক এক্সক্লুসিভ ব্র্যান্ড – যা প্রতিদিন প্রতিটি মুহূর্তকে হিরের ছটায় উজ্জ্বল করে তোলে। ১ ফেব্রুয়ারি, ডি কে এস স্পোর্টস কমপ্লেক্সে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সামনে আনলো ‘গ্লিটারিয়া – এভরি ডে ডায়মন্ডস ফর ইউ ‘। এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল চোখ ধাঁধানো ফ্যাশন শো ও এক বিশেষ সন্ধ্যার।

‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ হল এক ঐতিহ্যবাহী গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান যারা বছরের পর বছর ধরে সুন্দর, নতুনত্ব ও অভিনব ডিজাইনার, হ্যান্ডক্র্যাফ্টেড সোনার ও হিরের এক্সক্লুসিভ গয়না তৈরি করার জন্য বিশেষভাবে পরিচিত। ‘গ্লিটারিয়া’ হল সংস্থার এক্সক্লুসিভ ব্র্যান্ডের হিরের গয়না যা একজন নারীর প্রতিদিনের কাজের বা অন্য সব মুহূর্তগুলো কে উজ্জ্বলতায় ভরিয়ে রাখে।

এই হিরের গয়নার দাম যেমন সাধ্যের মধ্যে তেমনই প্রতিটি গয়না আইজিআই দ্বারা পরীক্ষিত। এছাড়া থাকবে লাইফটাইম এক্সচেঞ্জ আর গ্যারান্টিযুক্ত বাই-ব্যাক পলিসি, এক্সচেঞ্জে ১০০% হিরের মূল্য ফেরত। সেইসঙ্গে আজীবন বিনামূল্যে পরিষ্কার ও গহনার সার্ভিসিং এর সুবিধাও থাকছে।

৪ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ‘বিশেষ উদ্বোধনী অফার’ যেমন থাকছে তার সঙ্গে রয়েছে এক গুচ্ছ আকর্ষণীয় ছাড়।
হিরের গয়নার ক্ষেত্রে ১০০% মজুরিতে ছাড়। সোনার গয়নার ক্ষেত্রে ১৫% মজুরিতে ছাড়। প্রতিটি কেনাকাটার সঙ্গে নিশ্চিত উপহার। সেইসঙ্গে মেগা লাকি ড্রতে থাকছে একটি হিরের নেকলেস আর তিনটি হিরের নেকচেন।

এদিন সন্ধ্যায় হিরের গয়না প্রদর্শনীর আগে সাতজন মডেল ফ্যাশন শোয়ে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর এক্সক্লুসিভ ডিজাইনার হিরের গয়না পরে র‍্যাম্প কাঁপান। ফ্যাশন শোয়ের তিনটি রাউন্ড ছিল। প্রতিটি রাউন্ড নারীদের কর্মজীবন, খেলাধুলা আর পার্টির জন্য নির্দিষ্ট করা হয়েছিল। ফ্যাশন শোয়ের শেষ পর্যায় অপেক্ষা করছিল একটা চমক। মডেলদের সঙ্গে পা মিলিয়ে র‍্যাম্পে হেঁটে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর ডিরেক্টর রূপক সাহা ও অর্পিতা সাহা ‘গ্লিটারিয়া’ হিরের গয়নার নতুন কালেকশন সবার সামনে তুলে ধরেন। জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুজয় ভৌমিক ও সামান্থা তাদের গানের সুরে ওই সন্ধ্যায় অন্য মাথা যোগ করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশীষ কুমার, ডিকেএসের সেক্রেটারি হিরন্ময় চট্টোপাধ্যায়। তিনি অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখেন। এছাড়া ছিলেন ক্লাবের সদস্যরা ও দর্শকরা।

‘প্রথমে পরীক্ষামূলকভাবে হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনের বার্ষিক প্রদর্শনী হিসেবে ‘গ্লিটারিয়া’র সূচনা হয়েছিল। এরপর যেভাবে এই উদ্যোগ সবার মনে জায়গা করে নেয় তার জন্য আমরাও গ্লিটেরিয়া কে ‘এভরি ডে ডায়মন্ড জুয়েলারি ‘ ব্র্যান্ড হিসাবে চালু করতে উৎসাহিত হই।’ বলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা। তিনি আরো বলেন, ‘ এর উদ্দেশ্য হল, সবার জন্য সাধ্যের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনের হিরের গয়নI তৈরি করা। সেই সঙ্গে প্রতিদিনের মুহূর্তগুলো যাতে হিরের গয়নার সঙ্গে উজ্জ্বল দ্বুতিতে ভরে যায় সেটা নিশ্চিত করা।’

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরেক ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, ‘ এই বিশেষ লঞ্চ ইভেন্টের মাধ্যমে সবার কাছে পৌছানোর চেষ্টা করা। এই বিশেষ লঞ্চ অফার তাঁদের জন্য একটি আমন্ত্রণ যাতে তাঁরা স্টোরে এসে গয়নাগুলো দেখুন আর এই অফারের লাভ তুলুন।’ এই বিশেষ লঞ্চ অফারটি কলকাতার (গড়িয়াহাট, বেহালা আর বারাসাত) ও ত্রিপুরার (আগরতলা, উদয়পুর আর ধর্মনগর) সব শোরুমে ৪ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।

Subscribe to our magazine

━ more like this

সানরাইজ স্পাইসেসের উদ্যোগে বাংলায় হাতপাখার প্রত্যাবর্তন, উৎসবের আবহে নতুন উদ্যাপন

দুর্গাপুজোর আবহে সানরাইজ স্পাইসেস, ক্রাফ্টস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায়, বাংলার অন্যতম প্রিয় সাংস্কৃতিক প্রতীক হাতপাখা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখা কারিগরদের উদ্যাপন করছে।...

দুর্গাপুজোয় ‘বিঙ্গো!টেড়ে-মেড়ে’-র ‘আবোল তাবোল আড্ডাখানা’ নিয়ে আসছে অদ্ভুত সব চরিত্র, ঢাক, খেলা আর একরাশ ‘ট্যেরাড়াপন’!

সুকুমার রায়ের কল্পনাপ্রবণ ও জাদুময় জগৎ, যেখানে কোনও কিছুই ঠিক যুক্তির ধার ধারে না, তার সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদ্‌যাপনের মেলবন্ধন ঘটলে কী হয়? উত্তর...

মালদা প্রিমিয়ার লিগের লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা

উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা এবং মালদার ক্রীড়া প্রতিভাকে বৃহত্তর ক্রিকেট জগতে তুলে ধরার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল মালদা প্রিমিয়ার লিগ...

FESTIVE ADDAS BECOME FINGER LICKIN’ GOOD WITH KFC’S UTSOB’ER BHURIBHOJ OFFERS AND ALL-NEW KRISPY CHICKEN MOMO

Celebrate with KFC’s Utsob’er Bhuribhoj offer & enjoy savings of up to 45%Available only across West Bengal for a limited time onlyAll-new limited edition...

কলকাতায় নিজের লেখা কবিতা ও গান নিয়ে পুজোর আগে অনুষ্ঠান করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান 'শিকল ভাঙ্গার গল্প' । অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here