‘গানে ফিউশন’ সিজন ৪ এ এবার‘বার্মেনিয়া’: এস.ডি.-আর.ডি.বর্মনের গান নিয়ে এক মঞ্চে ঊষা উত্থুপ, শুভেন চ্যাটার্জি, রূপঙ্কর, অণ্বেষা, পোর্শিয়া, গৌরব আর গানের গল্পে থাকছেন মীর, সহায়তা হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসায়

Date:

Share:

কলকাতাবাসী এক অনন্য সঙ্গীত-যাত্রার সাক্ষী হতে চলেছে; ‘অ্যালগোস ইভেন্টস অ্যান্ড ডেকোর’ (Algos Events & Decor) আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬-এ নজরুল মঞ্চে, বিকেল ৫:৩০ থেকে আয়োজন করতে চলেছে ‘গানে ফিউশন’ সিজন ৪ – ‘বার্মেনিয়া’। কিংবদন্তি সুরকার-গায়ক শচীন দেব বর্মন ও রাহুল দেব বর্মন এর গান ও গানের গল্পে ভরে উঠবে এই সন্ধ্যা।
এক ব্যতিক্রমী আয়োজন হিসেবে, ‘বার্মেনিয়া’ এস.ডি. বর্মন এবং আর.ডি. বর্মনের কালজয়ী সঙ্গীত-ঐতিহ্যকে উদযাপন করবে—যার মাধ্যমে উঠে আসবে তাঁদের বিখ্যাত সব সুর ও অবিস্মরণীয় সব কাহিনি। প্রখ্যাত বাচিক শিল্পী ও পারফর্মার ‘মীর’ মঞ্চে জাদুকরী পরিবেশনা উপহার দেবেন; তিনি কিংবদন্তি বর্মন-দ্বয়ের জীবন ও সঙ্গীত-যাত্রার আকর্ষণীয় ও স্মরণীয় বেশ কিছু ঘটনার কথা তুলে ধরবেন।

এই সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পীরা—পদ্মভূষণ ঊষা উত্থুপ, পণ্ডিত শুভেন চ্যাটার্জি, রূপঙ্কর বাগচী, অন্বেষা দত্ত গুপ্ত, গৌরব সরকার এবং পোর্শিয়া সেন। তাঁরা কলকাতার সঙ্গীতপ্রেমীদের সামনে বর্মন-পরিবারের সেই চিরসবুজ সুরগুলোকে জীবন্ত করে তুলবেন।
গত ২৭ বছর ধরে, ‘অ্যালগোস ইভেন্টস অ্যান্ড ডেকোর’ পূর্ণ দায়িত্ববোধ, পেশাদার নিষ্ঠা এবং গ্রাহক-সন্তোষের সাথে স্মরণীয় সব অনুষ্ঠানের আয়োজন করে আসছে। কেবল বিনোদনই নয়, সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার ব্রততেও এই সংস্থাটি সর্বদা বিশ্বাসী।
এই দুই কিংবদন্তি শিল্পীর সৃষ্টি মন ছুঁয়ে যায়। তাঁদের অফুরান সুরের ভান্ডার যেন থেরাপির কাজ করে। মন ভালো রাখে। আর যাঁদের হৃদয়জনীত অসুখ, তেমন সুবিধা বঞ্চিত শিশুদের পাশে চিকিৎসার সুবিধা নিয়ে হাজির এই উদ্যোগ।

আয়োজক সংস্থার কর্ণধার দেবাশীষ সাহা জানালেন,”গত তিনটি সিজন ধরে, ‘গানে ফিউশন’ জটিল হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসায় সহায়তা করে আসছে। ‘বার্মেনিয়া’-র মাধ্যমে ‘অ্যালগোস’ আবারও সঙ্গীত ও মানবতাকে একসূত্রে বাঁধছে—কলকাতাবাসিকে আমন্ত্রণ জানাচ্ছে কিংবদন্তিদের সুরের উদযাপনে শামিল হতে, এবং একই সাথে একটি মহৎ উদ্দেশ্যে অবদান রেখে অসহায় শিশুদের জন্য আশার আলো জাগিয়ে তুলতে।”

Subscribe to our magazine

━ more like this

MYELINOCON KOLKATA TO BRING TOGETHER LEADING EXPERTS FOR THE FIRST “MYELINATED UPDATES” CONFERENCE IN AN INDIAN PERSPECTIVE

The Institute of Neurosciences Kolkata (INK) is set to host the first MYELINOCON Kolkata – Myelinated Updates in an Indian Perspective, a focused scientific...

Annantaa in Association with ECA Hosts Anti-Bullying Conclave, Brings Kolkata’s Leading Educators Together for Safer Schools

Sometimes, bullying did not look like a fight or an obvious act of intimidation; it looked like a child becoming quieter, avoiding school or...

Monsoon Snacking Can Take a Toll on Your Teeth; Maintaining Oral Hygiene is Essential: Dr. Sonia Datta

The monsoon season is synonymous with comfort foods and frequent snacking, from hot chai and crispy pakoras to roasted corn and sweet treats. While...

দোরগোড়ায় সমন্বিত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘গার্ডিয়ান ফ্যামিলি কার্ড’ চালু করল ম্যাক্সিমোন ইন্ডিয়া

রোগীদের বাড়িতে সরাসরি সুপরিকল্পিত ও পেশাদার চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘গার্ডিয়ান ফ্যামিলি কার্ড’ চালু করার কথা ঘোষণা করল ম্যাক্সিমোন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এটি...

Spark Mr. & Miss Kolkata & Spark Mr. & Miss Teen Kolkata, Season 4 launched in a grand way

Spark Mr. & Miss Kolkata & Spark Mr. & Miss Teen Kolkata, Season 4 had a grand launch at a Kolkata Hotel. The launch...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here