হোন্ডার প্রথম ভারতে তৈরি গ্লোবাল ইলেকট্রিক এসইউভি-র হিসাবে ‘হোন্ডা আলফা-র’ নাম ঘোষণা করল কোম্পানি

Date:

Share:

ভারতে প্রিমিয়াম গাড়ির অন্যতম শীর্ষস্থানীয় প্রস্তুতকারক সংস্থা হোন্ডা কারস ইন্ডিয়া লিমিটেড (HCIL) আজ তাদের আসন্ন একদম নতুন ইলেকট্রিক এসইউভি -এর অফিসিয়াল নাম হিসেবে ‘হোন্ডা আলফা’ বাজারে আনার ঘোষণা করেছে। এটি ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরির ক্ষেত্রে কোম্পানির যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গ্রীক বর্ণমালার প্রথম অক্ষর থেকে নেওয়া ‘হোন্ডা আলফা’ নামটি গ্রাহকদের জীবনে একটি নতুন সূচনার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই মডেলটি হবে ভারতে তৈরি কোম্পানির প্রথম ইলেকট্রিক এসইউভি, যা আগামী মাসের শুরুতেই ভারতে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছে।

এই ঘোষণার বিষয়ে কথা বলতে গিয়ে হোন্ডা কারস ইন্ডিয়া-র প্রেসিডেন্ট ও সিইও মিঃ তোশিয়ুকি ইয়ানাগিসাওয়া বলেন, “আমাদের আসন্ন ইলেকট্রিক এসইউভি-এর অফিসিয়াল নাম হিসেবে হোন্ডা আলফা বাজারে আনার ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। হোন্ডা আলফা যে গুণমান, নির্ভরযোগ্যতা এবং গাড়ি চালানোর আনন্দের জন্য পরিচিত, তা বজায় রেখে ভারতীয় গ্রাহকদের কাছে সর্বাধুনিক ইলেকট্রিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার যে লক্ষ্য আমাদের রয়েছে, এটি তারই প্রতীক”। তিনি আরও যোগ করেন, “ভবিষ্যতে ভারত এই মডেলটির বিশ্বব্যাপী উৎপাদন কেন্দ্র হিসেবে কাজ করবে। তাই এটি হোন্ডার ইলেকট্রিক গাড়ি তৈরির যাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভারতীয় বাজারের প্রতি আমাদের সুদৃঢ় অঙ্গীকার প্রকাশ করে। আমরা এই চমৎকার নতুন গাড়ির মাধ্যমে ভারতে হোন্ডার এক নতুন অধ্যায় সূচনা করার জন্য মুখিয়ে আছি”।
জাপান মোবিলিটি শো ২০২৫-এ প্রথম কনসেপ্ট প্রোটোটাইপ হিসেবে প্রদর্শিত ‘হোন্ডা আলফা’ হোন্ডার একটি নতুন প্রজন্মের ইলেকট্রিক গাড়ির ভাবনার প্রতীক যা উন্নত প্রযুক্তি, উদ্ভাবনী ও ভবিষ্যৎমুখী ডিজাইন এবং গাড়ি চালানোর দারুণ আনন্দকে একসাথে যুক্ত করেছে। মডেলটিকে এমন একটি এসইউভি হিসেবে তৈরি করা হয়েছে যা শহর এবং প্রাকৃতিক পরিবেশ উভয়ের সাথেই সুন্দরভাবে মানিয়ে নেবে এবং সব পরিস্থিতিতে মানুষের জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে। ভারতই প্রথম বাজার যেখানে হোন্ডা আলফা আত্মপ্রকাশ করতে চলেছে। ভারতে এই গাড়িটির বিশ্বমঞ্চে পদার্পণ এটিই প্রমাণ করে যে, হোন্ডা ভারতীয় বাজারের প্রতি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিবদ্ধ এবং ভারতীয় গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা, পছন্দ ও আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে নিত্যনতুন উদ্ভাবনী পণ্য নিয়ে আসার দিকে তাদের বিশেষ নজর রয়েছে।

হোন্ডার নতুন ‘H’ চিহ্নের আত্মপ্রকাশ

হোন্ডার গাড়ি ব্যবসার জন্য বিশ্বজুড়ে যে নতুন ‘H’ চিহ্নটি চালু করা হয়েছে, ‘হোন্ডা আলফা’ এর এই ঘোষণার মধ্য দিয়ে হোন্ডা কারস ইন্ডিয়ার অফিশিয়াল প্রচারে সেটি প্রথমবার ব্যবহার করা হলো।

১৯৬৩ সালে হোন্ডার গাড়ির প্রতীক হিসেবে চালু হওয়ার পর থেকেই, বিভিন্ন সময়ে নকশায় পরিবর্তন আসা সত্ত্বেও, হোন্ডার প্রতিটি গাড়ি ও ব্যবসায়িক কার্যক্রমে এই ‘H’ চিহ্নটি ধারাবাহিকভাবে ব্যবহৃত হয়ে আসছে।
হোন্ডা এই ‘H’ চিহ্নের নকশা নতুনভাবে সাজিয়েছে কোম্পানির রূপান্তর এবং নিজেদের শেকড়কে ছাপিয়ে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার মানসিকতাকে তুলে ধরতে।
ভারতে হোন্ডার গাড়িগুলোর মধ্যে ‘হোন্ডা আলফা’ তেই প্রথম এই নতুন ‘H’ চিহ্নটি যুক্ত হতে চলেছে।

Subscribe to our magazine

━ more like this

Country club launches master card türkiye and Baby boomers membership card

Country Club Hospitality & Holidays Ltd., one of India’s established names in clubbing, fitness, holidays and entertainment, has announced two initiatives to enhance member...

IHCL & AMBUJA NEOTIA ANNOUNCE THE OPENING OF ALTAIR HOUSE – IHCL SELEQTIONS IN KOLKATA AND SILIGURI

Indian Hotels Company Limited (IHCL), India’s largest hospitality company and Ambuja Neotia, a diversified corporate group, today unveiled AltAir House – IHCL SeleQtions in...

Dabur Real unveils new Diwali Campaign “Real Bonds with Real Greetings” celebrating the Spirit of Festive Togetherness

Celebrating the festival of lights, Dabur Real, one of India’s leading fruit juice and nectar brands from the house of Dabur India Ltd., has...

Institute of Neurosciences Kolkata Accredited as an Advanced Stroke Centre by QAI

The Institute of Neurosciences Kolkata (INK) today announced that it has been accredited as an Advanced Stroke Centre by the Quality and Accreditation Institute...

সায়ন ও শ্যামৌপ্তির মধ্যে রোম্যান্সের ইঙ্গিত, সোনি আট-এর ‘রাঁধুনি না কাঁদুনি’-তে জমবে প্রেমের মশলা

সোনি আট-এর ‘রাঁধুনি না কাঁদুনি’-র রান্নাঘরে এবার নাটকের সঙ্গে মিশতে চলেছে রোম্যান্সের ছোঁয়া। আসন্ন পর্বে সায়ন ও শ্যামৌপ্তির ক্রমশ গাঢ় হতে থাকা বন্ধুত্বই থাকবে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here