জাঁকজমকপূর্ন ভাবে সম্পন্ন হলো প্রগতিশীল রাষ্ট্রবাদী সাংবাদিক সংঘ এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

Date:

Share:

প্রেসক্লাব কলকাতায় আয়োজিত গত ২৩শে অগস্ট ২০২৫ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে সাংবাদিক-চিত্রসাংবাদিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে, তাদের কিছু গুরুত্বপূর্ণ রক্তপরীক্ষা, ইসিজি করা হয়েছে, বিনামূল্যে চশমা প্রদান করা হবে, এছাড়াও ৫ জনের ছানি থাকায় তাদের বিনামূল্যে ফেকো-সার্জারির বন্দোবস্ত করা হবে, এমনটাই জানা গেছে।

অনুষ্ঠানের উদ্ভোধনে উপস্থিত ছিলেন বিশপ কলকাতা পরিতোষ ক্যানিং, কলকাতা হাইকোর্ট এর বিশিষ্ট আইনজীবী ড: সিদ্ধার্থ গোস্বামী, প্রেসক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস শূর, প্রগতিশীল রাষ্ট্রবাদী সাংবাদিক সংঘের সচিব নরেশ শ্রীবাস্তব, সহ-সচিব শৌভিক বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন প্রায় দেড়শো সাংবাদিক-চিত্রসাংবাদিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে চশমা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শেষবেলায় সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রীতেশ তেওয়ারি। সবমিলিয়ে বিভিন্ন ক্ষেত্রের একঝাঁক নক্ষত্রের সমাগম ঘটে সাংবাদিকদের এই অনুষ্ঠান উপলক্ষে।

আয়োজক সংস্থা প্রগতিশীল রাষ্ট্রবাদী সাংবাদিক সংঘ এর সহ সচিব শৌভিক বন্দ্যোপাধ্যায় জানান, “এদিনের এই আয়োজন ছিলো প্রেসক্লাব কলকাতার সহযোগিতায়, এজন্য প্রথমেই প্রেসক্লাব কলকাতার সকল পরিচালকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও আমাদের সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবী সংস্থা প্রেম মিলন কলকাতা, তাদের প্রতি আমরা চিরঋনী। আগামীদিনে দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও স্থানীয় প্রেসক্লাবের সহযোগিতায় সাংবাদিকদের জন্য আমরা অনুরুপ স্বাস্থ্যশিবির, সামাজিক কর্মকান্ড করতে আগ্রহী।”

অন্যদিকে, প্রগতিশীল রাষ্ট্রবাদী সাংবাদিক সংঘের সচিব নরেশ শ্রীবাস্তব জানান, “সাংবাদিক সংগঠন হিসেবে আমরা রাজ্যজুড়ে যে কোনো সাংবাদিক, ইউটিউবার, ব্লগারদের পাশে সবসময় রয়েছি। সে পুলিশি মামলা হোক বা অন্য সমস্যা, আমরা মতপ্রকাশের স্বাধীনতার জন্য দায়বদ্ধ। এইধরনের যে কোনো ঘটনা আমাদের নজরে আসলে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিকে সম্পূর্ণ বিনামূল্যে সহায়তা করে থাকি।”

Subscribe to our magazine

━ more like this

সানরাইজ স্পাইসেসের উদ্যোগে বাংলায় হাতপাখার প্রত্যাবর্তন, উৎসবের আবহে নতুন উদ্যাপন

দুর্গাপুজোর আবহে সানরাইজ স্পাইসেস, ক্রাফ্টস কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায়, বাংলার অন্যতম প্রিয় সাংস্কৃতিক প্রতীক হাতপাখা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখা কারিগরদের উদ্যাপন করছে।...

দুর্গাপুজোয় ‘বিঙ্গো!টেড়ে-মেড়ে’-র ‘আবোল তাবোল আড্ডাখানা’ নিয়ে আসছে অদ্ভুত সব চরিত্র, ঢাক, খেলা আর একরাশ ‘ট্যেরাড়াপন’!

সুকুমার রায়ের কল্পনাপ্রবণ ও জাদুময় জগৎ, যেখানে কোনও কিছুই ঠিক যুক্তির ধার ধারে না, তার সঙ্গে দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদ্‌যাপনের মেলবন্ধন ঘটলে কী হয়? উত্তর...

মালদা প্রিমিয়ার লিগের লক্ষ্য আঞ্চলিক ক্রিকেট প্রতিভাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা

উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করা এবং মালদার ক্রীড়া প্রতিভাকে বৃহত্তর ক্রিকেট জগতে তুলে ধরার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল মালদা প্রিমিয়ার লিগ...

FESTIVE ADDAS BECOME FINGER LICKIN’ GOOD WITH KFC’S UTSOB’ER BHURIBHOJ OFFERS AND ALL-NEW KRISPY CHICKEN MOMO

Celebrate with KFC’s Utsob’er Bhuribhoj offer & enjoy savings of up to 45%Available only across West Bengal for a limited time onlyAll-new limited edition...

কলকাতায় নিজের লেখা কবিতা ও গান নিয়ে পুজোর আগে অনুষ্ঠান করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান 'শিকল ভাঙ্গার গল্প' । অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here