বাংলায় শুরু হচ্ছে ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ২০২৭’

Date:

Share:

মিস ইন্ডিয়া অর্গানাইজেশন এবং এনিগমার যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ২০২৭’। আগামী তিন বছরের জন্য এনিগমাকে এই প্রতিযোগিতার একমাত্র রাজ্য লাইসেন্সপ্রাপ্ত সংস্থা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেমিনা মিস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ২০২৬-এর বিজয়ী মোহনা পাণ্ডে, ফেমিনা মিস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ২০২০-এর মৌলি হালদার, এনিগমার ডিরেক্টর নীরজপ্রিয়া দাশ এবং আয়োজক সংস্থা অ্যারিজ ইভেন্টসের প্রতিষ্ঠাতা কৃতিকা ও আনন্দিতা।

এই উদ্যোগের মাধ্যমে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান তরুণীদের জাতীয় স্তরে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেওয়া হবে। প্রতিযোগিতার জন্য নিবন্ধন ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী ডিসেম্বর ২০২৬-এ রাজ্যজুড়ে বাছাই পর্ব এবং ২০২৭ সালের জানুয়ারিতে কলকাতায় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজয়ী জাতীয় স্তরে ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৭ প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবেন।

প্রতিযোগিতার সহযোগী হিসেবে ইতিমধ্যেই যুক্ত হয়েছে কাইরা জুয়েলজ (প্রেজেন্টিং বাই), ঠাকুরায়িন (সহ-আয়োজক স্পনসর) এবং ভবানীপুর স্কুল অফ ইভেন্ট ম্যানেজমেন্ট (পার্টনার)। আয়োজকদের আশা, এই মঞ্চ বাংলার তরুণীদের স্বপ্নপূরণ এবং জাতীয় পরিচিতি অর্জনের নতুন দিশা দেখাবে।

Subscribe to our magazine

━ more like this

Gokul Shree Unveils Exclusive Diwali-Special Sweet Boxes, Blending Traditional Flavours with Festive Elegance

Bringing together the richness of traditional Indian sweets and the creativity of contemporary confectionery, Gokul Shree Sweet and Snacks has unveiled an exclusive collection...

Mia by Tanishq’s ‘Mia on Wheels’ Brings Three Days of Sparkle to The City of Joy

From neighbourhoods buzzing with festive energy to some of the city’s favourite shopping destinations, Mia by Tanishq brought its signature sparkle to the City...

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এরচমক ভরা ধনতেরাস ২০২৬

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে ' চমক ভরা ধনতেরাস '। যা চলবে ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।'ধনতেরাস' হল সম্পদ এবং সৌভাগ্যের...

হোন্ডার প্রথম ভারতে তৈরি গ্লোবাল ইলেকট্রিক এসইউভি-র হিসাবে ‘হোন্ডা আলফা-র’ নাম ঘোষণা করল কোম্পানি

ভারতে প্রিমিয়াম গাড়ির অন্যতম শীর্ষস্থানীয় প্রস্তুতকারক সংস্থা হোন্ডা কারস ইন্ডিয়া লিমিটেড (HCIL) আজ তাদের আসন্ন একদম নতুন ইলেকট্রিক এসইউভি -এর অফিসিয়াল নাম হিসেবে ‘হোন্ডা...

Country club launches master card türkiye and Baby boomers membership card

Country Club Hospitality & Holidays Ltd., one of India’s established names in clubbing, fitness, holidays and entertainment, has announced two initiatives to enhance member...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here