সম্বর্ধনা অনুষ্ঠান ঝাড়খন্ডের রাঁচিতে সদ্য অনুষ্ঠিত দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রোবল সাম্পিয়নশিপে আমাদের রাজ্যের দুজন। মহিলা খেলোয়াড় শ্রীমতি আগ্নেয়ী বিশ্বাস ও শ্রীমতি পামেলা কুহু ভারতের জাতীয় দলে নির্বাচিত হওয়ার দূর্লত সম্মান অর্জন করে। ভারতীয় দল পুরুষ ও মহিলা উভয় বিভাগেই চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করে। আগামী ২৪শে জুলাই ২০২৬ তারিখে আমাদের গর্বের দুই খেলোয়াড় আগ্নেয়ী ও পামেলাকে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, ময়দানে সম্বর্ধনার আয়োজন করা হয়েছে।
৩৪তম জাতীয় সাব-জুনিয়র থ্রোবল চ্যাম্পিয়নশিপ অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে ভারতীয় থ্রোবল সংস্থা প্রোবল ফেডারেশন অফ ইন্ডিয়া রাজ্য থ্রোবল সংস্থা বেঙ্গল থ্রোবল এ্যাসোসিয়েশনকে সাব-জুনিয়র থ্রোবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করার গুরুদায়িত্ব অর্পন করেছে। ১৯৯৫ সালের পর আরও একবার জাতীয় থ্রোবল প্রতিযোগিতার মতো একটি বৃহৎ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা করতে চলেছি। আগামী ৩০শে অক্টোবর থেকে ১লা নভেম্বর ২০২৬ সরশুনা হাই স্কুল এবং সরশুনা গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হবে। দেশের প্রায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দলগুলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমাদের এখন বিরাট দায়িত্ব এই প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে থ্রোবল খেলার জনপ্রিয়তাকে উচ্চে তুলে ধরা।

