ছাত্র জীবন ও বয়ঃসন্ধি মানুষের জীবনের একটি গুরুত্বপুর্ন অধ্যায়

Date:

Share:

ছাত্র জীবন ও বয়ঃসন্ধি মানুষের জীবনের একটি গুরুত্বপুর্ন অধ্যায়। এই সময়ে একটি শিশুর শরীরের সঙ্গে সঙ্গে মনেরও বিকাশ ঘটে। আর যেহেতু এই পর্যায়ে দিনের একটা বড় সময়ে স্কুলে থাকতে হয় তাই এবিষয়ে বাবা মার সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের ভুমিকাও খুবই গুরুত্বপুর্ন। উচ্চ শ্রেনীর ছাত্র ছাত্রীদের দ্বারা নিন্ম শ্রেণীর বাচ্চাদের নিগ্রহের সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বিষয়টি আরো প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিপ্রেক্ষিতে ২৭ থেকে ২৯শে জুলাই২০২৬এ হায়দ্রাবাদের আজিম প্রেমজি ফাউন্ডেশনের সহায়তায় ও সেন্ট অগাস্টিন ডে স্কুলের উদ্যোগে আচার্য জগদীশ চন্দ্র বোস রোডের স্কুল ক্যাম্পাসের সি আর গ্যাসপার মেমোরিয়াল হলে ছাত্র ছাত্রীদের মানসিক স্বাস্থ ও সুরক্ষা বিষয়ে শিক্ষক, শিক্ষিকা ও স্কুল কাউন্সিলারদের নিয়ে একটি আলোচনাসভা ও প্রশিক্ষন কর্মশালার অনুষ্ঠিত হয়। সেন্ট অগাস্টিন ডে স্কুলের প্রিন্সিপাল ডা. রিচার্ড গ্যাসপারের সঙ্গে এই কর্মশালা পরিচালনা করেন আজিম প্রেমজি ফাউন্ডেশনের প্রতিনিধি দেশের প্রখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শেখর শেষাদ্রি ও ড. শিলা রামস্বামী। ছোটদের মানসিক স্বাস্থের উন্নতি সম্মন্ধে জন্সাধারনকে অবহিত করতে অনুষ্ঠানে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।
, দেশের একজন প্রথম সারির শৈশব ও বয়ঃসন্ধির মানসিক স্বাস্থ বিশেষজ্ঞ ডা. শেখর শেষাদ্রি সাংবাদিক সম্মেলনে তাঁর বক্তব্যে জানান তিনদিনের এই আলোচনা সভায় মুলত ছাত্র ছাত্রীদের মানসিক চাহিদা এবং শিশু ও কিশোর মনের বিকাশের উপযোগী স্কুলের পরিবেশ গড়ে তলার লক্ষ্যে আলচনা করা হবে।
প্রখ্যাত শিশু মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শীলা রামস্বামী মুলত বাচ্চাদের মানসিক বিকাশ ,অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করেন। ডা. রামস্বামী বলেন প্রতিটি ছাত্র ছাত্রী মানসিক সুস্বাস্থ ও সুরক্ষা পাওয়ার অধিকারী। এই বিষয়ে তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। বাচ্চারা দিনের অনেকটা সময়ে স্কুলে থাকে বলে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও স্কুল কাউন্সিলারদের এবিষয়ে সঠিকভাবে প্রশিক্ষিত হতে হবে।
প্রিন্সিপাল ডা. রিচার্ড গ্যাসপার বলেন তিনদিনের এই আলোচনাসভায় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও স্কুল কাউন্সিলাররা অংশ গ্রহন করেন ও পারস্পরিক অভিজ্ঞতার বিনিময়ে সমৃদ্ধ হয়ে ওঠেন।
এঁরা ছাড়াও সাংবাদিক সম্মেলনে স্কুলের প্রেসিডেন্ট এডনা গ্যাস্পার ও কোষাধ্যক্ষ শ্রীমতী এস্থার গ্যাসপার তাঁদের মুল্যবান বক্তব্য রাখেন।

Subscribe to our magazine

━ more like this

Orko’s Celebrates Durgotsav with Grand Festive Buffets and Joyous Celebrations Across Its Outlets

As Kolkata gears up to embrace the spirit of Durga Puja, Orko's invites guests to celebrate the festive season with specially curated Durgotsav experiences...

Apollo Hospitals’ “My Hands Are Ready” Sets World Record Title with 61,221 CPR Pledges in 30 Days

‘Is Navi Mumbai ready to save a life.’ This was the question that set the CPR Pledge Movement in motion by Apollo Hospitals Navi...

India Energy Week 2027 Sets the Stage for Global Energy Dialogue in Kolkata

● Hon’ble Minister for Petroleum and Natural Gas Shri Hardeep Singh Puri along with West Bengal minister for Non-Conventional and Renewable Energy Sources; Public...

Understanding Beyond Academics: Annantaa Highlights the Role of Early Assessment in Child Development

As the region prepares to observe World Heart Day on September 29th, an alarming health crisis is rapidly unfolding across West Bengal, where heart...

The Astor Kolkata Unveils its Durga Puja 2026 Festive Menu

The Astor Kolkata today unveiled its specially curated Durga Puja 2026 Festive Menu at an exclusive press conference, offering the media a preview of...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here