জয় হো থেকে ওরে গৃহবাসি গানে-নাচে জমজমাট দীক্ষা মন্জরির বসন্ত উৎসব, নৃত্য পরিচালনায় ডোনা গাঙ্গুলি, রবীন্দ্রনাথের গানে আনন্দ গুপ্ত ও দক্ষিণায়ন ইউকে এর শিল্পীরা

Date:

Share:

বিগত বেশ কিছু বছরে বসন্তের বন্দনায় দীক্ষা মন্জরির বসন্ত উৎসব শহরের এক উল্লেখযোগ্য অনুষ্ঠানে পরিণত হয়েছে। এবছরেও জাঁকজমকের কোনো কমতি হলো না। নৃত্য পরিবেশন করলেন পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী। বাংলায় দোলের আর অন্যান্য প্রদেশের হোলির গানে-নাচে আর আবিরের রঙে ভরে উঠলো ভারতীয় জাদুঘরের প্রাঙ্গণ। ভারতীয় জাদুঘর, দীক্ষা মঞ্জরি, দক্ষিণায়ন ইউকে, প্রভা খৈতান ফাউন্ডেশনের সমবেত উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল ১ মার্চ, ২০২৬, ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে। ছিলেন বিভিন্ন বিশিষ্ট অতিথিরা।নৃত্য পরিচালনা ও পরিকল্পনায় বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। ডোনা গাঙ্গুলি এর সঙ্গে নৃত্যে ছিলেন রঘুনাথ দাস। নৃত্য পরিবেশন করেন শিল্পী ডোনা গাঙ্গুলি ও তাঁর টিম “দীক্ষা মঞ্জরী”। শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা এবং হিন্দি লোকপ্রিয় গানে রঙের উৎসব উদযাপন করা হলো, ছিল দক্ষিণায়ন ইউকে এর শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের বসন্তের গান। পরিচালনায় আনন্দ গুপ্ত।
প্রায় ২০ বছর ধরে দোলের আগে এই বসন্ত উৎসব আয়োজিত হত শিল্পীর বাড়িতেই। গত কয়েক বছর ধরে কলকাতার জাদুঘরের সঙ্গে যৌথভাবে বসন্ত উৎসব পালন করা হয় এই হেরিটেজ স্পেসে। ডোনা গাঙ্গুলি জানালেন, ‘এখন অনেক ছাত্রছাত্রী, বাড়িতে জায়গা হয় না। ভাললাগে অনেক গুণী মানুষরা এই অনুষ্ঠানে সমবেত হন। বাড়ির অনুষ্ঠান বড় হতে হতে এই জায়গায় এসেছে। নাচ, গানের মাঝে আবির মাখা ভালই লাগে। এখানে অনেক স্কুল থেকে পড়ুয়ারা ঘুরতে আসে। আগে একটা ওয়ার্কশপ করা হয়।এতে খুব খুশি হয়ে সবাই অংশগ্রহণ করেন।” আনন্দ গুপ্ত বললেন, ” আমাদের সংস্থার সাথে দীক্ষা মন্জরির বেশ কিছু প্রোডাকশন এর আগে হলেও বসন্ত উৎসবে এই প্রথম আসা। আমার বেশ ভালো লাগছে, এক সাথে এত নৃত্য শিল্পী, বিশেষ করে ডোনা গাঙ্গুলির এই উদ্যোগের সাথে থাকতে পেরে।”

Subscribe to our magazine

━ more like this

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে রোটারি ক্লাবগুলির যৌথ উদ্যোগে শুরু হলো ‘প্রজেক্ট মুসকান’

রোটারি ক্লাব অব সল্টলেক মেট্রোপলিটন কলকাতা, রোটারি ক্লাব অব সেন্ট্রাল ক্যালকাটা এবং রোটারি ক্লাব অব গ্রিন অ্যান্ড পুটনাম কাউন্টিজ—আন্তর্জাতিক রোটারি ক্লাবসমূহ ও ‘অ্যালায়েন্স ফর...

Takeda and Dr. Reddy’s Laboratories Enter into Exclusive Collaboration to Promote and Distribute QDENGA® in India’s Pediatric and Adult Private Market

Takeda Pharmaceutical Company Limited, through its Indian subsidiary Takeda Biopharmaceuticals India Private Limited (together referred to as “Takeda”) and Dr. Reddy’s Laboratories Ltd. (BSE:...

Ultraviolette X-47 ‘Skyforce’ Joins Kolkata Police Fleet; 183 Motorcycles Delivered as Part of India’s Largest Police Deployments

Ultraviolette today announced the induction of its X-47 Crossover electric motorcycles into the fleet of the Kolkata Police, marking a significant step towards the...

BIG FM’S BIG GREEN DURGA RETURNS IN 2026 WITH ‘SHASHYA – er SHAKTI’

BIG FM’s award-winning festive IP, BIG Green Durga, returns this year with a renewed expression of sustainability, drawing inspiration from one of Bengal’s most...

Fridaay OTT’s BB Bakshi Earns Recognition as Paramita Munsi Wins Best Original Story Writer Award at Redwine Entertainment Present OTT and Fashion Award 2026

BB Bakshi, the female-led Bengali mystery series currently streaming exclusively on Fridaay OTT, has added another achievement to its journey. Writer Paramita Munsi has...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here