অমিতাভ ঘোষের তত্ত্বাবধানে কলকাতা ইয়ূথ এনসেম্বেলের

Date:

Share:

অমিতাভ ঘোষের তত্ত্বাবধানে ২০১৫ সালে মাত্র কয়েকজন শিল্পীকে নিয়ে জন্ম হয় কলকাতা ইয়ূথ এনসেম্বেলের। ১১ বছরে ছোট্ট চারা থেকে মহীরূহে পরিণত হয়েছে কলকাতার অত‍্যন্ত জনপ্রিয় এই স্ট্রিং অর্কেস্ট্রা, যার মুখ‍্য অংশে রয়েছে ভায়োলিন। পশ্চিমবঙ্গ তথা ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক সীমানার গন্ডি পেরিয়েও বিভিন্ন বয়স ও পেশার সাথে যুক্ত শিল্পীরা আজ এই সংস্থার সাথে যুক্ত। কলকাতা ইয়ূথ এনসেম্বল বর্তমানে এমন এক অর্কেস্ট্রা যারা মঞ্চে একসাথে প্রায় ১৫০ জন শিল্পীকে একত্রে সুরের যাদুতে সঙ্গীত প্রেমীদের মন জয় করে নিয়েছে।

১১ বছর পূর্তিতে Kolkata Youth Ensemble-এর মহা সঙ্গীতানুষ্ঠান “WAVES OF ONZE” শহরের অন্যতম প্রধান স্ট্রিংস-নির্ভর Chamber Orchestra Kolkata Youth Ensemble [KYE] তাদের ১১ বছর পূর্তি উদযাপন করলো বার্ষিক মহা সঙ্গীতানুষ্ঠান “Waves Of Onze”-এর মাধ্যমে, রবীন্দ্র সদনে, ৩১ জুলাই, ২০২৬।

শহরের অন্যতম বেহালা বাদক শ্রী অমিতাভ ঘোষ -এর পরিচালনায় এই সঙ্গীত সন্ধ্যাটি উৎসর্গ করা হয়েছিল ভারতীয় শিল্প ও সঙ্গীতের চার কিংবদন্তি সত্যজিৎ রায়, বিদুষী অন্নপূর্ণা দেবী, আশা ভোঁসলে ও সলিল চৌধুরী এবং বহু বিশিষ্ট পাশ্চাত্য সুরকার-দের স্মৃতির উদ্দেশ্যে তাদের শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হবে KYE-র বিশেষ এবং বিশাল আয়োজনের Vocal Symphony-র মাধ্যমে।

অনুষ্ঠানে ওয়েস্টার্ন ক্লাসিক‍্যাল, ইন্ডিয়ান ক্লাসিক‍্যাল ও আধুনিক সঙ্গীতের মেলবন্ধনে এক অনন‍্য সুরধ্বনি প্রতিফলিত হলো। সঙ্গে আধুনিক গানের মধ‍্যে ছিল বহুল চর্চিত কিছু গান যা একমাত্র আশা ভোঁসলের কন্ঠেই অনবদ্যতা লাভ করেছে,সেই সুর যন্ত্র সঙ্গীত এর মাধ্যমে পরিবেশিত হলো ।একটি অন্য মাত্রায়, অনুষ্ঠানের শেষার্ধে সঙ্গীত ও বাদ‍্যযন্ত্রের সুর একত্রিত হয়ে এক নতুন সিম্ফনি তৈরী করলো ইন্ডিয়ান ক্লাসিক‍্যাল মিউজিকের সাথে। এই সন্ধ্যায় ১৫০ জন তরুণ শিল্পী মঞ্চ ভাগ করে নিলেন বহু খ্যাতনামা শিল্পীর সঙ্গে। সকল সঙ্গীত অনুরাগীদের কলকাতা ইয়ূথ এনসেম্বলের পক্ষ থেকে এ ছিল এক মনে রাখার মতো সঙ্গীত সন্ধ্যা।

অনুষ্ঠানে সম্বর্ধনা প্রদান করা হয় বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী বিভা সেনগুপ্তকে।অর্কেস্ট্রার সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন ইন্দ্রানী সেন ( চোখের আলোয় দেখেছিলেম, তোমার হলো শুরু ), জয় সরকার গাইলেন তাঁরই সুর করা গান বৃষ্টি পায়ে পায়ে, বিভা সেনগুপ্ত মুগ্ধ করলেন তাঁর গাওয়া রবীন্দ্র সঙ্গীতে। তিনি গাইলেন ‘তবু মনে রেখো ‘। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

Subscribe to our magazine

━ more like this

Airtel Brings Creativity to Every Ganesh Chaturthi Celebration with Adobe Express Premium

Ganesh Chaturthi has evolved into one of India's most social festivals, with people sharing everything from pandal visits and home decorations to aarti moments,...

মিডলটন চেম্বার্সের বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ সন্ধ্যায় কলকাতার হসপিটালিটি, ব্যবসায়িক ও সামাজিক মহলের মিলন

পার্ক স্ট্রিটে অবস্থিত নিজস্ব প্রাঙ্গণে মিডলটন চেম্বার্স একটি বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ সন্ধ্যার আয়োজন করে। এই অনুষ্ঠানে কলকাতার ব্যবসায়িক, হসপিটালিটি এবং সামাজিক মহলের বিশিষ্ট...

Credlix crosses USD 1 billion in export financing for MSMEs

Credlix, the cross-border trade financing platform by Moglix, has crossed USD 1 billion in export financing, supporting more than 1,000 MSME exporters across India,...

Roadies – Rebirth: OGs v/s NewGs. The Iconic Journey Returns Bigger Than Ever with 6 Gang Leaders; Kolkata Joins the REBIRTH Journey!

The Roadies fever officially hit Kolkata today as the makers of Roadies - REBIRTH took the audition journey forward, following the explosive reveal in...

MRCCon 2026 Brings India’s Rehabilitation Experts Together as MRC Marks 27 Years of Excellence

The Medical Rehabilitation Center (MRC), a pioneer organisation for integrated in-patient and daycare rehabilitation delivery system in Eastern India, marked its 27th year of...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here