ডিসান হাসপাতাল বিশ্ব ক্যানসার দিবস ২০২৫ উদযাপন করল মিউসিক থেরাপি ও সচেতনতা উদ্যোগের মাধ্যমে

Date:

Share:

ডিসান হাসপাতাল বিশ্ব ক্যানসার দিবস ২০২৫ উদযাপন করল একগুচ্ছ অর্থবহ আয়োজনের মাধ্যমে। এবছরের বিশ্ব ক্যানসার দিবসের বৈশ্বিক থিম ‘United by Unique’— যা ক্যানসার রোগী ও বীরযোদ্ধাদের পৃথক কিন্তু সংযুক্ত লড়াইকে উদযাপন করে। অনুষ্ঠানের সূচনা হয় অনকোলজি বিভাগে বেলুন ওড়ানোর মাধ্যমে, এরপর মেডিক্যাল অনকোলজিস্ট ডাঃ দেবান্তি ব্যানার্জি স্বাস্থ্যসচেতনতা সম্পর্কিত বক্তব্য প্রদান করেন। ক্যানসার জয়ী ও চিকিৎসাধীন রোগীরা তাঁদের অনুপ্রেরণামূলক জীবনযাত্রার ও মানসিক দৃঢ়তার কথা তুলে ধরে।

এই বিশেষ আয়োজনে মূল আকর্ষণ ছিল মিউসিক থেরাপির আনুষ্ঠানিক সূচনা, যা ডিসান হাসপাতালের সমন্বিত ক্যানসার চিকিৎসা উদ্যোগের এক গুরুত্বপূর্ণ সংযোজন। প্রখ্যাত কণ্ঠশিল্পী স্বপ্না দে-এর নেতৃত্বে গঠিত শিল্পীগোষ্ঠী ‘ভোরের পাখি’ তাঁদের হৃদয় ছোঁয়া পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে মিউসিক থেরাপির শুভ সূচনা করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তির সঙ্গে সুরের মেলবন্ধনে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়, যা ক্যানসার রোগী ও তাঁদের পরিবারের মনে আশা ও শক্তি জোগায়। এটি ছিল ‘ভোরের পাখি’ ও ডিসান হাসপাতালের এক যৌথ প্রয়াস, যার অধীনে নিয়মিত মাসিক মিউসিক থেরাপি ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

স্বপ্না দে, যিনি এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন, বলেন, “মিউসিক ও কবিতা হৃদয়ের ভাষা। এটি জীবন, সাহস ও সংগ্রামের কথা বলে। আমাদের সুর ও আবৃত্তির মাধ্যমে ক্যানসার যোদ্ধাদের মনে আমরা আশা ও শক্তি জোগানোর প্রয়াস করছি। ডিসান হাসপাতালের সহায়তায় এই উদ্যোগ বাস্তব রূপ পেয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।”

ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাজল দত্ত হাসপাতালের সামগ্রিক ক্যানসার চিকিৎসা উদ্যোগকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “ডিসান হাসপাতালে আমরা সর্বদাই রোগীকে প্রধান্য দিই। ক্যানসার চিকিৎসা শুধুমাত্র শারীরিক নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানসিক ও আত্মিক শক্তির চর্চাও। মিউসিক থেরাপিকে আমাদের সমন্বিত ক্যানসার চিকিৎসার অংশ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আমাদের রোগীদের আবেগগত ও মানসিক সমর্থন দেবে। ‘ভোরের পাখি’-র সঙ্গে যৌথভাবে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনকোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ— মেডিক্যাল অনকোলজিস্ট ডাঃ দেবান্তি ব্যানার্জি, ডাঃ শ্রেয়া মল্লিক, ডাঃ দেবজ্যোতি মজুমদার; নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মনোরঞ্জন পি চৌহান ও ডাঃ শ্রেয়া ঘোষ; রেডিয়েশন অনকোলজিস্ট ডাঃ শ্রেয়া চ্যাটার্জি ও ডাঃ শর্মিষ্ঠা রায়; হেড অ্যান্ড নেক সার্জন ডাঃ রামানুজ ঘোষ এবং অনকো সার্জন ডাঃ সমুজ্জ্বল দাস, ডাঃ অভিজিৎ মণ্ডল ও ডাঃ ঈপ্সিতা মিশ্র।

Subscribe to our magazine

━ more like this

হোন্ডার প্রথম ভারতে তৈরি গ্লোবাল ইলেকট্রিক এসইউভি-র হিসাবে ‘হোন্ডা আলফা-র’ নাম ঘোষণা করল কোম্পানি

ভারতে প্রিমিয়াম গাড়ির অন্যতম শীর্ষস্থানীয় প্রস্তুতকারক সংস্থা হোন্ডা কারস ইন্ডিয়া লিমিটেড (HCIL) আজ তাদের আসন্ন একদম নতুন ইলেকট্রিক এসইউভি -এর অফিসিয়াল নাম হিসেবে ‘হোন্ডা...

Country club launches master card türkiye and Baby boomers membership card

Country Club Hospitality & Holidays Ltd., one of India’s established names in clubbing, fitness, holidays and entertainment, has announced two initiatives to enhance member...

IHCL & AMBUJA NEOTIA ANNOUNCE THE OPENING OF ALTAIR HOUSE – IHCL SELEQTIONS IN KOLKATA AND SILIGURI

Indian Hotels Company Limited (IHCL), India’s largest hospitality company and Ambuja Neotia, a diversified corporate group, today unveiled AltAir House – IHCL SeleQtions in...

Dabur Real unveils new Diwali Campaign “Real Bonds with Real Greetings” celebrating the Spirit of Festive Togetherness

Celebrating the festival of lights, Dabur Real, one of India’s leading fruit juice and nectar brands from the house of Dabur India Ltd., has...

Institute of Neurosciences Kolkata Accredited as an Advanced Stroke Centre by QAI

The Institute of Neurosciences Kolkata (INK) today announced that it has been accredited as an Advanced Stroke Centre by the Quality and Accreditation Institute...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here