প্রকাশ্যে এল ধুমকেতু ছবির দ্বিতীয় গান, অনুপমের ‘মা’ শুনে আবেগে ভাসলেন শ্রোতারা

Date:

Share:

অবশেষে অপেক্ষার অবসান। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আনাগোনা করছিল একটি পোস্ট, কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ‘ধুমকেতু’ ছবির দ্বিতীয় গান। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সারেগামাপা অফিসিয়ালের তরফ থেকে প্রকাশ্যে নিয়ে আসা হল ধূমকেতু ছবির দ্বিতীয় গান মা।

গানের ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, এক বৃদ্ধ একটি বাড়িতে কি যেন খুঁজছেন। বারান্দায় জামাকাপড়ের গন্ধে যেন খুঁজে নিতে চাইছেন কোনও প্রিয়জনের গন্ধ। বাড়ির আনাচে-কানাচে যেন কারোও অস্তিত্ব আশা করছেন তিনি। ক্লান্ত চোখ যাকে খুঁজে বেড়াচ্ছে, তিনি আর কেউ নন, ওই বৃদ্ধের মা। মা, প্রত্যেকটি মানুষের জীবনের এমন একজন মানুষ যাকে ছোট থেকে বড় এমনকি মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষ নিজের কাছে আগলে রাখতে চায়। কিন্তু সব সময় তা হয়ে ওঠে না। মাকে হারানোর কষ্ট যে কতটা গভীর, তা এই গানটির প্রত্যেকটি শব্দে ফুটে উঠেছে।

মনটা মায়ের কাছে যেতে চাইলেও কিছুতেই যাওয়া যাচ্ছে। ঘরের এক কোণে মায়ের পাশে দাঁড়িয়ে থাকতে বড্ড ইচ্ছে হলেও তা আজ আর সম্ভব নয়। এই পৃথিবীর প্রত্যেকে ভুল বুঝলেও মা কখনও সন্তানকে ভুল বোঝেন না। শরীর বা মন অসুখের একটাই ওষুধ, মা। গানের প্রত্যেকটি শব্দে মায়ের প্রতি সন্তানের এমনই ভালোবাসার ছোঁয়া বারবার ফুটে উঠেছে।

গানটি ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন। বহুদিন পর মাকে নিয়ে এমন একটি চমৎকার গান শুনে আবেগে ভেসেছেন দর্শকরা। অনুপম রায়ের গলায় এমন চমৎকার একটি গান শুনতে পেয়ে যেন অপেক্ষা করা সার্থক হয়েছে সবার। প্রসঙ্গত, ৯ বছর পর সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। এই সিনেমায় আবার দেব এবং শুভশ্রীকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। ছবিটি আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

Subscribe to our magazine

━ more like this

MS Dhoni Launches Eurogrip’s New Adventure Touring Tyre Range in India

Eurogrip Tyres, India’s leading 2 & 3-wheeler tyre brand from TVS Srichakra Ltd., today launched their international adventure touring range - Trailhound STR in...

Castrol India Limited builds on growth momentum in 2Q 2026

Castrol India Limited (BSE: 500870; NSE: CASTROLIND), has announced its financial results for the second quarter (2Q) and first half (1H) ended 30 June...

DHAROHAR 4.0 Honoured India’s Handloom Heritage with a Grand Celebration of Art, Culture and Conscious Fashion

In a fitting tribute to National Handloom Day, DHAROHAR 4.0 celebrated the timeless beauty of India's handloom heritage through an evening that seamlessly blended...

Sharan Hegde Inspires Young Entrepreneurs at ‘Made in JIS – Celebrity Edition 2026’

'Made in JIS – Celebrity Edition 2026’ brought together young innovators, aspiring entrepreneurs and industry leaders for an engaging exchange on entrepreneurship, innovation and...

বিডিএস লিগ্যাল সার্ভিসেস কলকাতায় নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে সম্প্রসারণ জোরদার করল; স্টার্টআপ ও এমএসএমই-র জন্য উন্নত আইনি ও বৌদ্ধিক সম্পদ (আইপি) সহায়তার...

বৌদ্ধিক সম্পদ (আইপি), ব্যবসায়িক কমপ্লায়েন্স এবং নিয়ন্ত্রক পরামর্শ পরিষেবায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিডিএস লিগ্যাল সার্ভিসেস আজ কলকাতায় তাদের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here