বিচারদানে মিডিয়েশনের গুরুত্ব বোঝাতে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির স্টল

Date:

Share:

২৮ শে জানুয়ারি সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ড সংলগ্ন সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৯ ই ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ – বিদেশের নানান বইয়ের সম্ভারে ডুব দিয়েছেন বইপ্রেমিকরা।এবার কলকাতা বইমেলার ৫ নং গেটের কাছাকাছি ৩২১ নং স্টল রয়েছে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন আন্ড কনসলিডেশন কমিটির। প্রতিদিন অসংখ্য মানুষজন ভীড় জমাচ্ছেন এই স্টলে।সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটি কিভাবে মামলার পাহাড় কমাতে কার্যকরী ভূমিকা নিচ্ছে? তা বিভিন্ন বইয়ের পাশাপাশি মিডিয়েশন কমিটির সদস্যরা বইমেলায় আগতদের বিস্তারিত বর্ণনা দিচ্ছেন । প্রত্যেকের হাতে মিডিয়েশন সম্পর্কিত লিফলেট – বই তুলে দিচ্ছেন মিডিয়েশন অফিসের স্টাফ মহম্মদ নৌশাদ,আকবর আলি,মৌসুমি মন্ডল প্রমুখ।কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে এবং মেম্বার সেক্রেটারি সঞ্জীব শর্মার পরিচালনায় মিডিয়েশন কমিটি গোটা রাজ্যজুড়ে বছরভর কাজকর্ম চালাচ্ছে। কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের ডেপুটি রেজিস্ট্রার (লিগ্যাল) আর, এবং মিডিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ড: শুভাশিস মুহুরী জানিয়েছেন -“২০০৯ সাল থেকে কলকাতা হাইকোর্টে এই কমিটি শুরু হয়েছে। গতবছর সমাজের বিভিন্নস্তরের অভিজ্ঞদের নিয়ে ১২৫ জনের মিডিয়েশন প্রশিক্ষণ শেষ হয়েছে। এঁদের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা /অবসরপ্রাপ্ত বিচারকরা/ প্রাক্তন আইপিএসরা সহ আইনজীবী, স্থাপত্যবিদ, সাংবাদিক প্রমুখরা রয়েছেন”। জানা গেছে, কলকাতা হাইকোর্টের পাশাপাশি সারা রাজ্যে ৭২ টি এডিআর (বিকল্প বিবাদ নিস্পত্তি কেন্দ্র) সেন্টারে মিডিয়েশনের মাধ্যমে মামলার নিস্পত্তি ঘটানো হয়।গোপনীয়তা, নিরপেক্ষতার মাধ্যমে দুপক্ষের বিবাদ কিভাবে মেটানো হয়? তার বার্তা জনমানসে দিতে বইমেলায় স্টল করা হয়েছে বলে জানিয়েছেন ড: শুভাশিস বাবু।

Subscribe to our magazine

━ more like this

বাঙালি মেয়ে ও দক্ষিণ ভারতীয় ছেলের প্রেমের গল্প নিয়ে শুরু হতে চলেছে নতুন বাংলা চলচ্চিত্র ‘কুঞ্জাম কুঞ্জাম ভালোবাসা’-র শুটিং

নতুন বাংলা সিনেমা 'কুঞ্জাম কুঞ্জাম ভালোবাসা' (Kunjam Kunjam Bhalobasha) এর শুটিং শুরু হওয়া নিয়ে টলিউডে বেশ চর্চা চলছে। সম্প্রতি বৃহস্পতিবার প্রেস ক্লাবে আয়োজিত এক...

Dear 90’s Marks The Great TV Debut Of Koel Mallick

What makes first love so unforgettable? The excitement of a first crush, the anticipation of a handwritten note or the little moments that stay...

Dabur Real Unveils ‘Real Greetings’ Diwali Gift Collections for Festive Gifting

As homes light up and families come together to celebrate Diwali, India's leading juice and nectar brand, Real Fruit Juices & Beverages from the...

SADHAK BAMAKHYAPA BRINGS THE SPIRIT OF DEVOTION TO LIFE THROUGH A GRAND EVENING OF SHYAMA SANGEET AT LAKE KALIBARI

In a celebration where cinema, music and spirituality came together, SVF Entertainment, in association with Lake Kalibari, presented An Evening of Shyama Sangeet on...

Gokul Shree Unveils Exclusive Diwali-Special Sweet Boxes, Blending Traditional Flavours with Festive Elegance

Bringing together the richness of traditional Indian sweets and the creativity of contemporary confectionery, Gokul Shree Sweet and Snacks has unveiled an exclusive collection...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here