মহালয়াকে স্বাগত জানাতে এক বিশাল রাতব্যাপী সঙ্গীতানুষ্ঠান

Date:

Share:

৯ অক্টোবর ২০২৬ ,নজরুল মঞ্চে,সন্ধ্যা ৭:০০টা – ভোর ৫:০০টা (পরদিন) পর্যন্ত
মহানগর আগের দিন সঙ্গীতের মাধ্যমে এক বিশেষ ভোরের—মহালয়ার শুভারম্ভের প্রস্তুতি নিয়েছেন’কিউরেটেড কালেক্টিভ এক্সপেরিয়েন্সেস’ (Curated Collective Experiences) । অনুষ্ঠানের শীর্ষক ‘আগমনী – মা আসছেন’। এটি একটি বিশাল রাতব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে বাংলার অত্যন্ত জনপ্রিয় শিল্পীরা একত্রিত হয়ে সঙ্গীত, কবিতা, নৃত্য, লোকসংস্কৃতি, ছন্দ ও নস্টালজিয়ার এক অনন্য যাত্রায় দর্শকদের শামিল করবেন; আর এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ভোরের আলোয় মহালয়ার আগমনের মধ্য দিয়ে।
৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় নজরুল মঞ্চে শুরু হয়ে ‘আগমনী’ অনুষ্ঠানটি চলবে সারা রাত ধরে, পরদিন ভোর ৫টা পর্যন্ত। প্রথাগত কনসার্টের গণ্ডি পেরিয়ে এই আয়োজনটি মা দুর্গার আগমনকে ঘিরে থাকা সেই বিশেষ প্রতীক্ষা ও আবেগকে উদযাপন করে—পুজো যতই এগিয়ে আসে, শহরজুড়ে মানুষের জেগে থাকার সেই পরিচিত ও প্রাণের অনুভূতিকে তুলে ধরে।
অনন্য পরিবেশনার এক রাত
ইন্দ্রাণী দত্ত ও রাজনন্দিনী পাল – নৃত্য, ঐতিহ্য এবং নারীশক্তির উদযাপনে বিখ্যাত নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্ত এবং তাঁর সঙ্গে রাজনন্দিনী পাল ‘আগমনী’-র মঞ্চে নৃত্য ও গল্পকথনের মাধ্যমে মা দুর্গার আগমনকে কেন্দ্র করে গড়ে ওঠা সাংস্কৃতিক আবহকে এক অনন্য পরিবেশনায় রূপ দেবেন।
জয়তী চক্রবর্তী ও শ্রীজাত – যেখানে সঙ্গীত ও কবিতার মিলন ঘটবে গায়িকা জয়তী চক্রবর্তী এবং কবি-গীতিকার শ্রীজাতর গান ও আবৃত্তির এক অন্তরঙ্গ মেলবন্ধনে মিলিত হবেন। তাঁরা বাংলা গান, কবিতা, স্মৃতিকে এক আবেগঘন পরিবেশনায় তুলে ধরবেন।
জয়-লোপা এক্সপ্রেস – জয় সরকার ও লোপামুদ্রা মিত্র ‘আগমনী’-তে নিয়ে আসছেন ‘জয়-লোপা এক্সপ্রেস’। তাঁদের স্বতন্ত্র প্রযোজনা এটা। পরিচিত চলের বাইরে গিয়ে এই বিশেষ প্রয়োজনাটি শ্রোতাদের হৃদয়ে অন্য ভাবে জায়গা করে নেবে।
দোহার – বাংলার লোকসংস্কৃতির প্রাণবন্ত রূপ
‘দোহার’ তাদের লোকসঙ্গীতের পরিবেশনার মাধ্যমে দর্শকদের বাংলার শিকড়ের সন্ধানে নিয়ে যাবে। রাঘব চট্টোপাধ্যায় ও আনন্দী আহিরী – প্রজন্মের মেলবন্ধন ও সুরের মূর্ছনা
রাঘব চট্টোপাধ্যায় ও তাঁর দুই কন্যা আনন্দী -আহিরী এক সফরে নিয়ে যাবেন।
বিক্রম ঘোষ – তাল ও ছন্দের জাদুতে ভরপুর এক প্রাণবন্ত ফিউশনে এদিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটাবেন।

‘কিউরেটেড কালেক্টিভ এক্সপেরিয়েন্সেস’-এর রক্তিম পাল চৌধুরী বলেন, “মহালয়ার আগের রাতের সেই নস্টালজিয়া বা স্মৃতিকাতরতাকে ফিরিয়ে আনা এবং তাকে এক নতুন রূপ দেওয়াই হলো ‘আগমনী’-র মূল উদ্দেশ্য। আমরা চাই বিভিন্ন প্রজন্মের মানুষ একত্রিত হোন, সঙ্গীত ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে রাত জাগুন এবং মহালয়ার প্রথম ভোরকে একসঙ্গে স্বাগত জানান। এটি কেবল একটি কনসার্ট নয়; এটি এমন এক আবেগকে নতুন করে অনুভব করার প্রয়াস, যার সাথে বাঙালিরা বেড়ে উঠেছে।”

Subscribe to our magazine

━ more like this

India Sets Out Vision for its 2036 Olympic and Paralympic Games Ambition Following IOC Announcement

The Indian Olympic Association welcomes the International Olympic Committee’s announcement, earlier this week, of the cities and countries participating in the process to select...

YES BANK, Satyam Roychowdhury Foundation and Rotary Club of Calcutta Metropolitan East celebrate 4th edition of ‘Sobar Pujo, Durga Pujo’ initiative

Four years ago, YES BANK began an impactful initiative, aiming to ensure that every underserved child in West Bengal can wear new clothes for...

Balaram Mullick and Radharaman Mullick Sweet Pvt Ltd Regains FSSAI License; Announces New Outlet in Kalighat

Following the completion of the required food safety and regulatory compliance measures, Balaram Mullick & Radharaman Mullick Sweet Pvt. Ltd. has received formal approval...

ক্যালকাটা বয়েজ স্কুলে ক্লিফোর্ড হিকস আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার ১০ম আসর অনুষ্ঠিত

ক্যালকাটা বয়েজ স্কুল তাদের ক্লিফোর্ড হিকস আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার ১০ম আসরটির আয়োজন করল। দেশ-বিদেশের ৮৩টিরও বেশি স্কুলের অংশগ্রহণে এই আয়োজন তরুণ শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক...

ডানকুনিতে ওয়্যারহাউস প্রকল্পে ₹১,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা অলকার্গো লজিস্টিক্সের

পশ্চিমবঙ্গের ডানকুনিতে প্রাথম ডিলমার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি বৃহৎ গুদাম পরিকাঠামো বা ওয়্যারহাউস নির্মাণের জন্য ₹১,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা করেছে অলকার্গো লজিস্টিক্স। এই বিনিয়োগ রাজ্যের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here