দীক্ষামন্জরীর “রূপং দেহি, জয়ং দেহি”, ইন্ডিয়ান মিউজিয়ামে, দুর্গার রূপে ডোনা গাঙ্গুলি, সঙ্গীতে ডাঃ আনন্দ গুপ্ত, মিনিস্ট্রি অফ কালচার ও শী কাঁথা উদ্যোগে “দেবী দূর্গা” উৎসব পালিত হল

Date:

Share:

মিনিস্ট্রি অফ কালচার, ইন্ডিয়ান মিউজিয়াম ও শী কাঁথা উদ্যোগে “দেবী দূর্গা” উৎসব আয়োজিত হচ্ছে ১১ অক্টোবর, ২০২৬, ২১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ভারতীয় জাদুঘরের সেন্ট্রাল কোর্টিয়ার্ডে। এই উপলক্ষে দীক্ষামন্জরী এর প্রযোজনা রূপং দেহি, জয়ং দেহি , গত ১২ অক্টোবর ২০২৬, ভারতীয় জাদুঘরের সেন্ট্রাল কোর্টিয়ার্ডে অনুষ্ঠিত হলো।আসন্ন শারদোৎসব, তার প্রাক প্রস্তুতি হিসেবে এক নৃত্য-গীতি আলেখ্য নিবেদিত হলো বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিচালনায়। স্তোত্র পাঠ, সঙ্গীত পরিচালনায় দক্ষীণায়ন ইউকে এর ডা: আনন্দ গুপ্ত।
মহালয়া থেকে দেবীপক্ষের সূচনা।দেবীর মর্তে আগমন অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতিভু। এই উৎসব নারী শক্তির উদযাপন। নবরাত্রিতে দবী দুর্গার নানা রূপের পুজো করা হয় । এ সময় আদি শক্তির অশুভের বিরুদ্ধে বিজয়ের মূর্ত প্রতীক, মহিষাসুরমর্দিনী রূপে দেবী দুর্গার ঐশ্বরিক শক্তিকে সম্মান ও আমন্ত্রণ জানানোর সময়। গানে, নাচে, স্তোত্র পাঠে দেবীর আখ্যান অশুভের উপর পুণ্যের বিজয় চিত্রিত করে।
সূক্ষ্ম কারুকাজ করা প্যান্ডেল এবং নানা থিমে সাজানো মূর্তিগুলি দেবীর উপস্থিতি অনুভব করায়।
দেবী দুর্গার রূপে নারী শক্তির আরাধনার এই উৎসব লক্ষ ,লক্ষ মানুষকে তাদের ধর্ম এবং উৎসর্গে একত্রিত করে। এটি একটি আধ্যাত্মিক জাগরণ যাত্রার সূচনা করে যখন আমরা মাহিষাসুরমর্দিনীর শক্তিতে নিজেদের নিমজ্জিত করি।
যখনই বর্বরতা, সন্ত্রাস, ভীতি ও অবিচারে ভূমি কেঁপে ওঠে তখনই “দুর্গতিনাশিনী” শক্তি সর্বদা আমাদের সাথে থাকেন, রক্ষা করেন। প্রতিটি আঁধারের সময়ের পরে, আমরা যেন সর্বদা আলোর ভোরের দিশায় জেগে উঠি।

দীক্ষামন্জরী এর এই নিবেদনে শক্তির আরাধনার নানা গান দিয়ে সাজানো। কিংবদন্তি হওয়া গানের মধ্যে রেডিও এর বিশেষ প্রভাতি অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী এর বেশ কিছু গান থাকছে এই অনুষ্ঠানে। গুরু কেলুচরণ মহাপাত্রের কাছ থেকে নাচের শিক্ষা ডোনা গাঙ্গুলীর। ওড়িশি নৃত্যের ধারাকে মাথায় রেখেই নৃত্য পরিকল্পনা করা হয়েছে এই অনুষ্ঠানে। দুর্গা এর ভূমিকায় থাকছেন ডোনা গাঙ্গুলী, মহিষাসুর এর ভূমিকায় রঘুনাথ দাস, ভাষ্য ও স্তোত্র পাঠে ডা: আনন্দ গুপ্ত।

ডোনা গাঙ্গুলি জানালেন, “দূর্গা পূজার শূভ সূচনায় এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ইন্ডিয়ান মিউজিয়াম, শী কাঁথা।এই প্রথমবারের মতো ইন্ডিয়ান মিউজিয়ামে দুর্গা উৎসব পালিত হচ্ছে। অসাধারণ ভাবে সাজানো হয়েছে।” ডা: আনন্দ গুপ্ত বললেন, ” আমি খুব আনন্দিত যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছি। চোদ্দ জনের গানের দলে থাকছেন ইংল্যান্ড এবং কলকাতার শিল্পীরা।”

Subscribe to our magazine

━ more like this

‘Sunfeast Mom’s Magic Shines’ Lights Up the Festivity with ‘Ei Pujo, Shine Koro!’

There is a moment every year when Kolkata seems to transform. Streets light up, neighborhoods come alive, pandals become canvases for imagination, and people...

Celebrate Durga Pujo with the Power of the Sun: Tata Power Solaroof Brings ‘Ghar Ghar Solar’ to Kolkata with Zero Upfront Installation Cost

Tata Power Solaroof, a part of Tata Power Renewable Energy Limited (TPREL) and a subsidiary of Tata Power Company, has brought its widely successful...

Birla Opus Paints Launches ‘Praner Para’ to Bring West Bengal’s Neighbourhood Stories to Life Through the Magic of Colours

In West Bengal, a Para is more than a neighbourhood. It is where friendships are formed, festivals are celebrated, adda comes alive and generations...

This Durga Pujo, JSW Dulux Brings a Fresh Coat of Colour to a 250-Year-Old Kolkata Badi

As the city counts down to Durga Puja, one of its oldest family homes is getting ready to welcome Ma Durga once more. Kundu...

কলকাতা ও দুর্গাপুরের দুর্গাপুজোর প্যান্ডেলে ‘বিশ্রাম গৃহ’ এবং ফেস স্ক্যানের মাধ্যমে স্বাস্থ্য মূল্যায়নের ব্যবস্থা চালু করল স্টার হেলথ

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্বতন্ত্র স্বাস্থ্যবিমা সংস্থা স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড (এনএসই: স্টারহেলথ; বিএসই: ৫৪৩৪১২) আজ কলকাতা ও দুর্গাপুরের কযেকটি নির্বাচিত দুর্গাপুজোর...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here