কলকাতা ট্রেন্ডস-এর নতুন স্টোরের উদ্বোধন করলেন টলিউড তারকা পারিজাত চৌধুরী

Date:

Share:

স্বাধীনতা দিবসের দিনে ধর্মতলায় খুলল কলকাতা ট্রেন্ডস-এর নতুন স্টোর। জনপ্রিয় টলিউড অভিনেত্রী পারিজাত চৌধুরী এই স্টোরের উদ্বোধন করেন। এর আগে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডে ১০টি শোরুম খোলার পর এবার কলকাতার বুকে, ধর্মতলার এসপ্ল্যানেড মেট্রোর গেট নং ১-এর পাশেই চালু হলো তাদের প্রথম আউটলেট।

উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী পারিজাত চৌধুরী বলেন— “কলকাতা ট্রেন্ডস আজকের দিনে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড। এখানে নানা ধরণের কালেকশন রয়েছে, আর দামও সবার নাগালের মধ্যে। এই লোকেশনটি এমন যে ক্রেতাদের প্রথম পছন্দ হয়ে উঠবে। আগামী দিনে আরও কয়েকটি শহরে নতুন আউটলেট খোলা হবে।”

কলকাতা ট্রেন্ডস-এর ডিরেক্টর অঙ্কুশ গুপ্ত বলেন— “ধর্মতলা হলো কলকাতার সবচেয়ে জনপ্রিয় শপিং হাব। তাই এখানেই আমরা আমাদের প্রথম স্টোর খুলেছি। পূজোর জন্য গ্রাহকদের বিশেষ ছাড়ও থাকছে।”

ডিরেক্টর মধু গুপ্ত যোগ করেন— “আমরা চাই মানুষ যেন কম দামে ভালো মানের পণ্য পান। মানের সাথে কোনো আপস করা হয়নি।”

ডিরেক্টর রাশি আগরওয়াল বলেন— “বিস্তৃত কালেকশন, ভালো মান, সুলভ দাম আর সুবিধাজনক লোকেশন—সব মিলিয়ে পূজোর শপিংয়ের সেরা ঠিকানা হবে কলকাতা ট্রেন্ডস।”
রিটেল হেড প্রবীর মুখার্জী বলেন— “২০১৯ সালে যাত্রা শুরু করে আজ আমরা ১১তম স্টোর খুললাম। এটি কলকাতার প্রথম শাখা। আগামী দিনে আরও নতুন স্টোর খোলা হবে।”

পারচেজ হেড অমিত সিং জানান— “এই পূজোয় সুলভ মূল্যে দারুণ শপিংয়ের সুযোগ দিচ্ছে কলকাতা ট্রেন্ডস। তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।”

স্টোরের ঠিকানা:
ধর্মতলা, এসপ্ল্যানেড মেট্রোর গেট নং ১-এর পাশে।

Subscribe to our magazine

━ more like this

সানরাইজ স্পাইসেসের উদ্যোগে বাংলায় হাতপাখার প্রত্যাবর্তন, উৎসবের আবহে নতুন উদ্যাপন

দুর্গাপুজোর আবহে সানরাইজ স্পাইসেস, ক্রাফ্টস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায়, বাংলার অন্যতম প্রিয় সাংস্কৃতিক প্রতীক হাতপাখা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখা কারিগরদের উদ্যাপন করছে।...

দুর্গাপুজোয় ‘বিঙ্গো!টেড়ে-মেড়ে’-র ‘আবোল তাবোল আড্ডাখানা’ নিয়ে আসছে অদ্ভুত সব চরিত্র, ঢাক, খেলা আর একরাশ ‘ট্যেরাড়াপন’!

সুকুমার রায়ের কল্পনাপ্রবণ ও জাদুময় জগৎ, যেখানে কোনও কিছুই ঠিক যুক্তির ধার ধারে না, তার সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদ্‌যাপনের মেলবন্ধন ঘটলে কী হয়? উত্তর...

মালদা প্রিমিয়ার লিগের লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা

উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা এবং মালদার ক্রীড়া প্রতিভাকে বৃহত্তর ক্রিকেট জগতে তুলে ধরার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল মালদা প্রিমিয়ার লিগ...

FESTIVE ADDAS BECOME FINGER LICKIN’ GOOD WITH KFC’S UTSOB’ER BHURIBHOJ OFFERS AND ALL-NEW KRISPY CHICKEN MOMO

Celebrate with KFC’s Utsob’er Bhuribhoj offer & enjoy savings of up to 45%Available only across West Bengal for a limited time onlyAll-new limited edition...

কলকাতায় নিজের লেখা কবিতা ও গান নিয়ে পুজোর আগে অনুষ্ঠান করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান 'শিকল ভাঙ্গার গল্প' । অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here