এম.পি.জে. জুয়েলার্স, বাংলা ও পূর্ব ভারতের অন্যতম বিশ্বস্ত জুয়েলারি ব্র্যান্ড, ডানকুনিতে তাদের নতুন শোরুম উদ্বোধনের ঘোষণা করেছে। 80 বছরেরও বেশি সময় ধরে গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অর্জন করে আসা এই প্রতিষ্ঠান, তাদের ঐতিহ্য ও উৎকর্ষতার ধারাকে এগিয়ে নিয়ে যেতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল।
প্রায় 5000+ স্কোয়ার ফিট জায়গাজুড়ে, দুই তলা নিয়ে তৈরি এই নতুন শোরুমটি পূর্ব ভারতে এম.পি.জে. জুয়েলার্সের 43তম শোরুম। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, মেঘালয়, ত্রিপুরা এবং অরুণাচলেও রয়েছে এম.পি.জে. জুয়েলার্সের উপস্থিতি। ডানকুনি ও হুগলির সবচেয়ে বড় জুয়েলারি শোরুম হিসেবে এই নতুন পরিসর গ্রাহকদের দেবে আরও স্বচ্ছন্দ ও উন্নত কেনাকাটার অভিজ্ঞতা।
এই শোরুমে এক ছাদের তলায় রয়েছে গোল্ড, ডায়মন্ড, 14KT ও 9KT জুয়েলারি, জেমস্টোন এবং সিলভার কালেকশনের এক বিস্তৃত সম্ভার। নানা ধরনের ডিজাইনের পাশাপাশি, দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে উৎসব ও বিশেষ অনুষ্ঠানের জন্যও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গয়না।
পুজো আর মাত্র তিন সপ্তাহ বাকি। আর সেই কথা মাথায় রেখেই ডানকুনিতে এম.পি.জে. জুয়েলার্স নিয়ে এসেছে তাদের নতুন পুজোর কালেকশন। উৎসবের কেনাকাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে গোল্ড জুয়েলারিতে প্রতি গ্রামে ₹750-এর বিশেষ পুজো অফার, এছাড়াও থাকছে আরও একাধিক আকর্ষণীয় অফার।
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে, এম.পি.জে. জুয়েলার্সে রয়েছে Old Gold Exchange-এর সুবিধা, যেখানে থাকছে 0% Deduction। অর্থাৎ, গ্রাহকরা তাঁদের পুরনো সোনার গয়না এক্সচেঞ্জ করে নতুন গয়না কেনার সুযোগ পাবেন, কোনও ডিডাকশন ছাড়াই।
এই নতুন গ্র্যান্ড শোরুমের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর উপস্থিতিতে ডানকুনিতে এম.পি.জে. জুয়েলার্সের এই নতুন যাত্রা আরও বিশেষ হয়ে ওঠে।
এই উপলক্ষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়াঙ্কা সরকার বলেন: “আমি অনেক বছর ধরেই এম.পি.জে. জুয়েলার্সের সঙ্গে যুক্ত আছি। প্রতিষ্ঠানটি আমার কাছে এখন পরিবারের মতো হয়ে উঠেছে। আমার সেই পরিবারের এমন অভাবনীয় সাফল্য দেখা এবং সবার সঙ্গে তা ভাগ করে নেওয়াটা সত্যিই এক আশীর্বাদ। এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৌমিক রায়চৌধুরী, এম.পি.জে. জুয়েলার্স-এর ডিরেক্টর বলেন: “আমরা অত্যন্ত আনন্দিত যে, ডানকুনিতে আমাদের বহু প্রতীক্ষিত নতুন শোরুমটি এখন সকলের জন্য উন্মুক্ত। এই নতুন শোরুমের মাধ্যমে ডানকুনি ও হুগলির গ্রাহকদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের বিভিন্ন জুয়েলারি কালেকশন এবং আরও উন্নত একটি শপিং এক্সপেরিয়েন্স। পুজোও আর মাত্র কয়েক সপ্তাহ দূরে। তাই নতুন পুজোর কালেকশন এবং আকর্ষণীয় ফেস্টিভ অফার নিয়ে আমাদের গ্রাহকদের স্বাগত জানাতে আমরা বিশেষভাবে উচ্ছ্বসিত।”
এছাড়াও, কৌশিক রায়চৌধুরী, এম.পি.জে. জুয়েলার্স-এর ডিরেক্টর বলেন: “এম.পি.জে. জুয়েলার্সের 43তম শোরুমের উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। ডানকুনি ও হুগলির মানুষের জন্য এক ছাদের তলায় গোল্ড, ডায়মন্ড, 14KT, 9KT, জেমস্টোন এবং সিলভারের বিভিন্ন কালেকশন নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের নতুন পুজোর কালেকশন, আকর্ষণীয় অফার এবং Old Gold Exchange-এ 0% Deduction-এর সুবিধা নিয়ে আমরা সকলকে আমাদের নতুন শোরুমে আসার এবং এম.পি.জে. জুয়েলার্সের সঙ্গে এই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

