প্রকাশ্যে এল আতিউল ইসলাম এর ছবি “দানব” এর পোস্টার

Date:

Share:

সাইকোলজিক্যাল থ্রিলারে বাস্তবের গল্প। পরিচালক আতিউল ইসলাম এর নতুন ছবির পোস্টারে ফুটে উঠেছে থ্রিলারের ছায়া। জুটিতে আসছে রুপ্সা মুখোপাধ্যায় ও পিয়ার খান। একগুচ্ছ তারকা নিয়ে এই ছবি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুপ্সা মুখোপাধ্যায়, পিয়ার খান, খরাজ মুখার্জি, কৌশিক ব্যানার্জি, অনিন্দ্য পুলক ব্যানার্জি, হিয়া রায়, অনিন্দিতা সোম, শ্রেয়া হালদার ও অন্যান্যরা। ইতিমধ্যে শহরে হয়ে গেল সেই ছবির গ্র‍্যান্ড পোস্টার লঞ্চের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকূশলীরা।

শিবা মর্গের ডোমের কাজ করে, হঠাৎ ভাগ্যের পরিহাসে মর্গে নিজের প্রানের প্রিয় ভালোবাসার মানুষ উমার মৃতদেহ আসে পোস্টমর্টেম এর জন্য। কি করবে শিবা!!! অন্যদিকে শিবার জীবনের ভালোবাসার মানুষ ছিল একমাত্র উমা। অন্যদিকে পরের দিন সকালে মিডিয়াতে বড়ো খবর উঠে আসে মর্গে একটি ডেডবডিকে নৃশংস ভাবে রেপ করে। গল্প কোন দিকে যাবে এবার!!! ভালোবাসা নাকি বাস্তব!!! গল্প কোন দিকে মোড় নেবে! এই সবকিছু নিয়ে “দানব”।

পরিচালক আতিউল ইসলাম জানান “এই ছবিতে কঠিন বাস্তবকে দেখানো হবে। কাকতালীয়ভাবে ছবির সাথে কিছুটা আরজিকর কান্ডের মিল পাবে দর্শক। যদিও ছবির চিত্রনাট্য লেখা হয়েছে আরজিকর কান্ডের আগে। বর্তমান পরিস্থিতিতে মানুষ কতটা নৃশংস, সেটা উঠে আসবে এই ছবিতে। একজন মানুষ তার ভালোবাসার মানুষের জন্য কতটা বলিদান দিতে পারে সেই ছবি উঠে আসবে এই ছবিতে। ছবিতে বেশ কয়েকটি গান থাকবে। ছবির মিউজিকের দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখার্জি ও দেবজ্যোতি কার । গান গেয়েছেন জাভেদ আলি, রুপম ইসলাম এর মতো গায়ক। ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ।ছবিটি মুক্তি পাবে “মোহনা ফিল্মস” এর ব্যানারে।

Subscribe to our magazine

━ more like this

3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks

Allen Kolkata students have once again proven their excellence in the NEET-UG 2026 results declared by the National Testing Agency (NTA). 3 Allen Kolkata...

১৬২ টাকায় চিকেন বিরিয়ানি , সঙ্গে আর একটি ফ্রি বি এন্ড বি টোয়েন্টি ফোর (B&B24) ব্র্যান্ডের ধামাকা অফার

আওধের শেষ নবাব বাঙালিকে বিরিয়ানি খেতে শিখিয়েছিলেন। কোলকাতার মেটিয়াবুরুজে মাসিক মাসোহারায় গৃহবন্দী থেকেও নবাবি মেজাজ হারাননি নবাব ওয়াজেদ আলী শাহ।সঙ্গে আনা বাবুর্চির হাতের ছোঁয়ায়...

ডাবল ইঞ্জিন সরকারের নতুন ভাবনায় রাজ্যের উন্নয়ন গতি পাবে: সৌমেন কোলে

তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, ধনিয়াখালী হুগলির এই সংস্থা সুদীর্ঘ চল্লিশ বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজ করে চলেছে।...

অনীশ কাঞ্জিলাল-এর নতুন গ্রন্থ প্রকাশ

কলকাতা প্রেস ক্লাবে দে’জ পাবলিশিং-এর উদ্যোগে গ্রন্থকার *অনীশ কাঞ্জিলাল-এর নতুন গ্রন্থের প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক...

Merlin Group and CBRE Organise Blood Donation Drive with World Trade Center Salt Lake as Sustainability Partner and Acropolis Mall as the venue partner

Reinforcing their commitment to community welfare and social responsibility, Merlin Group and CBRE jointly organised a Blood Donation Drive with World Trade Center Salt...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here