শহরে হয়ে গেল নতুন থ্রিলার ছবি “মহরত” এর গ্র‍্যান্ড পোস্টার লঞ্চ। প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক

Date:

Share:

পরিচালক আতিউল ইসলাম এর পরিচালনায় জুটিতে আসছে মীর ও রিত্তিকা সেন।ছবির নাম “মহরত”। সম্প্রতি শহরে হয়ে গেল সেই ছবির গ্র‍্যান্ড পোস্টার লঞ্চের অনুষ্ঠান। একগুচ্ছ তারকা নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, অনিন্দিতা সোম, দেবরাজ ভট্টাচার্য।

কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্যুটিং এর প্রথমদিন, শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। খুন, রহস্যের মোড়কে ছবি শুরু হয়। ছবির গতি যত এগোতে থাকে,ততই খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া। তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে। এই সবকিছু নিয়ে “মহরত”। ছবিতে অভিনেতা মীর কে দেখা যাবে ঈশান চরিত্রে, অন্যদিকে রিত্তিকা সেন কে মোহর চরিত্রে দেখা যাবে।

ছবিতে মিউজিক এর দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখার্জি ও মশিউর রহমান। গান গেয়েছেন শিল্পী রুপম ইসলাম। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে ও মুর্শিদাবাদে। এই প্রথম অভিনেতা মীর ও অভিনেত্রী রিত্তিকা সেন কে জুটিতে দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে প্রযোজক সেলিনা খাতুন এর প্রযোজনাতে “মীর এন্টারটেইনমেন্ট” এর ব্যানারে।

অভিনেতা মীর জানান “থ্রিলার ছবিতে দর্শকদের অন্যরকম স্বাদ দেবে এই ছবি। ঈশান চরিত্রে অনেক গুলো লেয়ার রয়েছে। একজন পুলিশ অফিসার এর চরিত্রে নিজেকে তৈরি করাটা খুব চ্যালেঞ্জিং ছিল। অন্যদিকে রিত্তিকা সেন এই সাথে কাজের অভিজ্ঞতা দারুন। আশা করছি নতুন ধরনের একটা থ্রিলার ছবি দর্শকদের উপহার দিতে পারবো”।

অন্যদিকে অভিনেত্রী রিত্তিকা সেন জানান “মোহর চরিত্রটা খুব সাহসী। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার ছোটো থেকেই। সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন রিপোর্টার এর চরিত্রে আমাকে দেখা যাবে। ছবির শুরুতে একজন নামী অভিনেত্রীর মার্ডার হয়। সব কিছু ধামাচাপা দেওয়া থেকে অন্যায় কে সবার সামনে তুলে আনাটা মোহরের কাছে খুব চ্যালেঞ্জিং এবং এই যুদ্ধে ঈশান চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশেষে মোহর কি জিতবে! এই সবকিছু নিয়ে আমরা আসছি নতুন ছবি “মহরত” এ।

পরিচালক আতিউল ইসলাম জানান “আজ এই গ্র‍্যান্ড অনুষ্ঠানে আমাদের সমস্ত কলাকূশলীরা উপস্থিত হয়েছে। থ্রিলার ছবিতে নতুন অভিনেতা মীর কে সবার ভালো লাগবে৷ ছবির প্রতিটা স্তরে আলাদা সাসপেন্স রয়েছে। এই ছবিতে যে গান গুলো রয়েছে সেগুলো দর্শকদের মন কেড়ে নেবে”।

ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন রফিকুল ইসলাম। চলতি বছরে বড়োপর্দায় পরিচালক আতিউল ইসলাম এর পরিচালনায় মুক্তি পাবে এই ছবি “মহরত”।

Subscribe to our magazine

━ more like this

১২তম কলকাতা আন্তর্জাতিক পোল্ট্রি মেলা ২০২৬: বাজার সমন্বয়, যুব অংশগ্রহণ এবং ভারতের পোল্ট্রি শিল্পের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ

শুরু হলো ১২ তম কলকাতা আন্তর্জাতিক পোল্ট্রি ফেয়ার ২০২৬, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, আয়োজক সংস্থার পক্ষে মদনমোহন মাইতি,...

‘Ebhabeo Phire Asa Jaay’- Manipal Hospital EM Bypass Revives ‘Rongo Byango’ with Cancer Survivors in the Spotlight

Echoing William Shakespeare’s timeless words from As You Like It, “All the world’s a stage, and all the men and women merely players” -...

TANISHQ LAUNCHES ITS GRAND STORE IN BARRACKPORE, WEST BENGAL

Tanishq, India’s largest jewellery retail brand from the house of Tata has launched its grand new store in Barrackpore, West Bengal. The brand new...

Legal Awareness Programmes Mark 50 Years of Bonded Labour Abolition Act Across West Bengal

A series of legal awareness and sensitisation programmes were organised across West Bengal to commemorate 50 years of the Bonded Labour System (Abolition) Act,...

16-Year-Old Poet SamaAbedin Presents BITTERSWEET, a Raw and Honest Reflection on Growing Up

The literary space witnessed a deeply moving and refreshingly honest moment with the unveiling of BITTERSWEET, a debut poetry collection by 16-year-old poet SamaAbedin,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here